Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল : সিইসি

    পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল : সিইসি

    Reduanul Hoqueঅর্থদিগন্ত ডেস্কDecember 22, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই হাইব্রিড নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশন ব্যক্তিগতভাবে সন্তুষ্ট এবং আগামী তিন দিনের মধ্যে নিবন্ধনের হার আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন নাসির উদ্দিন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    সিইসি বলেন, ভোটের আর মাত্র তিন দিন বাকি। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। ইসি মনে করছে, যত দিন যাবে এই প্রযুক্তিগত ব্যবস্থা তত উন্নত হবে। একই সঙ্গে নিবন্ধনের হার বাড়াতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি। নাসির উদ্দিন বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নে নানা বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কমিশনকে। সম্প্রতি কানাডায় পোস্টাল স্ট্রাইক (ডাক ধর্মঘট) চলাকালীন প্রতিবন্ধকতা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিবন্ধন জটিলতা সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এ ছাড়াও একাধিক সাইবার অ্যাটাক মোকাবিলা করে সিস্টেমটিকে সুরক্ষিত রাখা হয়েছে।

    নিরাপত্তা ও জনমনে আস্থা ফিরবে জানিয়ে সিইসি বলেন, ‘ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী। সাম্প্রতিক “হাদি ইস্যু” নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও কমিশন মনে করছে, ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে।’ প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশন বদ্ধপরিকর এবং এবারের নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের হারানো আস্থা পুনরায় ফিরে আসবে বলেও জানান সিইসি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থদিগন্ত ডেস্ক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.