Author: নিজস্ব প্রতিবেদক

কোনো কর্মসূচি শেষ হলে নিজে থেকেই তার ব্যানার পোস্টার সরানোর কাজ হওয়া উচিত। আমরা সেই লক্ষ্যেই ঢাকা মহানগরীতে আজকে শুরু করলাম। সারাদেশে এটি চলবে। তিনদিনের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের সকল জায়গা থেকে ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দলের চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রচার করা ব্যানার-পোস্টার ছাড়া বাকি সকল ধরনের ব্যানার পোস্টার সরিয়ে নিচ্ছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হয়। এতে উপস্থিত থেকে এটিসহ অন্যান্য…

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পড়া হয়েছে। মুসল্লি ও সাধারণ মানুষজন এই দোয়ায় অংশ নেন। শুক্রবার (২ জানুয়ারি) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠিত হওয়ার আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এরপর দোয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন- এ কামনাও করা হয়।খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, ‘ভালোবাসার প্রতিফলন’ বললেন মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এবারের নির্বাচনের রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি আশা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে। গণভোট নিয়ে ভোটারদের উৎসাহ জাগবে। সে অনুযায়ী যা যা দরকার করা হচ্ছে।’বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে ঠিক কত শতাংশ ভোটার ভোট দিতে পারেন- এমন প্রশ্নের জবাবে তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।গণভোট ঘিরে ভোটারদের সচেতনতা নিয়ে সংশয়ের জায়গা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি করেন শফিকুল আলম। তার…

Read More

দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। ফলে চোরাই ও অবৈধ ফোন শনাক্ত করা সহজ হবে। তবে এনইআইআর চালুর পর কিছু বিষয় নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন মোবাইল ফোন ব্যবহারকারীরা। অনেকের জাতীয় পরিচয়পত্র দিয়ে অনেক সংখ্যক মোবাইল ফোনের রেজিস্ট্রেশন দেখানো হচ্ছে। এসব বিষয়ে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান আগামী ৯০ দিনে কারো কোনো অবৈধ ফোন বন্ধ হবে না। এ ছাড়া একটি…

Read More

খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারপারসনের পদ শূন্য হয়ে গেছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে দলটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চলমান কার্যক্রমে এই পদও ব্যবহার করা হচ্ছে না। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা সমকালকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন দলের চেয়ারম্যান। তবে কৌশলগত কারণে তা ঘোষণা করা হচ্ছে না। খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ এখন শোকার্ত। তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শেষ হবে। দলীয়ভাবেও সাত দিনের শোক চলছে। এমন পরিস্থিতিতে স্থায়ী কমিটির আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলটির হাল ধরেন। রাজনীতিতে যুক্ত…

Read More

একাদশ শতাব্দী ছিল ইসলামি ইতিহাসের এক গভীর সংকটময় অধ্যায়। বাহ্যিকভাবে মুসলিম বিশ্ব তখন সাম্রাজ্যিক বিস্তারে সমৃদ্ধ, জ্ঞান-বিজ্ঞান ও দর্শনে অগ্রসর; কিন্তু অন্তর্গতভাবে ধর্মবিশ্বাস, নৈতিকতা ও আত্মিক দৃঢ়তায় ভাঙনের মুখে। একদিকে ইউরোপীয় খ্রিস্টান শক্তির ক্রুসেড মুসলিম রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল, অন্যদিকে অভ্যন্তরীণভাবে নানা দর্শন, মতবাদ, গ্রিক ও ভারতীয় দার্শনিক প্রভাব এবং নব্য মুসলিমদের অনৈসলামিক আচার ইসলামের মৌল বিশ্বাসকে দুর্বল করে তুলেছিল। এই যুগসন্ধিক্ষণে আবির্ভূত হন এমন এক মহামনীষী, যিনি যুক্তি, সাধনা ও আত্মিক উপলব্ধির সমন্বয়ে ইসলামকে নতুন প্রাণে সঞ্জীবিত করেন—তিনি ইমাম আবু হামিদ মুহাম্মদ আল-গাজ্জালি, ইতিহাসে যিনি ‘হুজ্জাতুল ইসলাম’ উপাধিতে পরিচিত। ১০৫৮ খ্রিস্টাব্দে খুরাসানের তুস নগরীতে জন্মগ্রহণ করেন ইমাম গাজ্জালি…

Read More

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৭টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে এক কাভার্ডভ্যানচালক ও বাসচালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজের ঢালে ও লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় মাওয়ামুখী লেনে, সব শেষ ভোরে শ্রীনগরে একটি কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। পৃথক তিনটি দুর্ঘটনায় বেশ কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল…

Read More

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রবণতায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাপে পড়েছে বিএনপি। ধানের শীষের পক্ষে ঐক্য অটুট রাখতে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দলটি। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা, এমনকি বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়ারও ইঙ্গিত দিয়েছে বিএনপি নেতৃত্ব। যুগান্তরকে এমনটি জানিয়েছে বিএনপির দায়িত্বশীল সূত্র। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, যারা দলের মনোনয়ন পেয়েছেন, তাদের বাইরে যদি কেউ বিদ্রোহী প্রার্থী হতে চায়, দল নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, দলীয় পদধারী স্বতন্ত্র প্রার্থীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে— সার্কের চেতনা এখনো জাগ্রত ও সক্রিয় রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাংলাদেশে আগত আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন— পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভূটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল,…

Read More

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হিসাবে যোগদান করেছেন হাসান তারেক চৌধুরী। (ডিএসইতে যোগদানের পূর্বে তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডে হেড অব পিপল অ্যান্ড কালচার বিজনেস পার্টনারিং হিসেবে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারী) এ পদে তিনি যোগদান করেছেন। ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হাসান তারেক চৌধুরী বাংলাদেশের অন্যতম স্বনামধন্য মানবসম্পদ (এইচআর) পেশাজীবী। মানবসম্পদ ব্যবস্থাপনায় তাঁর রয়েছে ২৯ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে প্রায় ২০ বছর তিনি স্বনামধন্য বহুজাতিক ও বৃহত দেশীয় প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান হিসেবে এইচআর কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে…

Read More