Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অনলাইন ডেস্ক
তরল জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলো ফার্নেস অয়েল ও ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো সাধারণত জ্বালানি আমদানি করে নিজেরা। অনেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে তেল নেয়। পিডিবির চাহিদা অনুযায়ী আমদানির মাধ্যমে তরল জ্বালানি সরবরাহ করে বিপিসি। বর্তমানে চাহিদামাফিক ফার্নেস অয়েল নিচ্ছে না পিডিবি। এতে বেকায়দায় পড়ছে বিপিসি। তৈরি হয়েছে আলেজ (জ্বালানি তেল ধারণ সক্ষমতা) সংকটের আশঙ্কা। সংকট এড়াতে বিপিসি গত দুই মাস ফার্নেস অয়েল আমদানি বন্ধ রাখে। তবে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন স্বাভাবিক থাকায় ধীরে ধীরে ফার্নেস অয়েলের মজুত বাড়লেও আলেজ সংকটে ইস্টার্ন রিফাইনারি বন্ধের হুমকিতে রয়েছে বলে জানিয়েছে বিপিসি। বিপিসির তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসের…
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চ বলেছে, খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না। রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়। এর আগে, ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সাংস্কৃতিক সংগঠনটি। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার পর্যন্ত এ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে ওসমান হাদির হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশত্যাগে আজ নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের…
নির্বাচনি আইনশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে কমিশন দাবি করলেও নির্বাচনি পরিবেশ ব্যাহত করে এমন কর্মকান্ড কেউ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যৌথ বাহিনীর অভিযান পুনরায় চালু হবে এবং সাধারণ মানুষের আস্থা তৈরিতে তা ভূমিকা রাখবে বলে মনে করছে ইসি। গতকাল নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রথমে বেলা ১২টায় তিন বাহিনী প্রধান ও পৌনে ৩টায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও সংস্থা প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।…
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে স্পষ্ট সক্রিয়তা দেখা গেছে। এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই ছিল ‘এ’ ক্যাটাগরির, যা বাজারে তুলনামূলকভাবে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয়। ডিএসইতে দিনের শীর্ষ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রহিমা ফুড, ডমিনেজ স্টিল, সিমটেক্স, ফাইন ফুড, সিটি জেনারেল ইন্সুরেন্স, মুন্নু ফেব্রিক্স, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), লাভেলো আইসক্রীম, ইস্টার্ন লুব্রিকেন্টস ও আনোয়া গ্যালভেনাইজিং। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা রহিমা ফুড, সিমটেক্স, ফাইন ফুড, সিটি জেনারেল ইন্সুরেন্স, বিএসসি, লাভেলো আইসক্রীম, ইস্টার্ন লুব্রিকেন্টস ও আনোয়া গ্যালভেনাইজিং ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত শেয়ার, যা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। লেনদেনের পাশাপাশি দর বৃদ্ধির…
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ লাখ ১৮ হাজার ২২৬টি শেয়ার ৪১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৯২ লাখ ৬৩ হাজার টাকা।সূত্র মতে, রবিবার (২১ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ৭ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলোর শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা রেনেটার ১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে প্রখ্যাত চিন্তাবিদ, লেখক আহমদ ছফা-এর নামে। সড়কটির নতুন নাম ‘আহমদ ছফা সরণি’।রোববার (২১ নভেম্বর) উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় আহমদ ছফা সরণির নামফলক উন্মোচন করা হয়। নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, আজকের দিনটি আমার জন্য বিশেষ একটি দিন। আহমদ ছফা ১৯৭১ সালের ২৮ জুলাই মুক্তিযুদ্ধের প্রথম গ্রন্থ ‘জাগ্রত বাংলাদেশ’ প্রকাশ করেন। অথচ মৃত্যুর পর তাকে মিরপুর…
আর্থিক অবস্থা বিবেচনায় সরকারি খাতের ৪২ প্রতিষ্ঠান উচ্চঝুঁকিতে রয়েছে। বিভিন্ন আর্থিক অনুপাতের নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করে ঝুঁকি মূল্যায়ন করেছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানে ২৩০টি স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের বেশ কিছু সেবামূলক হওয়ায় সেগুলো বাদ দিয়ে আর্থিক কাজে পরিচালিত ১০১টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সংস্থার দেনা ও সম্ভাব্য দায় বিবরণী বিশ্লেষণ করে এমন মূল্যায়ন এসেছে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় (২০২৫) এমন তথ্য রয়েছে। রাষ্ট্রায়ত্ত এসব প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি মূল্যায়নের জন্য বিভিন্ন আর্থিক অনুপাতের নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করে তাদের অবস্থানকে পাঁচটি ঝুঁকি স্তরে শ্রেণিবদ্ধ করা হয়েছে। মূল্যায়ন অনুযায়ী অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে ১৪টি প্রতিষ্ঠান। উচ্চঝুঁকির প্রতিষ্ঠানের সংখ্যা ২৮টি।…
সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরী। রোববার (২১ ডিসেম্বর) তাকে এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিব পদমর্যাদায় মকসুমুল হাকিম চৌধুরী চুক্তিতে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। সিনিয়র সচিব পদে পদোন্নতির পর তাকে আগের কর্মস্থল নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তবে সরকার এসব প্রতিরোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে।রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ময়মনসিংহে একটি ছেলেকে পুড়িয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এমন ঘটনা নিন্দনীয়। কোনওভাবেই আইন হাতে তুলে নেয়া যাবে না। সরকার মব জাস্টিস মেনে নেবে না। এই ঘটনার সাথে জড়িতদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে এরইমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেয়া হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে যারা হামলা করেছে তাদের খুঁজে বের করে…
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বিকেল সাড়ে ৫টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত ১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। গত সাত দিনে এ অভিযানে…