Author: নিজস্ব প্রতিবেদক

পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশকে উদ্দেশ্যে বলে তিনি বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। রোববার ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত পুলিশের কল্যাণ প্যারেডে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আপনারা (পুলিশ সদস্য) কেবল আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য নন; আপনারাই হচ্ছেন রাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তার নিশ্চয়তা এবং ন্যায়বিচার প্রদানের প্রথম দ্বার। সুতরাং, পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেখানেই পুলিশের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশের জন্য স্বতন্ত্র পে-স্কেলের দাবি জানিয়েছেন পুলিশ সদস্যরা। একই সঙ্গে ওভারটাইম ও ঝুঁকি ভাতা চেয়েছেন তারা। এ ছাড়া চাকরি জীবনের শেষ পর্যন্ত ধাপে ধাপে অনারারি পদোন্নতির দাবিও জানিয়েছেন। রোববার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ সভা থেকে এসব দাবিসহ এক গুচ্ছ দাবি উত্থাপন করা হয়। পুলিশ সদস্যদের উত্থাপিত দাবিগুলো প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। কল্যাণ সভায় অংশ নেওয়া একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজিপিসহ…

Read More

প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়তে হলে সহিংসতার মনোবৃত্তি পরিহার করতে হবে। তিনি বলেন, আজকে ভারতে নির্বাচন হচ্ছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। সেখানকার জনগণ যেকোনো দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে পারেন, তাতে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে, কেন বারবার বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হবে? সীমান্তে এই রক্তপাত আর কতদিন চলবে? রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ৪৫ তম কাউন্সিল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান বলে অনেকে দাবি করেন।…

Read More

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নৌপথে যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ঢাকা লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নৌপথে নিরাপত্তা জোরদার, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে ঢাকায় সপ্তাহব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা’। মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশে নৌপথ মানুষের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। তবে নৌদুর্ঘটনা…

Read More

কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটিকস ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে দেশে প্রায় ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত : বাজেট ও বাস্তবতা শীর্ষক সংলাপে এমন মন্তব্য করেন তিনি। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান। সংলাপে ভবিষ্যতের শ্রমবাজার নিয়েও উদ্বেগ প্রকাশ করে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটিকস ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে দেশে প্রায় ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে। একইসঙ্গে নতুন প্রায়…

Read More

গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে আটক করেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার গজারিয়া এলাকার বাউশী রেললাইন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম তালেব মিয়া (১৯)। তিনি উপজেলার গজারিয়া এলাকার বাউশী রেললাইন গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নির্দেশে পরিচালিত অভিযানে তালেব মিয়ার কাছ থেকে ২১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া গাঁজা বিক্রির ৫৫০ টাকা, বিভিন্ন ধরনের টাকার নোট এবং একটি ডিজিটাল ওজন পরিমাপের মেশিন জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ১০০ টাকা। ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, গোপন…

Read More

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো, জরুরি বিভাগ আরও কার্যকর করা এবং স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করার বিষয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন মিয়া, উপজেলা জামায়াতে…

Read More

তামিলনাড়ুর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফলাফল সত্ত্বেও সরকার গঠন নিয়ে জটিলতার জেরে সরকারি নিরাপত্তা প্রটোকল হারিয়েছেন রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী এবং সাবেক চিত্রতারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়। গতকাল বুধবার থেকেই দেখা গেছে, সরকারি নিরাপত্তা প্রটোকল ছাড়াই চলাচল করছেন তিনি। এ ব্যাপারে তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, বিজয়ের অনুরোধেই এ পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশ। “তিনি আমাদের অনুরোধ করেছিলেন যে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আগ পর্যন্ত তিনি সরকারি নিরাপত্তা প্রটোকল পরিষেবা নিতে চান না। তার অনুরোধে সাড়া দিয়েই আমরা প্রটোকল প্রত্যাহার করেছি, তবে তার জন্য আমাদের মৌলিক পাইলট নিরাপত্তা ব্যবস্থা…

Read More

দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ কথা বলেন। সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় খাদ্য প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। খাদ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের খাদ্য মজুত ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য…

Read More

এক চীন নীতি’ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগীয় (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে এক বৈঠকে উভয়পক্ষ এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে বাংলাদেশ-চীন বন্ধুত্ব, সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগ, বহুপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক বিষয়াবলী কেন্দ্র করে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী একটি সংযুক্ত ও বিশ্বব্যাপী সম্পৃক্ত বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প তুলে ধরেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

Read More