Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সমাজে মুসলিমদের কোনও স্থান নেই, একজন রিপাবলিকান কংগ্রেস সদস্যের এমন মন্তব্যে দেশটিতে তীব্র নিন্দার ঝড় উঠেছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টেনেসির প্রতিনিধি অ্যান্ডি ওগলেস এই মন্তব্য করেন। একই পোস্টে তিনি আরও লেখেন, ‘বহুত্ববাদ মিথ্যা।’ ঠিক কী কারণে ওগলেস এমন মন্তব্য করেছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এক্সে মুসলিমবিরোধী কন্টেন্ট নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষকরা। ওয়াশিংটন ডিসি-ভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট (সিএসওএইচ) ১ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত মুসলিমদের লক্ষ্য করে চালানো বিদ্বেষমূলক পোস্টগুলো পর্যবেক্ষণ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ…
স্বাস্থ্যকর উপায়েও অনেক সুস্বাদু খাবার তৈরি করা যায়। তার একটি হলো মিষ্টি আলুর প্যানকেক। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। ইফতার, বিকেলের নাস্তা কিংবা শিশুদের টিফিনে রাখতে পারেন সুস্বাদু এই প্যানকেক। এটি তৈরি করতে মোট চার-পাঁচটি উপকরণের প্রয়োজন হবে এবং সময়ও লাগবে খুবই কম। চলুন জেনে নেওয়া যাক রেসিপি- তৈরি করতে যা লাগবে মিষ্টি আলু- ২-৩টি ডিম- ২টি লবণ- সামান্য মধু- পরিমাণমতো এলাচ গুঁড়া- সামান্য ঘি অথবা তেল- পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন প্রথমে মিষ্টি আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিন। পরিষ্কার পানিতে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ আলু ম্যাশ করে নিন। তার সঙ্গে ডিম ভেঙে মিশিয়ে দিন। আরও মেশান লবণ,…
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ঢাকার চীন দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেছেন। সোমবার সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতের শুরুতেই উপদেষ্টা বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী দেশ হিসেবে চীন ও চীনের ভ্রাতৃপ্রতিম জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আন্তরিক অভিনন্দন জানান। উপদেষ্টা বাংলাদেশ ও চীন ঘনিষ্ঠ বন্ধুদেশ বলে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন এবং একইসঙ্গে বেগম খালেদা জিয়ার…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কার্যকর সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা উন্নয়নে সংস্থাটির সহায়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সোমবার সচিবালয়ে তার অফিসকক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচোরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে বিশুদ্ধ পানি সরবরাহ ও ব্যবস্থাপনা উন্নয়নে আইএফএডির সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাক্ষাৎকালে আইএফএডি’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশ সরকারের সঙ্গে…
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লক্ষাধিক রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। স্থানীয় সময় রোববার লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে আয়োজিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এই আহ্বান জানান। লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। অধিবেশনে খলিলুর রহমান মিয়ানমার থেকে আসা ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর যে অসহনীয় বোঝা তৈরি হয়েছে, সেই বাস্তবচিত্র তুলে ধরেন। তিনি বলেন, এখনও নতুন করে রোহিঙ্গা আসছে। তাদের জন্য মানবিক সহায়তা ক্রমান্বয়ে কমে আসায় তিনি…
সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হওয়ায় ‘খুশি নন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক ব্রায়ান কিলমিড সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার মোজতবা খামেনিকে ইরানের প্রভাবশালী পরিষদ অ্যাসেম্বলি অব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ব্রায়ান কিলমিড বলেছেন, তিনি হোয়াইট হাউসে যোগাযোগ করেছিলেন এবং তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “আমি খুশি নই।” গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাঁধার প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি নিহত হওয়ার ৯ দিনের মাথায় আয়াতুল্লাহর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ…
শিক্ষাকে মুখস্থনির্ভরতার গণ্ডি থেকে বের করে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও বাস্তব দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার রাজধানীতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে আগামী ১৮০ দিনের কর্মসূচির আওতায় যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও দক্ষতাভিত্তিক করে গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা হবে। তিনি বলেন, শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করে এনে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী…
বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে সরকার দেশের সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা নির্ধারণ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ভবিষ্যতের অর্থনৈতিক প্রক্ষেপণ ও সরকারি কর্মসূচিগুলোও সেই বাস্তবতা মাথায় রেখেই পরিচালিত হবে। আমির খসরু জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে দেশের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে সরকার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা করা হচ্ছে। ‘বিশ্বে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে যুদ্ধের কারণে যে অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে, তা আমরা বিবেচনায় নিচ্ছি।…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, হাদি হত্যার ঘটনায় ভারতে গ্রেফতার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে পর্যটন বললেই কক্সবাজারের নাম আসে। ভ্রমণ তালিকায় শীর্ষে থাকা কক্সবাজার সৈকতকে আরও পরিকল্পিত ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপ দিতে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সৈকতকে শৃঙ্খলার মধ্যে এনে জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। এ…
জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করতে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে গঠিতব্য কমিটিতে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহ এবং শীর্ষ স্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামা। পূর্ণাঙ্গ কমিটিতে…