Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: স্পোর্টস ডেস্ক
তুরস্কের রাজধানী আঙ্কারায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে তুগুজকুমালাক ও মাঙ্গালা এশিয়ান কাপ ২০২৫–এর। ১৭ তারিখ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঙ্কারার সিনজান জেলার গভর্নর লেভেন্ট কিলিক, মেয়র মুরাত এরাসহ আরও অনেকে। এশিয়ার বিভিন্ন দেশের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ইথনোস্পোর্ট দল ইতোমধ্যে আঙ্কারায় পৌঁছেছে। বাংলাদেশ ইথনোস্পোর্ট এসোসিয়েশনের সভাপতি মো. আল মামুনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলটি এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সালাহউদ্দিন চৌধুরী এবং মোঃ রেজাউল করিম মোল্লা। বাংলাদেশ দল এই প্রতিযোগিতায় মাঙ্গালা ও তুগুজকুমালাক—উভয় ইথনোস্পোর্ট ইভেন্টেই অংশগ্রহণ করছে। তুরস্কের বেস্টেমশে তুগুজকুমালাক ও মাঙ্গালা এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশসহ…
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে। যেখানে ওভার কমিয়ে ইনিংস নির্ধারণ করা হয় ২৭ ওভারে। সেটাও পুরোটা খেলতে পারেনি টাইগার যুবারা। ১২১ রান জমা করেই নির্ধারিত ওভার শেষ হওয়ার তিন বল আগেই ইনিংস শেষ হয় বাংলাদেশের। এই মাঠে এই ম্যাচে পাকিস্তান প্রথম ইনিংসে ৩৪৫ রান করেছে। আর ভারতের মালয়েশিয়ার বিরুদ্ধে ইনিংস ছিল ৪০৮ রানের। যদিও দু’দলই পুরো ৫০ ওভার ব্যাট করেছে, বাংলাদেশের রানরেট দু’টির চেয়ে কম। পাকিস্তান প্রায় ৭ রানের গড়ে এবং ভারত ৮-এর বেশি রেটে রান তুলেছে, আর বাংলাদেশের রানরেট প্রায় সাড়ে চারের আশপাশে ছিল। বাংলাদেশের মোট রান একশর নিচে থাকত, যদি ৮ নম্বরে…
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে শনিবার (২০ ডিসেম্বর)। সমাহিত করা হবে কবি কাজী নজরুল ইসলামের পাশে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে আজকের পরিবর্তে শনিবার (২০ ডিসেম্বর) মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে। ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে। একইসঙ্গে…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত বেলা আড়াইটার পরিবর্তে দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে হাদির জানাজা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়,শনিবারবেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে নামাজে জানাজা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবার ঘোষণা দেয়া হয়েছিলো। এতে আরও বলা হয়, শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন তারা কোন প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে এসে পৌঁছেছে। তার জানাজা শনিবার দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে। ক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল (শনিবার) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদির নামাজের জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়…
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ ঢাকায় পৌঁছেছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ ঢাকায় পৌঁছেছে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে নিতে সবাই এয়ারপোর্ট থেকে…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলার প্রায় ১২ ঘণ্টার মধ্যেই সে সীমান্ত অতিক্রম করে। তদন্তে উঠে এসেছে, গুলির ঘটনার পর পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত গায়েব করা হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ফিলিপের দুই সহযোগীর জবানবন্দিতে বলা হয়েছে, ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ফয়সাল ও তার এক সহযোগী ভারতে পালিয়ে যায়। তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ফয়সালের ব্যবহৃত মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে বুধবার তার অবস্থান ভারতের মহারাষ্ট্রে শনাক্ত করা হয়েছে। সে দেশটির রিলায়েন্স কোম্পানির একটি সংযোগ…
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়ছে। গতকাল বৃহস্পতিবার গ্রস রিজার্ভ বেড়ে ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে উঠেছে। বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ উঠেছে ২৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে। এর আগে আকুর দায় পরিশোধের পর গত নভেম্বর মাসে যা ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে নেমেছিল। রিজার্ভের এই শক্ত অবস্থান অর্থনীতিতে স্বস্তি দিচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে চলতি অর্থবছর বাজার থেকে ২৮৭ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত অর্থ পাচারে কড়াকড়ির কারণে হুন্ডিপ্রবণতা কমে যাওয়ায় এখন বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে। চলতি অর্থবছরের শুরু থেকে গত ১৭ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে এক হাজার ৫০৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা…
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শিগগিরই অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করে নূজহাত আনোয়ার ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আজ ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নূজহাত আনোয়ার আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক জ্যেষ্ঠ নেতৃত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আইএফসিতে তার দায়িত্বগুলোর মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ,…
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হওয়া শুরু করেছেন ছাত্র-জনতা। কেউ মিছিল সহকারে কেউবা স্ব-উদ্যোগে শাহবাগে আসছেন। বিক্ষুদ্ধ ছাত্র-জনতার হাতে পতাকা, মুখে স্লোগান ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন। শনিরআখড়া থেকে এসেছেন মাদ্রাসার শিক্ষার্থী আশফাকুর রহমান। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে চলে এসেছি। শহীদ ওসমান হাদির মতো…