Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»ইরানের প্রেসিডেন্টকে ব্রিফ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্টকে ব্রিফ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    Rashedআন্তর্জাতিক ডেস্কMarch 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এতে শান্তি আলোচনার অনুকূল পরিবেশ তৈরিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে তাকে অবহিত করেছেন।

    পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক বিবৃতিতে বলা হয়েছে, এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা বিস্তারিত আলোচনায় দুই নেতা চলমান আঞ্চলিক সংঘাত এবং শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

    প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেন, যার মধ্যে গতকাল (শুক্রবার) বেসামরিক অবকাঠামোর ওপর সর্বশেষ হামলাও রয়েছে। তিনি এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি পাকিস্তানের সংহতি ও সমর্থন পুনরায় নিশ্চিত করেন।

    তিনি ১ হাজার ৯০০-এর বেশি প্রাণহানিতে শোক প্রকাশ করেন এবং আহত ও বাস্তুচ্যুতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

    শাহবাজ ইরানের প্রেসিডেন্টকে জানান, শান্তি আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে তিনি নিজে, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাহাক দার এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রসহ ভ্রাতৃপ্রতিম উপসাগরীয় ও ইসলামী দেশগুলোর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

    প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তানের শান্তি উদ্যোগের প্রতি জোরালো সমর্থনের কথাও জানান এবং আশা প্রকাশ করেন যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে সংঘাতের অবসানে একটি কার্যকর পথ খুঁজে পাওয়া সম্ভব হবে।

    পাকিস্তানের প্রধানমন্ত্রীর কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং আলোচনার সুবিধার্থে আস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি শান্তির পক্ষে পাকিস্তানের সহায়ক ভূমিকারও প্রশংসা করেন।

    শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং আশ্বাস দেন যে, পাকিস্তান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

    সূত্র: জিও নিউজ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আন্তর্জাতিক ডেস্ক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026

    গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.