Author: নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশেই বইমেলার আয়োজন করা হয়। তবে আমাদের বইমেলা অন্য দেশের বইমেলার মতো নয়। আমাদের বইমেলা আমাদের মাতৃভাষার ভাষার অধিকার আদায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার স্মারক হিসেবে চিহ্নিত। তবে প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কিনা কিংবা মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা এই বিষয়গুলো…

Read More

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।  নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহতের বাবা বরিশালের বাসিন্দা। কাজের সুবাধে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়ায় বসবাস করতেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়। বুধবার রাতে বাবা কাজ শেষ মেয়েকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে আরও ৫ জন মিলে…

Read More

নবনযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে। পাশাপাশি মিয়ানমারের ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ)-এর চেয়ারম্যান টোয়ান মরাত নাইং-ও পররাষ্ট্রমন্ত্রীকে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন। এই প্রথম আনুষ্ঠানিকভাবে আরাকান সেনার পক্ষ থেকে অভিনন্দন এলো। এদিকে অভিনন্দন বার্তায় মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে নেপিডো এবং ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া আরাকান সেনা প্রধান ও ইউএলএ চেয়ারম্যান টোয়ান মরাত নাইং অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার নতুন দায়িত্বে, আমি আশা করি আপনি বাস্তবসম্মত ও টেকসই সমাধান খুঁজে বের করার জন্য আমাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। আমাদের বিদ্যমান সদিচ্ছার ওপর ভিত্তি করে এখন…

Read More

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে রাজকীয় আয়োজনে বিবাহ সম্পন্ন হয় তাদের। এদিন সকাল ও দুপুরে পৃথক রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা যুগল।  পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে বিজয়ের পরিবারের প্রথা অনুযায়ী তেলুগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকেল ৪টায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গ বা কোডাভা রীতিতে দ্বিতীয়বার সাতপাক ঘোরেন তারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি থেকে পাওয়া খবর অনুযায়ী, উদয়পুর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই বিয়ের আয়োজন…

Read More

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় পরোক্ষ বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জেনেভায় অবস্থিত ওমানের দূতাবাসে এ আলোচনা হচ্ছে। এতে মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তৃতীয় দফার এ আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও তার জামাতা জের্ড ক্রুসনার। বিশ্লেষকরা সতর্কতা দিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাধার আগে এটিই সর্বশেষ কূটনৈতিক সুযোগ। এরপর হয়ত মার্কিন সেনারা ইরানে হামলা শুরু করতে পারে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন তাদের সামনে ‘ঐতিহাসিক সুযোগ’ রয়েছে এবং…

Read More

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর (জাবেদ) নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতির মাধ্যমে অর্জিত এসব সম্পদের দালিলিক মূল্য দেখানো হয়েছে ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, সাবেক এই মন্ত্রীর যুক্তরাজ্যের স্থাবর সম্পদগুলো ক্রোকের আবেদন করেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে ৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন…

Read More

চলতি ফেব্রুয়ারি মাসে মাত্র ২৬ দিনের ব্যবধানে দেশে আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে একটি মৃদু ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।  মাসের শুরু থেকেই দেশজুড়ে ধারাবাহিকভাবে ভূমিকম্প অনুভূত হচ্ছে। ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পন দিয়ে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি একই দিনে তিনবার ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রা এবং মিয়ানমারে ৫.৯ ও ৫.২ মাত্রার দুটি কম্পন ছিল। এরপর ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুবার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সব মিলিয়ে ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ। এর আগে গত নভেম্বরে ৫.৭ মাত্রার এক ভূমিকম্পে দেশে…

Read More

গাইবান্ধার ফুলছড়িতে গৃহবধূ রহিমা আক্তার শিল্পীর মৃত্যুকে কেন্দ্র করে ক্রমেই ক্ষোভ বাড়ছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদ গেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে নিহতের স্বজন ও উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামবাসী। কয়েক শতাধিক নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন। পরে তারা কালিরবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে বক্তব্য দেন, নিহতের বোন রুবি বেগম, ভাই মোহাম্মদ আলী, প্রতিবেশী মকবুল হোসেন ও মোত্তালেব মিয়া প্রমুখ। বক্তারা দাবি করেন, রহিমা আক্তার শিল্পীর মৃত্যু আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা। তারা বলেন, দীর্ঘদিন…

Read More

বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি…

Read More

২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যা মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবদুর রহমান বদি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনিও দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান…

Read More