Author: আন্তর্জাতিক ডেস্ক

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় হামলার জেরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। আজ রোববার ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালায় তারা। পাকিস্তানের এ হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তালেবান সরকার। তবে আফগান সূত্র সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, তাদের দুটি প্রদেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সূত্রটি বলেছেন, তাদের পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়েছে। অপর হামলা হয়েছে নানগারহার প্রদেশে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে এক বিবৃতিতে বলেছে, তাদের সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও ক্যাম্পে হামলা চালিয়েছে। এছাড়া ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠনের…

Read More

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফুলছড়ি থানা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনাওে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর…

Read More

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে যে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট, তাকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের ‘লজ্জা হওয়া উচিত’ বলেও মন্তব্য করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই রায় দিয়েছেন— তাদের ‘দেশপ্রেমের অভাব’ এবং সংবিধানের প্রতি অবিশ্বস্ততার কারণে তিনি নিজেও লজ্জিত। শুক্রবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার কিছু সময় পর নিজের সামাজিক যোগযোগমাধ্যম পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “সুপ্রিম কোর্টের যে সদস্যরা আমাদের গ্রহণযোগ্য এবং সঠিক শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। তাদের সিদ্ধান্ত হাস্যকর ছিল কিন্তু, এখন সমন্বয় প্রক্রিয়া…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিতে এবার বড় আঘাত এলো দেশটির সর্বোচ্চ আদালতের তরফ থেকে। গতকাল এক রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে একের পর এক দেশের ওপর শুল্ক আরোপ করে চলেছেন— তা তার এক্তিয়ার বহির্ভূত। ২০২৫ সালের ২০ জানুয়ারি ক্ষমতায় আরোহনের পর থেকে এতদিন কূটনৈতিক ও দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিলেন ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায়ে কার্যত তা আটকে গেলে। ফলে স্বাভাবিকভাবেই এই রায়ে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, সর্বোচ্চ আদালতের এ রায় ‘অপমানজনক’। উল্লেখ্য, ২০২৫ সালের ২ এপ্রিল নতুন শুল্কনীতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। সেই নীতি অনুসারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক…

Read More

অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।  ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শুক্রবার রাত ১২টা ০১ মিনিটে রাষ্ট্র ও সরকারপ্রধান এই শ্রদ্ধা নিবেদন করেন। রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীসহ সেখানে উপস্থিত হাজারো মানুষ ভাষা শহীদদের…

Read More

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজ বিএনপির মিডিয়া সেলে দেওয়া পোস্টে শেয়ার করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে মাতৃভাষা দিবসকে কেন্দ্র ২১ ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনার এলাকায় ১৫ হাজার পুলিশ…

Read More

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে কনস্টিটিউশনাল ভায়োলেন্স হলে সেটি আমরা পরে দেখবো। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিমুক্ত না থাকতে পারলে বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশনা দিয়ে এহছানুল হক মিলন বলেন, আমি জীবনে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না, এটি আমার প্রমিজ (প্রতিজ্ঞা)। তিনি আরও বলেন, আমার এই প্রমিজের সঙ্গে যারা থাকতে পারবেন না তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে…

Read More

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি এই প্রথম কুমিল্লায় তার নিজের সংসদীয় আসনে এসেছেন। সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেছেন, আমরা দায়িত্ব পালন করার জন্য শতভাগ চেষ্টা করব। কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের…

Read More

চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়ানোই হবে তার মূল অগ্রাধিকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান তিনি। অর্থমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের নির্বাচনী এলাকায় গিয়ে এই মন্তব্য করেন তিনি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নতুন এই মন্ত্রীকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা সংবর্ধনা দেন। এ সময় ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ধীরে ধীরে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে আমাদের অগ্রাধিকার থাকবে কর্মসংস্থান…

Read More

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ রুপে একটি দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ রুপে পূরণ হবে।  শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, যারা আমাদের ভোট দিয়েছে তাদের ওপর যেমন দায় রয়েছে,…

Read More