Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»১৯৭১ সালে গণহত্যার বিচার চেয়ে বাংলাদেশের পাশে ভারত

    ১৯৭১ সালে গণহত্যার বিচার চেয়ে বাংলাদেশের পাশে ভারত

    Rashedআন্তর্জাতিক ডেস্কMarch 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার বিচারের দাবিতে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীল জয়সওয়াল।

    ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, “১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশে পাকিস্তানি বাহিনী কী ভয়াবহ নৃশংসতা করেছে— সে সম্পর্কে আমরা সবাই অবগত। সেই গণহত্যায় লাখ লাখ নিরীহ বাংলাদেশিকে পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে হত্যা করা হয়েছিল, নারীদের ওপর গণহারে যৌন নির্যাতন চালানো হয়েছিল। পাক বাহিনীর ভয়াবহ নিষ্ঠুরতা থেকে বাঁচতে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন এবং ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। বলাই বাহুল্য যে অপারেশন সার্চলাইটের নৃশংসতা পুরো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল; কিন্তু পাকিস্তান আজও তার অপরাধ

    ১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’ চলাকালে পাকিস্তান যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, সে সম্পর্কে আমরা সকলেই অবগত। এই গণহত্যায় লক্ষ লক্ষ নিরীহ বাংলাদেশি মানুষকে পরিকল্পিতভাবে ও লক্ষ্য করে হত্যা করা হয়েছিল এবং নারীদের ওপর গণ যৌন নির্যাতন চালানো হয়েছিল। এর ফলে লক্ষ লক্ষ বাংলাদেশি তাদের দেশ ছাড়তে বাধ্য হন। তারা শরণার্থী হিসেবে ভারতে এসেছিলেন। বলাই বাহুল্য, এই নৃশংসতা সমগ্র বিশ্বের বিবেককে নাড়া দিয়েছিল। কিন্তু পাকিস্তান শুরু থেকেই তাদের অপরাধ অস্বীকার করছে, আজও করছে। বাংলাদেশ ন্যায়বিচার চায় এবং এজন্য বাংলাদেশের দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।”

    ১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে বাংলাদেশ বা তৎকালীন পূর্বপাকিস্তানে সামরিক অভিযান ‘অপারেশন সার্চ লাইট’ শুরু করে পাকিস্তানের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড, যা আনুষ্ঠানিকভাবে শেষ হয় ওই বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর কাছে পাক বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে। এই ৯ মাসে পাক সেনা এবং তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর বাহিনীর হাতে বাংলাদেশে নিহত হয়েছেন ৩০ লাখ মানুষ এবং সম্ভ্রম হারিয়েছেন ২ লাখ নারী।

    বাংলাদেশ গত বেশ কয়েক বছর ধরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর নৃশংস সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য চেষ্টা করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসেও অপারেশন সার্চলাইটকে ‘গণহত্যা’ স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব উঠেছে। গত ২৪ মার্চ ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে এবং সরকার একে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

    তার পরের দিন গত ২৫ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “২৫ মার্চকে আমরা গণহত্যা দিবস হিসেবে পালন করি। গণহত্যা দিবস উপলক্ষে আমি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের ২৫ মার্চ সবচেয়ে লজ্জাজনক ও নৃশংস দিনগুলোর একটি হয়ে থাকবে।”

    সূত্র : এনডিটিভি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আন্তর্জাতিক ডেস্ক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.