Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: আন্তর্জাতিক ডেস্ক
দুই দিনের সরকারি সফরে দখলদার ইসরায়েলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৫ ডিসেম্বর) তার বিমান ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে বরণ করে নেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই সময় তার স্ত্রী সারা নেতানিয়াহুও তার সঙ্গে ছিলেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু, তার স্ত্রী ও মোদিকে একসঙ্গে হাসতে দেখা গেছে। এ সময় তারা একে-অপরকে জড়িয়ে ধরেন। এছাড়া মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর মোদিকে নিয়ে মঞ্চে উপস্থিত হন তিনি। সেখানে তারা দুজন দাঁড়ানোর পর ইসরায়েলি জাতীয় সংগীত বাজানো হয়। মোদি এবং নেতানিয়াহু বিমানবন্দরেই একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন। এরপর তারা ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে…
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনুসরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৩ আগস্ট, ২০২৪ তারিখের ৫৩.০০.০০০০.৩১১.১১.০১৬.১৭-৬০ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগকৃত ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।’ পৃথক বিজ্ঞপ্তিতে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নিয়োগের বিষয়ে বলা হয়েছে, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের…
দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র অষ্টম, দাখিল অষ্টম, এবতেদায়ী পঞ্চম এবং জেএস ও জেড (ভোকেশনাল) শাখায় মোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন। তিনি জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র অষ্টম শ্রেণিতে মোট ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ১৪ হাজার ৭০০ জন ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি…
বর্তমান সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনো খোলাসা হলো না। এ ঘটনায় দুটি কমিটি গঠন করা হলেও তৎকালীন ক্ষমতাসীনরা জড়িত ছিল বলে কোনো রিপোর্ট সামনে আসেনি। উল্টো এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে আংশিক সত্য প্রকাশ পেয়েছে। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হলে জাতির দায় মোচন হবে। আমরা আশা করি, এই সরকার বিচার করতে পারবে। এ ঘটনায় শাখা-প্রশাখা…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ৪৪তম আবর্তনের সাবেক শিক্ষার্থী। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার অভিযুক্ত তারিকুল ভুক্তভোগী ছাত্রীর হলের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ‘শেষ কথা’ বলার অজুহাতে তাকে ব্ল্যাকমেইল করে সাভারের ইসলামনগর এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, নির্যাতনের একপর্যায়ে ছাত্রীর মুখে স্কচটেপ পেঁচিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা…
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রাকে নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ওই দিন সকাল থেকেই যাত্রীরা ১৩ মার্চের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাবরের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে এবার দুই অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে কেনা যাবে। রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্যমতে, ৩ মার্চ দেওয়া হবে…
জম্মু-কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ২০২৫ সালের মে মাসে যে সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত এবং পাকিস্তান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ না ঘটলে সেই যুদ্ধে কমপক্ষে ৩ কোটি ৫০ লাখ মানুষ নিহত হতো। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই দাবি করেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত-পাকিস্তানের সংঘাত যে তার হস্তক্ষেপেই থেমেছে— তা ও আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। ভাষণে ট্রাম্প বলেন, “আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বাইরে মার্কিন নাগরিকদের নিরাপত্তা আমরা আরও সুরক্ষিত করেছি। আমি ক্ষমতা নেওয়ার প্রথম দশ মাসে ৮টি যুদ্ধ আমি থামিয়েছি। পাকিস্তান-ভারত যুদ্ধ…
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত শিনিচি সাইদা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় পক্ষ কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি ( ইএসডিপি)-এর অধীনে সহযোগিতা নিয়ে আলোচনা করেন, বিশেষ করে জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানি ভাষা প্রশিক্ষণের ওপর জোর দেওয়া। পররাষ্ট্রমন্ত্রী তথ্যের প্রবেশাধিকারের গুরুত্বের ওপর জোর দেন এবং জাপানি নিয়োগকর্তাদের দ্বারা দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সুবিধার্থে একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব করেন। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে…
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মানি লন্ডারিংয়ের দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে। তার অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুই ধারার…
আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিকেল পাঁচটায়। উনি (প্রধানমন্ত্রী) দাওয়াত খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন। যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে আলাপের সময় সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে আমন্ত্রিত হিসেবে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।