Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

    শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

    Rashedপ্রযুক্তি ডেস্কMarch 12, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো। তারা বলছে, অনেক প্ল্যাটফর্মই নিজেদের নির্ধারিত ন্যূনতম বয়সসীমা কার্যকরভাবে প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে।

    দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম এবং তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ইনফরমেশন কমিশনারস অফিস বৃহস্পতিবার বড় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়েছে।

    সংস্থাগুলো জানিয়েছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বয়স যাচাই ব্যবস্থা আরও কঠোর করতে হবে। পাশাপাশি শিশুদের জন্য ক্ষতিকর বা আসক্তিমূলক কনটেন্টের ঝুঁকিও কমাতে হবে।

    এই উদ্যোগটি যুক্তরাজ্যের নতুন অনলাইন নিরাপত্তা আইন বাস্তবায়নের অংশ। অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী, প্রযুক্তি কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

    নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, মেটার ফেসবুক ও ইন্সটাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, রোবলক্স এবং ইউটিউবকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে জানাতে হবে, তারা কীভাবে বয়স যাচাই আরও কঠোর করবে।

    এ ছাড়া শিশুদের সঙ্গে অপরিচিত ব্যক্তিদের যোগাযোগ সীমিত করা, নিউজফিডকে নিরাপদ করা এবং অপ্রাপ্তবয়স্কদের ওপর নতুন পণ্যের পরীক্ষা বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

    অফকমের প্রধান নির্বাহী বলেছেন, এই অনলাইন সেবাগুলো প্রায় প্রতিটি পরিবারের কাছে পরিচিত। কিন্তু অনেক ক্ষেত্রে তারা শিশুদের নিরাপত্তাকে পণ্যের মূল কেন্দ্রে রাখছে না।

    তিনি বলেন, “এই পরিস্থিতি দ্রুত বদলাতে হবে। না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে অফকম।”

    তথ্য সুরক্ষা কর্তৃপক্ষও একই ধরনের আহ্বান জানিয়েছে। সংস্থাটির প্রধান পল আর্নোল্ড বলেন, এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কার্যকর বয়স যাচাই করা সম্ভব। তাই এ ক্ষেত্রে প্রযুক্তি কোম্পানিগুলোর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

    অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, তারা ইতিমধ্যে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। মেটার এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বয়স শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করছে এবং কিশোর ব্যবহারকারীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে।

    ইউটিউবের পক্ষ থেকেও বলা হয়েছে, তারা ব্যবহারকারীদের বয়স অনুযায়ী ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার ব্যবস্থা রেখেছে।

    যুক্তরাজ্যের আইন অনুযায়ী, নিয়ম ভঙ্গ করলে অফকম কোম্পানিগুলোর বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারে। অন্যদিকে তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ কোম্পানির বার্ষিক বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে।

     

     

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    প্রযুক্তি ডেস্ক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.