Author: নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক হস্তান্তর করবেন। রবিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়। এবছর একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন—চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীত দল…

Read More

তৃতীয় দিনের মতো সচিবালয়ে নিজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে নির্ধারিত সময়ের আগেই ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান। এ সময় মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য কর্মকর্তার সময়ানুবর্তিতার বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ে সবাইকে অফিসে উপস্থিত থাকার তাগিদ দিয়েছেন। তিনি আরও বলেন, এত সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত হয়েছেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন তার খোঁজ-খবর নিয়েছেন। সবাইকে নির্দিষ্ট সময়ে দফতরে আসতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ১৮ ফেব্রুয়ারি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের…

Read More

বাংলাদেশ-সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। রবিবার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।

Read More

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সরাসরি নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তাদের সহযোগী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রস্তুত করা হচ্ছে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলআরাবিয়া। সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের কিছু কর্মকর্তা ইরান থেকে সম্প্রতি লেবাননে এসেছেন। তাদের হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বৃদ্ধির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিপ্লবী গার্ডের এসব কমান্ডার হিজবুল্লাহদের যোদ্ধাদের সঙ্গে সরাসরি কাজ করছে। সম্প্রতি বাক্কা উপত্যকায় হিজবুল্লাহর মিসাইল ইউনিটের সঙ্গে বিপ্লবী গার্ড বৈঠক করেছে। যেখানে আবার গতকাল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর অন্তত ৮ যোদ্ধা নিহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহর কর্মতৎপরতা বৃদ্ধি পাওয়ায় ইসরায়েল যে…

Read More

প্রকল্পের ন্যায্যভাগ দেশের সব মানুষের মাঝে, বিশেষ করে যারা সম্পদ সৃষ্টি করেন সেই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে দিতে চায় সরকার। তাদের ন্যায্য হিস্যা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। রোববার (২২ ফেব্রুয়ারি) আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে বৈষম্যহীন নতুন এক দেশ গড়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই আকাঙ্ক্ষা পূরণে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য। দেশের সম্পদের সুষম বণ্টন এবং সাধারণ মানুষের ন্যায্য পাওনা নিশ্চিত করা সম্ভব হলে সামগ্রিক…

Read More

পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত। রোববার (২২ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলা‌মের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। হাইকমিশনার বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক মতবিনিময় হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রণয় ভার্মা ব‌লেন, গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান এবং একই দিনে তাদের মধ্যে টেলিফোনে কথোপকথন হয়। তি‌নি ব‌লেন, গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার…

Read More

প্রায় ১৭ বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডিতরা হলেন- শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নিজাম এবং মনির হোসেন ওরফে সেন্টু। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) সাজার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। তার…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণের জন্য জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন– বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী। পলাতকরা…

Read More

জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ লোক ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানে হলো জুলাই আন্দোলনকে অস্বীকার করা। জুলাই আন্দোলনকে যারা অস্বীকার করবে, এক সেন্সে এটা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার শামিল। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে আমি উল্লাপাড়া মডেল থানার সামনে মিডিয়ায় কথা বলতেছি। জুলাই বিপ্লব না হলে আমি এই জায়গায় আসতে পারতাম না।…

Read More

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজ নিয়ে বিরোধে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা সমপরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সালিশি বোর্ড। গত বৃহস্পতিবার ঢাকায় ঘোষিত রায়ে এ নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বেবিচক ও বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি) মধ্যে দেনা-পাওনা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে মালয়েশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির তিন বিচারকের সমন্বয়ে বোর্ডটি গঠন করা হয়েছিল। রায়ের আগে উভয়পক্ষের বক্তব্য শোনা হয়। রায় অনুযায়ী, এপিসিএস-৪৮ (সম্পূর্ণ) ও ৫২-৫৪ শিরোনামের কাজের বিপরীতে এডিসিকে ৫৮৯ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৭৩ জাপানি ইয়েন এবং ২৭২ কোটি ৯ লাখ ৩০ হাজার…

Read More