Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অনলাইন ডেস্ক
হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দৈনিক প্রথম আলোর কার্যালয় পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ওই কার্যালয় পরিদর্শন করেন তিনি।এ সময় আইজিপি বিস্তারিত খোঁজ-খবর নেন এবং এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ওই দুটি জাতীয় পত্রিকার কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ করা হয়নি।
ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়েছে; দেওয়া হয়েছে আগুন। হ্স্পতিবার মধ্যরাতের পর একদল বিক্ষোভকারী ধানমন্ডির সাততলা এ ভবনের বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর করেছে। ছায়ানট ভবনের বিভিন্ন তলায় থাকা বাদ্যযন্ত্র ও শিল্প কর্ম ব্যাপক ভাংচুর করা হয়েছে । এর পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন কক্ষে থাকা কাগজপত্র ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা গেছে। মুখ কাপড় দিয়ে ঢেকে রেখে ও হেলমেট পরে আসা হামলাকারীরা বিভিন্ন তলায় ভাঙচুর শেষে চলে যাবার সময় ভবনের সামনে আগুন দেয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই সেই আগুন নিভে…
জুলাই অভ্যূত্থানের নায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল হয়েছে সারা দেশ। পাহাড় থেকে সমতল হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে পড়েন সবাই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেই রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্রজনতা। পতিত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধারা। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। ছাত্রজনতার সঙ্গে এক কাতারে মাঠে নেমেছেন জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলমরাও। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদ সড়কে নেমেছেন বিভিন্ন ছাত্র…
ইনকিবাল মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর এক বার্তায় জানিয়েছে, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার পর তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। আগের দিন বুধবার রাতে হাদির অবস্থা সংকটজনক হওয়ার পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছিলেন ড. ইউনূস। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা যান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। হাদির সংগঠন ইনকিলাব মঞ্চও রাত ৯টা ৪৬ মিনিটে তাদের…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টটিতে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের…
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নিরাপত্তা টিমের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একে এম শামছুল ইসলাম, তিনি নিজে, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতারা বিমানবন্দরে গিয়ে প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, বিমানবন্দরে তিনি (তারেক রহমান) অবতরণ করার পর গাড়িতে ওঠা এবং যে রাস্তা দিয়ে এভার কেয়ার হাসপাতালে (এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া) যাবেন, সেখান থেকে গুলশানের বাসায় আসা ও অন্যান্য যেসব অনুষ্ঠান করতে যাচ্ছে বিএনপি; সবগুলো আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ন করতে গিয়েছিলাম। আর নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের…
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নেয়া হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ঢাকায় বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য অবহিতকরণ সভায় দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের জরুরি ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিদেশি পর্যবেক্ষকদেরকে নির্বাচন কমিশন স্বাগত জানাবেন, ব্রিফিংয়ে তা অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্রিফিংয়ে ঢাকায় বিদেশি মিশন প্রধানদের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে দুই-একজন ছাড়া বেশিরভাগ মিশন প্রধান বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক ,জাতিসংঘ,ইউরোপীয় ইউনিয়নসহ ঢাকার…
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি ন্যূনতম পাঁচ বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে ট্রাইব্যুনাল তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসঅ্যাপিয়ার্ড’ বা ‘গুম’ হিসেবে ঘোষণা করতে পারবে। মানবাধিকার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’-এর জন্য প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। একই সঙ্গে ভুক্তভোগী বা অভিযোগকারী ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালের জন্য আইনজীবী নিয়োগের সুযোগ পাবেন। গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তাঁর ওপর নির্ভরশীল পরিবারের…
বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের সম্মিলিত সম্পদের পরিমাণ ২ লাখ ৫০ হাজার কোটি (২ দশমিক ৫ ট্রিলিয়ন) ডলার ছাড়িয়েছে। চলতি বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত এ তালিকায় থাকা ব্যক্তিদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৬০০ কোটি ডলারে। বছরের শুরু থেকে এসব ধনকুবেরের মোট সম্পদ বেড়েছে ৫৫ হাজার ৮৯০ কোটি ডলার বা ২৮ শতাংশেরও বেশি। ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্সের পরিসংখ্যানের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু। তালিকায় থাকা ১০ জনের মধ্যে নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। বাকি একজন ফ্রান্সের। তাদের মধ্যে আটজনই সরাসরি প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল সেবাভিত্তিক ব্যবসার দ্রুত বিস্তার তাদের সম্পদ বৃদ্ধির…
সারা দেশের সাত হাজার ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সের মধ্য থেকে সেরা পারফরম্যান্সের জন্য ৭০ জনকে বিশেষ সম্মাননা দিয়েছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা নগদ। বুধবার রাজধানীর একটি হোটেলে ‘নগদ ফিল্ড চ্যাম্পিয়ন ২০২৫’ নামের এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সদের পারফরম্যান্সের জন্য বিশেষ বোনাসের ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। ঘোষণার সঙ্গে সঙ্গে ৭০ জনের নগদ অ্যাকাউন্টে চলে যায় এই অর্থ। দেশের প্রত্যন্ত এলাকা থেকে ঢাকায় আসা-যাওয়া, খাওয়া এবং হোটেলে অবস্থানসহ অন্যান্য সকল খরচ নগদের পক্ষ থেকেই বহন করা হয়। সেরা পারফর্মারদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, অনেক চ্যালেঞ্জের মাঝেও…