Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»শেয়ার বাজার»ডিএসই’র নতুন ব্যবস্থাপনা পরিচালক নূজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন

    ডিএসই’র নতুন ব্যবস্থাপনা পরিচালক নূজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কDecember 19, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শিগগিরই অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করে নূজহাত আনোয়ার ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আজ ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

    নূজহাত আনোয়ার আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক জ্যেষ্ঠ নেতৃত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

    আইএফসিতে তার দায়িত্বগুলোর মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী রূপান্তরকালীন ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসি’র কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেন এবং গ্যাবোরোনে আইএফসি’র কার্যক্রম প্রতিষ্ঠা ও টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বেই বতসোয়ানায় আইএফসি’র প্রথম বিনিয়োগ বাস্তবায়িত হয়।

    নূজহাত আনোয়ারের রয়েছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও লিকুইডিটি ব্যবস্থাপনা, ট্রানজেকশন সার্ভিসেস, পোর্টফোলিও অপটিমাইজেশন এবং মার্কেট অ্যাডভোকেসির দক্ষতা। কর্মজীবনের শুরুর দিকে তিনি সিটি ব্যাংক, বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে প্রায় ১৬ বছর বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে (ফাইন্যান্স) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

    নূজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন প্রসঙ্গে ডিএসই’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, ‘ডিএসই’র নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূজহাত আনোয়ারের নিয়োগে বিএসইসি’র অনুমোদন পেয়ে আমরা সন্তুষ্ট। গত এক বছরে ডিএসই’র মনোনয়ন ও পারিশ্রমিক কমিটি (এনআরসি) এবং পরিচালনা পর্ষদ একজন যোগ্য নেতৃত্ব খুঁজে পেতে আন্তরিকভাবে কাজ করেছে।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশের ও দেশের বাইরে আর্থিক খাতে তার বিস্তৃত অভিজ্ঞতা, শক্তিশালী নেতৃত্বগুণ এবং পুঁজিবাজার রূপান্তরের প্রতি তার গভীর আগ্রহ ডিএসইকে সামনের দিনে দক্ষভাবে এগিয়ে নিতে সহায়ক হবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

    July 28, 2026

    শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ

    July 27, 2026

    মার্জিন বিধিমালার খসড়া সংশোধনীতে মতামত চাইল বিএসইসি

    July 20, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.