Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই : বাণিজ্যমন্ত্রী

    যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই : বাণিজ্যমন্ত্রী

    Rashedসুনামগঞ্জ প্রতিনিধিMarch 10, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগের সময় দীর্ঘদিন বিনিয়োগে বন্ধাত্ব ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান না হলে মানুষের ক্রয় ক্ষমতা থাকে না, দারিদ্র্য বাড়ে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছি।

    তিনি বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধে বাণিজ্যে কিছু প্রভাব পড়বেই। সাগরপথ যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে নৌপথে পরিবহন খরচ বাড়বে। তবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই।

    মন্ত্রী আরও বলেন, ফ্যামেলি কার্ড ছিল বিএনপি ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের অঙ্গীকার। এটির জন্য তিনি খুবই আন্তরিক ছিলেন। ইচ্ছে করলে এই কার্ড চার বছরের মাথায় গিয়েও দেওয়া যেতো। কিন্তু সরকার গঠনের ২১ তম দিনে দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে ফ্যামেলি কার্ড দিয়ে তিনি প্রমাণ করেছেন নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞা। ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে পরিবারের হাসিমুখ দেখতে, স্বচ্ছলতা দেখতে।

    মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নারীদের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়।

    উত্তর সূরিয়ারপাড় গ্রামের মধ্যবর্তী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়সর আহমেদ, সমাজসেবার বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    সুনামগঞ্জ প্রতিনিধি

    Related Posts

    প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে

    August 9, 2026

    ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

    August 7, 2026

    বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.