Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সারাদেশ»ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    Rashedফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিMay 7, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো, জরুরি বিভাগ আরও কার্যকর করা এবং স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করার বিষয়ে আলোচনা করা হয়।

    বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

    সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, উপজেলা বণিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার প্রমুখ।

    বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা, হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, ওষুধ সরবরাহ স্বাভাবিক রাখা এবং জরুরি বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক ও জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব, রোগীর অতিরিক্ত চাপ এবং বিভিন্ন অবকাঠামোগত সমস্যার বিষয় তুলে ধরেন। তারা বলেন, সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি জরুরি।

    এ সময় হাসপাতালের সার্বিক উন্নয়ন ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

    Related Posts

    চট্টগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

    July 12, 2026

    চট্টগ্রামের বাঁশখালীর পুরো এলাকা পানির নিচে, মানুষের দুর্ভোগ চরমে

    July 11, 2026

    শিশু সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা, নেপথ্যে যে কারণ

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.