Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»একটি ভালো নির্বাচন উপহার দেবে সরকার: প্রেস সচিব

    একটি ভালো নির্বাচন উপহার দেবে সরকার: প্রেস সচিব

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কJanuary 2, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এবারের নির্বাচনের রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি আশা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে। গণভোট নিয়ে ভোটারদের উৎসাহ জাগবে। সে অনুযায়ী যা যা দরকার করা হচ্ছে।’বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    তবে ঠিক কত শতাংশ ভোটার ভোট দিতে পারেন- এমন প্রশ্নের জবাবে তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।গণভোট ঘিরে ভোটারদের সচেতনতা নিয়ে সংশয়ের জায়গা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি করেন শফিকুল আলম। তার মতে, বাংলাদেশের ভোটাররা এখন আর তথ্যবিচ্ছিন্ন নন। আন্ডারএজ জনগোষ্ঠী বাদ দিলে প্রায় ৯০ শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং নিয়মিত সংবাদ অনুসরণ করেন। ফলে গণভোটে কীভাবে ভোট দিতে হবে, কোন কোন প্রশ্নে ভোট হচ্ছে এবং এসব সিদ্ধান্তের তাৎপর্য কী এসব বিষয়ে সাধারণ মানুষের স্পষ্ট ধারণা তৈরি হয়েছে।

    তিনি বলেন, গ্রাম পর্যায়ে সরেজমিন অভিজ্ঞতায় তিনি লক্ষ্য করেছেন, মানুষ গণভোটকে একটি সামগ্রিক ‘প্যাকেজ’ হিসেবেই বিবেচনা করছেনম সংস্কারের পক্ষে না বিপক্ষে অবস্থান, ভবিষ্যৎ পথরেখা সব মিলিয়েই তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। শফিকুল আলম আরও বলেন, বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় ৮০ শতাংশের কাছাকাছি। অথচ ১৯৭৭ সালে প্রথম গণভোটের সময় এই হার ছিল মাত্র ২৭ শতাংশ। এই পরিবর্তন শুধু সংখ্যার নয়, এটি ভোটারদের বিচারক্ষমতা ও গণতান্ত্রিক সক্ষমতার প্রতিফলন। তার মতে, উচ্চ সাক্ষরতার হার গণভোটের মতো জটিল প্রক্রিয়াকে সাধারণ মানুষের কাছে বোধগম্য করে তুলেছে, যা অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।

    নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব জানান, নির্বাচনের এখনো হাতে রয়েছে ৪০ দিন। এই সময়কে কাজে লাগিয়ে সরকার দেশজুড়ে সচেতনতা কার্যক্রম জোরদার করেছে। ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে ৬৪টি জেলা ও প্রায় ৩০০ উপজেলায় ভোটারদের কাছে পৌঁছানো হচ্ছে। ভোটদান পদ্ধতি, গণভোটের প্রশ্ন এবং নাগরিক দায়িত্ব, সবকিছুই এই প্রচারণার মূল বিষয়। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রেস সচিব। নিয়মিত সংবাদ ও বিশ্লেষণের মাধ্যমে গণভোট ও নির্বাচন বিষয়ে জনগণের বোঝাপড়া আরও গভীর হচ্ছে। শফিকুল আলম আরও বলেন, এবারের নির্বাচন ও গণভোটের সবচেয়ে বড় নতুন সংযোজন হলো, বাংলাদেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু হওয়া। এর ফলে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ অবস্থান থেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় ৭ লাখ প্রবাসী বাংলাদেশি এই ব্যবস্থায় তালিকাভুক্ত হয়েছেন। এই উদ্যোগ শুধু প্রবাসীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত করছে না বরং আন্তর্জাতিক অঙ্গনেও আগ্রহ সৃষ্টি করেছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশের এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ সরকার চায়, পোস্টাল ব্যালটের এই অভিজ্ঞতা একটি আন্তর্জাতিক মানদণ্ডে রূপ নিক, যা ভবিষ্যতে অন্যান্য দেশ অনুসরণ করতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.