Author: অনলাইন ডেস্ক

সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সোমবার (২২ ডিসেম্বর) রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার পর সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থি সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জনের একটি দল বিক্ষোভ করে। তারা প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে…

Read More

এবার নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।  মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলটিতে যোগ দেন।নবাগতদের অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ তার নেতাকর্মীদের নিয়ে আজকে বিএনপির সঙ্গে যুক্ত হলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে এবং একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে তারা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। আমরা আশা করছি, তাদের এই…

Read More

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারাদেশে প্রচারণার লক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ‘সুপার ক‍্যারাভান’। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এছাড়া অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ‍্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। তিনি বলেন, এই লক্ষ্যকে…

Read More

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এদিন বেলা সোয়া ২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চ ও শহীদ ওসমান হাদির ভেরিফায়েড পেইজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে দেওয়া এক ব্যানারে বলা হয়- শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বেলা ৩টায়। শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার। এর আগে, জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন…

Read More

প্রথম আলো ও ডেইলি স্টারে কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে মোট ৩১ জনকে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়ার সেন্টারে এক ব্রিফিং এসব তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, প্যানাল কোট, সাইবার, এন্টি টেরোরিজমসহ চারটি ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এসময় পুলিশ কেন শক্ত অবস্থান নেয়নি এমন প্রশ্নে জানানো হয়, যেকোনো রকম হতাহত এড়াতেই শক্ত অবস্থানে যায়নি পুলিশ। তবে আগামীতে এই ধরনের তথ্য পেলে আরও সতর্ক থাকবে পুলিশ।সেইসাথে, পরিচিত কিছু মুখ অনলাইনে এসে খারাপ উদ্দেশ্যে উসকানি দিচ্ছে উল্লেখ করে এ নিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানায় পুলিশ। একইসঙ্গে অপরাধীদের…

Read More

দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই হাইব্রিড নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশন ব্যক্তিগতভাবে সন্তুষ্ট এবং আগামী তিন দিনের মধ্যে নিবন্ধনের হার আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন নাসির উদ্দিন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, ভোটের আর মাত্র তিন দিন বাকি। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। ইসি মনে করছে, যত দিন যাবে এই প্রযুক্তিগত ব্যবস্থা…

Read More

ধারাবাহিকভাবে কমতে থাকা সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ গ্রহণ আবার কিছুটা বেড়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সঞ্চয়পত্র থেকে সরকার নিট ২ হাজার ৩৬৯ কোটি টাকা ঋণ পেয়েছে। এর আগের অর্থবছর শেষে সঞ্চয়পত্রে সরকারের নিট ঋণ ঋণাত্মক ছিল ৬ হাজার কোটি টাকার বেশি। গত তিন অর্থবছর ধরে সঞ্চয়পত্র বিক্রির তুলনায় বেশি ভাঙানো হওয়ায় নিট বিক্রি ঋণাত্মক ছিল। তবে চলতি অর্থবছরের শুরুতে সে ধারা কিছুটা পালটেছে। জাতীয় সঞ্চয় পরিদপ্তরের তথ্য অনুযায়ী, গত অক্টোবর শেষে সঞ্চয়পত্রে সরকারের মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৮৬৮ কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। চলতি…

Read More

আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার-২০২৫’। চার দিনব্যাপী এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এ মেলায় থাকছে মোট ২২০টি স্টল। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘসময় স্থবিরতার পর আবাসন খাতে আবার গতি ফেরাতে এবারের রিহ্যাব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষিত ড্যাপ এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ এর গেজেট প্রকাশের পর আবাসন খাতে নতুন আস্থা তৈরি হয়েছে। নতুন…

Read More

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ‌যোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তার মাথা লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন। এ বিষয়ে ওসি তদন্ত অনিমেষ মন্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান…

Read More

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলে বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল রোববার এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ বৈঠকের বিষয়ে জানিয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা-সংক্রান্ত পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা…

Read More