Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»বিজয়ের নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার করল পুলিশ

    বিজয়ের নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার করল পুলিশ

    Rashedআন্তর্জাতিক ডেস্কMay 7, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    তামিলনাড়ুর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফলাফল সত্ত্বেও সরকার গঠন নিয়ে জটিলতার জেরে সরকারি নিরাপত্তা প্রটোকল হারিয়েছেন রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী এবং সাবেক চিত্রতারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়। গতকাল বুধবার থেকেই দেখা গেছে, সরকারি নিরাপত্তা প্রটোকল ছাড়াই চলাচল করছেন তিনি।

    এ ব্যাপারে তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, বিজয়ের অনুরোধেই এ পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশ।

    “তিনি আমাদের অনুরোধ করেছিলেন যে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আগ পর্যন্ত তিনি সরকারি নিরাপত্তা প্রটোকল পরিষেবা নিতে চান না। তার অনুরোধে সাড়া দিয়েই আমরা প্রটোকল প্রত্যাহার করেছি, তবে তার জন্য আমাদের মৌলিক পাইলট নিরাপত্তা ব্যবস্থা জারি আছে এবং থাকবে”, এনডিটিভিকে বলেছেন ওই পুলিশ কর্মকর্তা।

    তামিলনাড়ুর বিধানসভায় মোট আসন ২৩৪; কোনো দল যদি সরকার গঠন করতে চায়— তাহলে সেই দল বা জোটকে অবশ্যই ১১৮ আসনে জয়ী হতে হবে।

    বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রতিষ্ঠিত হয়েছে ২০২৪ সালে। তারপর এবারের বিধানসভা নির্বাচনে প্রথম অংশ নিলো টিভিকে এবং প্রথমবারই ১০৮ আসনে জয়ী হয়েছে তার দল। বিজয় নিজে জয়ী হয়েছেন দুই আসনে।

    তবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন করতে পারছে না টিভিকে। গতকাল কংগ্রেস টিভিকের সঙ্গে জোট করতে রাজি হয়েছে, তবে তাদের বিধায়কের সংখ্যা মাত্র ৫ জন। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও পিছিয়ে টিভিকে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে সাবেক বিধানসভার প্রধান বিরোধী দল বা এআইডিএমকে এবং তাদের জোটসঙ্গী ভিসিকে’র সঙ্গে যোগাযোগ করেছিল টিভিকে, কিন্তু এই দুই দলের কোনোটিই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

    বামপন্থি দলগুলির কাছেও জোট গঠনের প্রস্তাব দিয়েছিল টিভিকে । তবে তামিলনাড়ুর পার্লামেন্টের দুই বামপন্থি দল সিপিআই এবং সিপিআই (মার্কসিস্ট) পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা ডিএমকে নেতৃত্বাধীন জোটেই থাকবে। অপর রাজনৈতিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগও জানিয়েছে যে তারাও ডিএমকে-কেই সমর্থন করবে। কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত বিজয়ের জোটে যোগ দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

    আজ ৭ মে তামিলনাড়ুর রাজ্য সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা ছিল। কিন্তু জোট গঠনে জটিলতা দেখা দেওয়ায় তা পিছিয়ে গেছে। এর মধ্যেই বিজয়ের সরকারি প্রটোকল প্রত্যাহার করল পুলিশ।

    সূত্র : এনডিটিভি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আন্তর্জাতিক ডেস্ক

    Related Posts

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    ইরানের তেল খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    July 15, 2026

    ব্রহ্মপুত্রে চীনের মেগা বাঁধ ঘিরে ভূমিকম্পের শঙ্কা, ঝুঁকিতে ভারত-বাংলাদেশ

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.