Author: অর্থনৈতিক প্রতিবেদক

দেশের শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস আবারও ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। এর মাধ্যমে টানা সপ্তমবারের মত এ সম্মাননা লাভ করে বাংলাদেশের টাইলস ইন্ডাস্ট্রিতে নিজেদের শীর্ষস্থান আরও সুদৃঢ় করলো প্রতিষ্ঠানটি। ক্রেতাদের আস্থা অর্জনে আকিজ সিরামিকস ধারাবাহিকভাবে আধুনিক নকশা ও সারফেসের বিভিন্ন ধরনের টাইলস বাজারে নিয়ে আসছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন টাইলস উৎপাদনের মাধ্যমে বাজারে বিদেশি টাইলসের ওপর নির্ভরতা কমিয়ে এনেছে। টাইলসের গুণগত মান, আধুনিক ডিজাইন এবং নির্ভরযোগ্যতার কারণে দেশের সিরামিক ইন্ডাস্ট্রিতে আকিজ সিরামিকস শীর্ষ টাইলস ব্র্যান্ডে পরিণত হয়েছে। পর পর সাতবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জনের মাধ্যমে আকিজ সিরামিকস এই ইন্ডাস্ট্রিতে এক অনন্য মাইলফলক স্থাপন করেছে। ‘প্রমিজ অফ পারফেকশন’ এই স্লোগানকে…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দেড় শতাধিক কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমানও কমেছে। সূত্র মতে, রবিবার (২১ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮২৬ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৭১ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট কমে ১৮৫৩ পয়েন্টে অবস্থান করছে।আজ ডিএসইতে ২৯৩ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৩…

Read More

দীর্ঘ বিরতির পর আবার উৎপাদনে ফেরার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেড। কয়েক মাস ধরে বন্ধ থাকা কার্যক্রম সচল করতে কোম্পানিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘সিটি গ্রুপ’ চুক্তিভিত্তিক উৎপাদনের পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী, রহিমা ফুডের পর্ষদ গত ১৮ ডিসেম্বর সিটি এডিবল অয়েল লিমিটেডের সঙ্গে পাঁচ বছর মেয়াদি চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী রহিমা ফুড তাদের বিদ্যমান বোতলজাতকরণ সক্ষমতা ব্যবহার করে সিটি এডিবল অয়েলের বিভিন্ন পণ্য উৎপাদন করবে। এতে নতুন মূলধনী বিনিয়োগ ছাড়াই কোম্পানিটি আবার আয়ের ধারায় ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে। নারায়ণগঞ্জে…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমান সূত্রের তথ্য অনুযায়ী, গোয়েন্দা প্রতিবেদনে উল্লিখিত রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতেই ওই দুই কেবিন ক্রুকে ফ্লাইটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে…

Read More

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগেই নির্বাচনবিষয়ক সব কার্যক্রম গুছিয়ে নিচ্ছে বিএনপি। যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি, সেগুলোতেও নাম ঘোষণার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাটের চারটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। কয়েক আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন নিয়েও চলছে আলোচনা। সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণে সারাদেশের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের নিয়ে সাত দিনের তথ্য-প্রচার কর্মসূচি শেষ করেছে বিএনপি। এর বাইরে তিন দফায় দেশের ২৭৬ আসনে মনোনীত প্রার্থীর কর্মশালাও শেষ করেছে দলটি। এসব কর্মশালায় ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড– কীভাবে কৃষককে ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা যায়, তা নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরা হয়েছে।…

Read More

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে রোববার (২১ ডিসেম্বর) একটি সমন্বিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে র‌্যাব, বিজিবি ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। তারা এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য ও গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন সংবাদ সম্মেলনে। এদিকে হাদিকে গুলির ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলাটি শনিবার (২০ ডিসেম্বর) হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বলেন, সব সংস্থা মিলে তদন্তের অগ্রগতি জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে তদন্তের সার্বিক চিত্র উপস্থাপন করা হবে। সূত্র…

Read More

দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ারবাজারে। ফলে শেয়ারবাজারে ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ কমছে। ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসেও একই প্রবণতা দেখা গেছে, বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে বিনিয়োগ তুলে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই–অক্টোবর সময়ে তালিকাভুক্ত শেয়ারে নিট বিদেশি বিনিয়োগ ৬৬ মিলিয়ন ডলার কমেছে। অর্থাৎ এই সময়ে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন বেশি। এর আগের বছরের একই চার মাসে বিদেশি বিনিয়োগ বের হয়ে যাওয়ার পরিমাণ ছিল তুলনামূলক অনেক কম, তখন কমেছিল ৯ মিলিয়ন ডলার। বাজার সংশ্লিষ্টদের মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি আর্থিক খাতের উদ্বেগও বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের…

Read More

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন নির্ধারণ রয়েছে আজ। রবিবার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেবেন। ফলে আসামিদের বিচার শুরু হবে কি হবে না তা জানা যাবে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ১৭ জন। এর মধ্যে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা হলেন— র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল…

Read More

ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে পেসকভ বলেন, ‘পুতিন মাখোঁর সঙ্গে সংলাপে বসার প্রস্তুতির কথা প্রকাশ করেছেন। সুতরাং যদি পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে, তবে এটিকে কেবল ইতিবাচকভাবেই মূল্যায়ন করা সম্ভব।’ চলতি সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ বলেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপের উচিত আবারও পুতিনের সঙ্গে যোগাযোগ শুরু করা। তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ও ইউক্রেনীয়দের স্বার্থেই আগামী সপ্তাহগুলোতে এই আলোচনা পুনরায় শুরু করার জন্য সঠিক কাঠামো খুঁজে বের করা জরুরি।’ এদিকে,…

Read More

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। সেক্ষেত্রে চলতি সপ্তাহেই নিয়োগ পেতে যাচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি। সংবিধানে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে একক ক্ষমতা দেওয়া রয়েছে। তবে জ্যেষ্ঠতা বিবেচনায় বিচারঙ্গনের প্রধানকে নিয়োগের রীতি রয়েছে। তবে সব সময় সেটি বিবেচনায়ও নেওয়া হয়নি। গণ-অভ্যুত্থানপরবর্তী সংস্কারে এই পদে নিয়োগের বিষয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতির সুপারিশ করা হয়েছে। জানা গেছে- প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ছাড়া বর্তমানে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে ৬ জন বিচারপতি রয়েছেন। জ্যেষ্ঠতা অনুসারে তারা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এসএম ইমদাদুল হক, বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ…

Read More