Author: আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নকে তাদের ‘ভুল স্বীকার’ করে পুনরায় রাশিয়ার তেল ও গ্যাস ক্রয় ও ব্যবহার শুরু করতে বলা হয়েছে। আর এই তেল-গ্যাস কেনার জন্যে ইউরোপের দেশগুলোকে লাইনে দাড়ানোর কথাও বলা হয়েছে। জাতির উদ্দেশ্যে ট্রাম্পের ভাষণের পর রাশিয়ার বিশেষ প্রেসিডেন্সিয়াল দূত এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর সিইও কিরিল দিমিত্রিয়েভ এক্স-এ এমন পোস্ট করেছেন। তার এক্স পেজে লিখেছেন, প্রায়শ্চিত্ত করুন, উত্তেজনা কমান, নিজ ব্যয়ে নর্ড স্টিম-২ পুনর্নির্মাণ করুন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য রাশিয়ান তেল, গ্যাস, সার, হিলিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের জন্য লাইনে দাঁড়ান। এই সবকিছু ইইউ ও যুক্তরাজ্যকে তাদের ভুল স্বীকারের মাধ্যমে চালু হবে । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির…

Read More

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করেছে ব্রিটিশ আইনি সেবা প্রতিষ্ঠান কিংসলে ন্যাপলি এলএলপি। প্রতিষ্ঠানটি গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটির) পাঠানো এক ইমেইলে এ চ্যালেঞ্জ জানায়। তারা বিচার কার্যক্রমটিকে বেআইনি এবং ন্যায়বিচারের পরিপন্থি হিসেবে আখ্যায়িত করে। আইসিটি বরাবর পাঠানো এ ইমেইলে নির্দিষ্ট কাউকে সম্বোধন করা হয়নি। এমনকি স্বাক্ষরের স্থানেও কোনো আইনজীবী বা ব্যক্তির বদলে শুধু প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে। এটি পাঠিয়েছেন কিংসলে ন্যাপলির অংশীদার রেবেকা নিবলক। এ বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউশন কার্যালয় কিংবা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে স্বীকার করেছেন যে তারা সাংবাদিকদের কাছ থেকে এ…

Read More

জাতির উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী ব্যর্থ হলে এই জাতির ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন, যার ফলে প্রশাসনের কার্যক্রমে একটি ইতিবাচক পরিবর্তন আসছে। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আয়োজিত এক প্রশিক্ষণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কোনোদিন কি শুনেছেন মন্ত্রীরা প্রতিদিন মন্ত্রণালয়ে সকাল পৌনে নয়টায় সচিবালয়ে যায়? এখন যেতে বাধ্য, কারণ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী রাজপ্রাসাদ ছেড়ে সকাল সকালেই সচিবালয়ে এসে অফিস করেন। তিনি অফিসে এসে প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রণালয় পরিদর্শন করতে যান।”…

Read More

সুশাসন নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যার্থ রাষ্ট্রের তকমা দিয়ে বিদেশী শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা থাকে। তবে নিজেদের মধ্যে ঐক্য থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের গ্রাস করতে পারবে না। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, বিগত সরকার ইতিহাসকে নিজেদের মতো করে রচনা করেছিল। পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের মুক্তিযুদ্ধকে নিজেদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বলে কৌশলে প্রচার করে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

Read More

চাহিদা অনুযায়ী দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। জ্বালানি মন্ত্রী বলেন, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় প্রাথমিকভাবে জ্বালানির ঘাটতি, সঞ্চালন এবং ঝড়-বৃষ্টির সময় রক্ষণাবেক্ষণের কারণে কিছুটা বিভ্রাট ঘটে। যদিও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। বিদ্যুৎ চাহিদাও দিন দিন বাড়ছে। গ্রাহকের চাহিদা পূরণে বন্ধ বিদ্যুৎকেন্দ্র চালুর জন্য কিছু কার্যক্রম হাতে নিয়েছি।

Read More

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ শনিবার সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুতিরা। এতে ইসরায়েলের বেরসেবা এবং এর আশপাশের অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা ইসরায়েলের ‘স্পর্শকাতর সামরিক স্থাপনা’ লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে একটি মিসাইল ছোড়া হয়েছিল। যেটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে। গতকাল হুতিরা হুঁশিয়ারি দিয়েছিল, যদি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অন্য কোনো দেশ যোগ দেয় এবং লোহিত সাগর থেকে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবে। এর…

Read More

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এতে শান্তি আলোচনার অনুকূল পরিবেশ তৈরিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে তাকে অবহিত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক বিবৃতিতে বলা হয়েছে, এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা বিস্তারিত আলোচনায় দুই নেতা চলমান আঞ্চলিক সংঘাত এবং শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেন, যার মধ্যে গতকাল (শুক্রবার) বেসামরিক অবকাঠামোর ওপর সর্বশেষ হামলাও রয়েছে। তিনি এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি পাকিস্তানের সংহতি ও সমর্থন পুনরায় নিশ্চিত করেন। তিনি ১ হাজার ৯০০-এর বেশি প্রাণহানিতে শোক প্রকাশ করেন এবং আহত ও…

Read More

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালিতে ইরানের কার্যত অবরোধ বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি করেছে, যা নিয়ে বিশেষজ্ঞরা বৈশ্বিক মন্দার আশঙ্কা করছেন। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ এই সমুদ্রপথ দিয়ে যায়। যুদ্ধের মধ্যে তেহরান এটিকে একটি ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করায় প্রণালিটি এখন আলোচনার কেন্দ্রে। সংকীর্ণ এই প্রণালির দুই পাশে প্রায় ২ হাজার জাহাজ আটকে আছে। বৃহস্পতিবার ইরানি গণমাধ্যম জানায়, দেশটির পার্লামেন্ট প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের জন্য আইন পাসের উদ্যোগ নিচ্ছে। তাসনিম ও ফার্স সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের বরাতে একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে এবং শিগগির ইসলামিক কনসালটেটিভ…

Read More

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার বিচারের দাবিতে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীল জয়সওয়াল। ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, “১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশে পাকিস্তানি বাহিনী কী ভয়াবহ নৃশংসতা করেছে— সে সম্পর্কে আমরা সবাই অবগত। সেই গণহত্যায় লাখ লাখ নিরীহ বাংলাদেশিকে পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে হত্যা করা হয়েছিল, নারীদের ওপর গণহারে যৌন নির্যাতন চালানো হয়েছিল। পাক বাহিনীর ভয়াবহ নিষ্ঠুরতা থেকে বাঁচতে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন এবং ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। বলাই বাহুল্য যে অপারেশন সার্চলাইটের নৃশংসতা পুরো…

Read More

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প…

Read More