Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের মোট সম্পদ ২.৫ ট্রিলিয়ন ডলার

    বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের মোট সম্পদ ২.৫ ট্রিলিয়ন ডলার

    Reduanul Hoqueঅর্থদিগন্ত ডেস্কDecember 18, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের সম্মিলিত সম্পদের পরিমাণ ২ লাখ ৫০ হাজার কোটি (২ দশমিক ৫ ট্রিলিয়ন) ডলার ছাড়িয়েছে। চলতি বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত এ তালিকায় থাকা ব্যক্তিদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৬০০ কোটি ডলারে। বছরের শুরু থেকে এসব ধনকুবেরের মোট সম্পদ বেড়েছে ৫৫ হাজার ৮৯০ কোটি ডলার বা ২৮ শতাংশেরও বেশি। ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্সের পরিসংখ্যানের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু। তালিকায় থাকা ১০ জনের মধ্যে নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। বাকি একজন ফ্রান্সের। তাদের মধ্যে আটজনই সরাসরি প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল সেবাভিত্তিক ব্যবসার দ্রুত বিস্তার তাদের সম্পদ বৃদ্ধির প্রধান কারণ।

    তালিকার শীর্ষে রয়েছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক। চলতি বছরের শুরু থেকে তার সম্পদের পরিমাণ বেড়েছে ২০ হাজার ৫০০ কোটি ডলার। এতে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮০০ কোটি ডলারে। এর মাধ্যমে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। সম্পদ বৃদ্ধির দিক থেকেও তালিকায় সবার শীর্ষে রয়েছেন তিনি। ইলোন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের প্রতিষ্ঠাতাও।

    দ্বিতীয় স্থানে রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ। তার মোট সম্পদের পরিমাণ ২৬ হাজার ৫০০ কোটি ডলার। চলতি বছর তার সম্পদ বেড়েছে ৯ হাজার ৬৮০ কোটি ডলার। তৃতীয় স্থানে আছেন গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৭০০ কোটি ডলারে। বছরের শুরু থেকে তার সম্পদ বেড়েছে ৮ হাজার ৮২০ কোটি ডলার। চতুর্থ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স ও প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ২৪ হাজার ৬০০ কোটি ডলার। চলতি বছর তার সম্পদ বেড়েছে ৭০০ কোটি ডলার।

    পঞ্চম স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার ও ক্লাউড প্রযুক্তিপ্রতিষ্ঠান ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার মোট সম্পদের পরিমাণ ২৩ হাজার ৮০০ কোটি ডলার। বছরের শুরু থেকে তার সম্পদ বেড়েছে ৪ হাজার ৬১০ কোটি ডলার। ষষ্ঠ স্থানে রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। চলতি বছর তার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯০০ কোটি ডলারে। এ সময়ে তার সম্পদ বেড়েছে ২ হাজার ১৫০ কোটি ডলার।

    তালিকার সপ্তম স্থানে রয়েছেন ফরাসি বিলাসপণ্য গোষ্ঠী এলভিএমএইচের প্রতিষ্ঠাতা বেহনা আহনোঁ। চলতি বছর তার সম্পদ বেড়েছে প্রায় ২ হাজার ৬১০ কোটি ডলার। এতে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০ হাজার ২০০ কোটি ডলারে। শীর্ষ ১০ ধনকুবেরের তালিকায় ইউরোপের একমাত্র প্রতিনিধি তিনি।

    অষ্টম স্থানে রয়েছেন মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বলমার। তার মোট সম্পদের পরিমাণ ১৬ হাজার ৬০০ কোটি ডলার। বছরের শুরু থেকে তার সম্পদ বেড়েছে ১ হাজার ৯০০ কোটি ডলার। নবম স্থানে আছেন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৩০০ কোটি ডলারে আর সম্পদ বেড়েছে ৩ হাজার ৯০০ কোটি ডলার।

    তালিকার দশম স্থানে রয়েছেন মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। চলতি বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ২০০ কোটি ডলারে। বছরের শুরু থেকে তার সম্পদ বেড়েছে ১ হাজার ২০ কোটি ডলার। বিশ্লেষকদের মতে, ভিন্নধর্মী বিনিয়োগ কৌশলকে কাজে লাগিয়ে প্রযুক্তি কোম্পানির অতিরিক্ত প্রভাবযুক্ত এ তালিকায় নিজেকে ধরে রেখেছেন ওয়ারেন বাফেট।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থদিগন্ত ডেস্ক

    Related Posts

    প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে

    August 9, 2026

    এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    August 1, 2026

    সবজির বাজার চড়া, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

    July 31, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.