Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে বাড়ল ট্রেনের ভাড়া

    ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে বাড়ল ট্রেনের ভাড়া

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকDecember 21, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেন ভ্রমণে যাত্রীদের আজ (শনিবার) থেকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ঢাকা-কক্সবাজারসহ নির্দিষ্ট ছয়টি রুটে ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু ব্যবহারের মাশুল বা ‘পন্টেজ চার্জ’ আরোপের মাধ্যমে এই ভাড়া বৃদ্ধি কার্যকর হয়েছে। 

    এতে আসনভেদে ট্রেনের ভাড়া বেড়েছে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত। গত ১৩ বছরের মধ্যে এ নিয়ে পঞ্চমবারের মতো বাড়ল ট্রেনের ভাড়া।

    রেলওয়ে সূত্রে জানা গেছে, এবার সরাসরি টিকিটের মূল ভাড়া না বাড়িয়ে মূলত সেতু ব্যবহারের অতিরিক্ত মাশুল যুক্ত করা হয়েছে। রেলওয়ের নিয়ম অনুযায়ী, রেলপথে ১০০ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের সেতু থাকলে দূরত্ব গণনার ক্ষেত্রে সেটিকে আড়াই কিলোমিটার হিসেবে ধরা হয়, যাকে বলা হয় ‘পন্টেজ চার্জ’। এই নিয়মের কারণে কাগজে-কলমে গন্তব্যের দূরত্ব বেড়ে যাওয়ায় টিকিটের দামও বেড়েছে।

    রেলওয়ের তথ্য অনুযায়ী, ৬টি রুটের মোট ১১টি সেতুর ওপর এই মাশুল আরোপ করা হয়েছে। রুটগুলো হলো—ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–কক্সবাজার, ঢাকা–সিলেট, চট্টগ্রাম–সিলেট, চট্টগ্রাম–জামালপুর ও ঢাকা–দেওয়ানগঞ্জ।

    এর আগে গত ২৫ মে আয় বৃদ্ধি ও ব্যয় কমানোর লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে টিকিটের দাম না বাড়িয়ে আয় বাড়ানোর ১৩টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর অন্যতম ছিল ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুতে পন্টেজ চার্জ আরোপ। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এই ভাড়া বৃদ্ধি চূড়ান্ত করা হলো।

    ট্রেনের ভাড়া বৃদ্ধির অতীত চিত্র পর্যালোচনায় দেখা যায়, ২০১২ সালে একবারে ৫০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল। ২০১৬ সালে কিলোমিটারপ্রতি ভাড়া ৩৬ পয়সা থেকে বেড়ে হয় ৩৯ পয়সা। ২০২২ সালে নন-এসি প্রথম শ্রেণির টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। ২০২৪ সালে অতিরিক্ত কোচের টিকিটে ২০ থেকে ৩০ শতাংশ বাড়তি ভাড়া এবং একই বছরের মে মাসে দূরপাল্লার রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়।

    ভাড়া বৃদ্ধির ফলে ঢাকা–চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেসের স্নিগ্ধা আসনের ভাড়া ২০১২ সালের ৫৮৫ টাকা থেকে বেড়ে এখন হয়েছে ৯৪৩ টাকা। একই ট্রেনের শোভন চেয়ারের ভাড়া দাঁড়িয়েছে ৪৯৫ টাকায়। এই রুটে পন্টেজ চার্জের কারণে দূরত্ব ৩৪৬ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ৩৮১ কিলোমিটার।

    একইভাবে ঢাকা–কক্সবাজার রুটে স্নিগ্ধা আসনের ভাড়া বেড়ে হয়েছে ১ হাজার ৪৪৯ টাকা, এসি সিট ১ হাজার ৭৪০ টাকা এবং এসি বার্থ ২ হাজার ৬৫৬ টাকা। এ ছাড়া ঢাকা–সিলেট, চট্টগ্রাম–সিলেট, চট্টগ্রাম–জামালপুর ও ঢাকা–দেওয়ানগঞ্জ রুটেও বিভিন্ন শ্রেণির টিকিটে বাড়তি ভাড়া কার্যকর হয়েছে।

    রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সব রুটে নয়, নির্দিষ্ট কিছু রুটে সীমিত পরিসরে ভাড়া বেড়েছে এবং তা মূলত পুরোনো সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য।

    তবে এই সিদ্ধান্তের সমালোচনা করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি নাজের হোসাইন বলেন, বারবার নানা কৌশলে ভাড়া বাড়ানো অযৌক্তিক। আয় বাড়াতে রেলের অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতি বন্ধ করলেই যথেষ্ট।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.