Author: নিজস্ব প্রতিবেদক

পতনের দেড় বছর পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে স্লোগান দিয়েছে যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজসহ ১০-১২ জন ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে যায়। ২০০২ সাল থেকে এই ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রথমে এটি ভাড়া নেওয়া হয়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলের নামে কেনা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে এই কার্যালয়ে আগুন লাগিয়ে ও ভাঙচুর করে সবকিছু গুঁড়িয়ে দেওয়া হয়।

Read More

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আর লক্ষ্মীপুরে তো নেইই।  শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সারাদেশে সড়কে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ৩ দিনের সফরে এ্যানি চৌধুরী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে এসেছেন। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব। এ্যানি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মন্ত্রী পরিষদের সভা করেছেন। আইনশৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকে…

Read More

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। গত নভেম্বরে পুত্রসন্তান বিহানের আগমনে এই তারকা যুগলের জীবনে বইছে খুশির জোয়ার। বিহানকে কেন্দ্র করে এখন তাদের পুরো পৃথিবী।  এর মাঝেই বন্ধু ও সহকর্মী আলিয়া ভাটের পক্ষ থেকে এক বিশেষ উপহার পেল ভিকি-ক্যাটরিনার পুত্র। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই উপহারের ঝলক শেয়ার করেছেন ক্যাটরিনা। ছবিতে দেখা যায়, আলিয়ার নিজস্ব ব্র্যান্ড ‘এড-এ-মাম্মা’র পক্ষ থেকে পাঠানো হয়েছে সুন্দর একটি উপহারের বক্স। তাতে রয়েছে প্যাস্টেল নীল রঙের হাতে বোনা একটি কিউট খরগোশ পুতুল এবং একই রঙের নরম ও আরামদায়ক পশমি কম্বল। উপহারের সঙ্গে ছিল আলিয়ার হাতে লেখা একটি…

Read More

পবিত্র রমজান মানেই আত্মশুদ্ধি, সংযম আর পরিবারকে ঘিরে বিশেষ সময়। এই আবহেই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম কাটালেন রমজানের প্রথম ইফতার প্রিয়জনদের সঙ্গে। পারিবারিক মুহূর্তে ফুটে উঠেছে ভালোবাসা, বন্ধন আর কৃতজ্ঞতার বার্তা। ছবি শেয়ার করে ক্যাপশনে মিম লিখেছেন, ‘প্রিয়জনদের সাথে পবিত্র রমজানের প্রথম ইফতার। এই বন্ধন, বরকত আর সুন্দর মুহূর্তগুলোর জন্য শুকরিয়া।’ ছবিতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে সাজানো ডাইনিং টেবিল ঘিরে বসেছেন পরিবারের সদস্যরা। টেবিলজুড়ে বাহারি ইফতার ফল, পিঠা, হালুয়া, ভাজাপোড়া, জুসসহ নানা আয়োজন। সবার মুখে প্রশান্তির হাসি, যেন দীর্ঘদিনের ব্যস্ততা পেরিয়ে একসাথে বসার শান্ত আনন্দ। মিম নিজেও পরিবারের সবার সঙ্গে একই সাদামাটা কিন্তু সৌম্য সাজে ধরা দিয়েছেন, যা মুহূর্তটিকে আরও…

Read More

সবশেষ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গেল মাসে। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য প্রমাণ করতে হয়েছে বাংলাদেশকে। আর বাছাই পর্বে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন শারমিন আক্তার সুপ্তা। সবমিলিয়ে ১৯৪ রান করেছিলেন তিনি। বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সুপ্তা। এর মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল সুপ্তার গায়ে হলুদ এবং বিয়ের ছবি। এবার ঢাকা পোস্টকে সুপ্তা নিজেই নিশ্চিত করেছেন তার বিয়ের খবর। গেল মাসের ৮ জানুয়ারি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পাত্র সুপ্তার বিশ্ববিদ্যালয়েরই পূর্বপরিচিত নজীব রহমান। তিনি ছিলেন আইন বিভাগের ছাত্র। এদিকে নারী বিপিএলের আগে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।…

Read More

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধা ও পছন্দক্রম বিবেচনা করে এই মনোনয়ন দেওয়া হয়েছে। ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে এই নিয়োগ কার্যকর হবে। মনোনীত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম গ্রেডের পদে। এর মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন,…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ আগের গতিতেই চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না এলেও আমাদের বলা হয়েছে আইন নিজস্ব গতিতে চলবে। বিশেষ করে আইনমন্ত্রী বলেছেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি বিচার বিচারের মতোই চলবে। সরকার আমাদের সুনির্দিষ্টভাবে কিছু না বললেও চলমান রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তাজুল ইসলাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, স্বাভাবিক গতিতেই সব কর্মকাণ্ড চলমান রাখবো। আর এটাই ন্যায়বিচারের দাবি। আমরা এখানে থাকি…

Read More

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন। বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, ‘২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক নির্বাচনী আবেদনপত্র; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করিবেন।’ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে। গত…

Read More

লেবুর পানিতে স্বাভাবিকভাবেই ক্যালোরির পরিমাণ কম, ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত চিনি বা অস্বাস্থ্যকর চর্বি ছাড়াই খাদ্যতালিকায় সতেজতা যোগ করে। হাইড্রেশন উন্নত করে, হজমে সহায়তা করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে, এটি যেকোনো ওজন নিয়ন্ত্রণের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। তবে লেবুর উপকারিতা আরও অনেক বেশি। বেশি উপকার পেতে অনেকভাবে খাবারে লেবু যোগ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক- ১. ভেষজ চায়ে লেবু যোগ করুন যদি আপনি সাধারণ চা বা আদা চা কিছুটা নিস্তেজ মনে করেন, তাহলে এক টুকরো লেবু অভিজ্ঞতা বদলে দিতে পারে। গ্রিন টি, আদা চা, বা দারুচিনি চায়ে লেবু যোগ করলে স্বাদ সমৃদ্ধ এবং পান…

Read More

ভিসা জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে ব‌লে জানিয়েছেন নব‌নির্বা‌চিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।  বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মু‌খোমু‌খি হ‌য়ে এ কথা বলেন তি‌নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং কীভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায়, সে বিষয়ে কাজ চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড…

Read More