Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»ঢাকায় শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার-২০২৫

    ঢাকায় শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার-২০২৫

    Reduanul Hoqueঅর্থনীতি প্রতিবেদকDecember 22, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার-২০২৫’। চার দিনব্যাপী এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এ মেলায় থাকছে মোট ২২০টি স্টল। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘসময় স্থবিরতার পর আবাসন খাতে আবার গতি ফেরাতে এবারের রিহ্যাব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষিত ড্যাপ এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ এর গেজেট প্রকাশের পর আবাসন খাতে নতুন আস্থা তৈরি হয়েছে। নতুন ড্যাপ ও বিধিমালায় আগের জটিলতা ও বৈষম্য অনেকাংশে দূর হওয়ায় ডেভেলপার ও ক্রেতাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, আবাসন খাত শুধু বাসস্থান তৈরি করছে না, বরং জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখছে। নির্মাণ খাতের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রড, সিমেন্টসহ দুই শতাধিক লিংকেজ শিল্পের বিকাশ হচ্ছে। দেশের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণ খাতের অবদান প্রায় ১৫ শতাংশ। মো. ওয়াহিদুজ্জামান বলেন, আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম। উদ্বোধনী দিনের পর থেকে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। পরবর্তী দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

    তিনি বলেন, মেলায় দর্শনার্থীদের জন্য সিঙ্গেল এন্ট্রি ও মাল্টিপল এন্ট্রি– এই দুই ধরনের টিকিটের ব্যবস্থা থাকছে। টিকিট বিক্রির অর্থ সম্পূর্ণভাবে দুস্থদের জন্য কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কার্যক্রমে ব্যয় করা হবে। প্রতিদিন রাফেল ড্রয়ের মাধ্যমে থাকছে আকর্ষণীয় পুরস্কার। এবারের রিহ্যাব ফেয়ারে চারটি ডায়মন্ড স্পন্সর, সাতটি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান এবং ১২টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, শেলটেক লিমিটেড ও ট্রপিক্যাল হোমস লিমিটেড।

    সংবাদ সম্মেলনে রিহ্যাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস-প্রেসিডেন্ট লায়ন এম. এ. আউয়াল, ভাইস-প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর বিশ্বাস, ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, কো-চেয়ারম্যান সুরুজ সরদার, পরিচালক শেখ কামাল প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থনীতি প্রতিবেদক

    Related Posts

    প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে

    August 9, 2026

    এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    August 1, 2026

    সবজির বাজার চড়া, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

    July 31, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.