Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»বিনোদন»যেমন প্রেমিকের অপেক্ষায় অনন্যা

    যেমন প্রেমিকের অপেক্ষায় অনন্যা

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কDecember 20, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডেকন্যা অভিনেত্রী অনন্যা পান্ডের প্রেমে মন ভেঙেছে। দীর্ঘ দুই বছরের সম্পর্কের পর আদিত্যে রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। তবে কান পেতে শোনা— বর্তমানে তিনি ওয়াকার ব্লাঙ্কো নামে একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সম্পর্কের কথা খোলাসা করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের রসায়ন নিয়ে কথা বললেন অনন্যা পান্ডে।অভিনেত্রী বলেন, প্রেমের ক্ষেত্রে তিনি প্রাচীন ভাবনার মানুষ। ‘৯০-এর দশকে যেমন প্রেম হতো, ঠিক তেমনই প্রেমে বিশ্বাসী তিনি। বর্তমান প্রজন্মের দ্রুত প্রেমে পড়া ও প্রেমভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না।

    পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তাই প্রতিটি সম্পর্কের আবেগ তার কাছে মূল্যবান। তিনি বলেন, আমি পরিবার ভালোবাসি। আমি চাই— আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে। একসঙ্গে থাকতে ভালো লাগে আমার। ২০২৫ সালের ‘হুকআপ’ সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই বলে জানান অনন্যা পান্ডে।

    এর আগে একাধিক সাক্ষাৎকারে চাঙ্কিকন্যা বলেছেন, মানুষ হিসাবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখেও পানি আসে তার। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে।

    অভিনেত্রী বলেন, আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি। উল্লেখ্য, অভিনেত্রী অনন্যা পান্ডের সিনেমা ‘তু মেরা ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। তার বিপরীতে আছেন সময়ের আলোচিত হিরো কার্তিক আরিয়ান। একসময়ে কার্তিকের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য

    July 28, 2026

    আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

    July 11, 2026

    ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.