Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»লাইফস্টাইল»ইসলামের নবজাগরণের পথিকৃৎ ইমাম গাজ্জালি (রহ.)

    ইসলামের নবজাগরণের পথিকৃৎ ইমাম গাজ্জালি (রহ.)

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কJanuary 2, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    একাদশ শতাব্দী ছিল ইসলামি ইতিহাসের এক গভীর সংকটময় অধ্যায়। বাহ্যিকভাবে মুসলিম বিশ্ব তখন সাম্রাজ্যিক বিস্তারে সমৃদ্ধ, জ্ঞান-বিজ্ঞান ও দর্শনে অগ্রসর; কিন্তু অন্তর্গতভাবে ধর্মবিশ্বাস, নৈতিকতা ও আত্মিক দৃঢ়তায় ভাঙনের মুখে। একদিকে ইউরোপীয় খ্রিস্টান শক্তির ক্রুসেড মুসলিম রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল, অন্যদিকে অভ্যন্তরীণভাবে নানা দর্শন, মতবাদ, গ্রিক ও ভারতীয় দার্শনিক প্রভাব এবং নব্য মুসলিমদের অনৈসলামিক আচার ইসলামের মৌল বিশ্বাসকে দুর্বল করে তুলেছিল। এই যুগসন্ধিক্ষণে আবির্ভূত হন এমন এক মহামনীষী, যিনি যুক্তি, সাধনা ও আত্মিক উপলব্ধির সমন্বয়ে ইসলামকে নতুন প্রাণে সঞ্জীবিত করেন—তিনি ইমাম আবু হামিদ মুহাম্মদ আল-গাজ্জালি, ইতিহাসে যিনি ‘হুজ্জাতুল ইসলাম’ উপাধিতে পরিচিত। ১০৫৮ খ্রিস্টাব্দে খুরাসানের তুস নগরীতে জন্মগ্রহণ করেন ইমাম গাজ্জালি (রহ.)। তার পিতা ছিলেন গভীর ধর্মভীরু মানুষ। আল্লাহর কাছে তিনি দোয়া করতেন যেন তার সন্তানরা দ্বীনের খাদেম হয়। এই পবিত্র আকাঙ্ক্ষারই বাস্তব রূপ হয়ে ওঠেন ইমাম গাজ্জালি। শৈশবেই তিনি কোরআন, হাদিস ও প্রাথমিক ইসলামি জ্ঞান অর্জন করেন এবং অল্প বয়সেই তার অসাধারণ মেধা ও অনুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায়।

    তার শিক্ষা জীবন ছিল গভীর ও বহুমাত্রিক। নিশাপুরের বিখ্যাত নিযামিয়া মাদ্রাসায় তিনি ইমামুল হারামাইন আবদুল মা‘আলীর কাছে ফিকহ, কালাম, দর্শন, যুক্তিবিদ্যা ও প্রকৃতিবিজ্ঞানে পারদর্শিতা অর্জন করেন। ছাত্রাবস্থাতেই তার তীক্ষ্ণ বুদ্ধি ও বিশ্লেষণক্ষমতা শিক্ষকদের বিস্মিত করে। গাজ্জালির অন্যতম বৈশিষ্ট্য ছিল অন্ধ অনুকরণের পরিবর্তে সমালোচনামূলক চিন্তা ও মুক্তবুদ্ধির চর্চা। তিনি বিশ্বাস করতেন, যাচাই ও বিশ্লেষণ ছাড়া প্রকৃত জ্ঞান সম্ভব নয়। এই মানসিকতা থেকেই তিনি সব দর্শন, সব মতবাদ, এমনকি নাস্তিকতা ও বাতেনিবাদ পর্যন্ত গভীরভাবে অধ্যয়ন করেন। সেলজুক শাসক মালিক শাহের উজির নিজামুল মুলকের পৃষ্ঠপোষকতায় মাত্র ৩৪ বছর বয়সে তিনি বাগদাদের নিযামিয়া মাদ্রাসার প্রধান অধ্যাপক নিযুক্ত হন। একজন শ্রেষ্ঠ তার্কিক ও পণ্ডিত হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। এই সময় তিনি জ্ঞান, সম্মান, অর্থ ও ক্ষমতার চূড়ান্ত শিখরে আরোহণ করেন। তার বক্তৃতা, ফতোয়া ও ধর্মতাত্ত্বিক বিশ্লেষণে গোটা বাগদাদ মুগ্ধ হয়ে ওঠে।

    কিন্তু এই চরম সাফল্যের মাঝেই তার জীবনে ঘটে এক অভূতপূর্ব আত্মিক সংকট। অন্তরের গভীরে তিনি অনুভব করেন—এই জ্ঞান, খ্যাতি ও ক্ষমতা তাকে প্রকৃত সত্যের কাছাকাছি নিচ্ছে না। যুক্তিবাদ তাকে তৃপ্ত করতে ব্যর্থ হয়; বরং তাকে এক ধরনের শূন্যতার দিকে ঠেলে দেয়। দীর্ঘ মানসিক যন্ত্রণার পর ১০৯৬ খ্রিস্টাব্দে তিনি সবকিছু ত্যাগ করে নিঃসঙ্গ সত্যসন্ধানে বেরিয়ে পড়েন। এই ত্যাগ ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মত ঘটনা।

    পরবর্তী প্রায় দশ বছর তিনি দরবেশের মতো সিরিয়া, ফিলিস্তিন, জেরুজালেম, মিসর ও হেজাজে ঘুরে বেড়ান। মসজিদে ইবাদত, নির্জন সাধনা ও সূফী দরবেশদের সাহচর্যে তিনি উপলব্ধি করেন—যুক্তির অতীত এক সত্য আছে, যা হৃদয়ের আলোয় ধরা দেয়। তিনি বলেন, যুক্তি মানুষকে পথ দেখাতে পারে, কিন্তু আল্লাহপ্রাপ্তির শেষ দরজা খুলে দেয় কেবল ঐশী নুর। এই আত্মিক অভিজ্ঞতার ফলেই ইমাম গাজ্জালির চিন্তায় এক অনন্য সমন্বয় ঘটে—শরিয়ত, দর্শন ও তাসাউফের। তিনি উপলব্ধি করেন, ধর্ম যদি কেবল বাহ্যিক বিধিতে সীমাবদ্ধ থাকে, তবে তা শুষ্ক হয়ে পড়ে; আর মরমীবাদ যদি শরিয়তবিচ্যুত হয়, তবে তা বিপথগামী হয়। গাজ্জালির মহত্ত্ব এখানেই—তিনি শরিয়ত ও মারেফত, যুক্তি ও প্রেম, জ্ঞান ও সাধনাকে এক সুতোয় গেঁথে দেন।

    এই উপলব্ধির শ্রেষ্ঠ ফসল তার অমর গ্রন্থ ‘ইহইয়াউ উলূমুদ্দীন’—দ্বীনি জ্ঞানের পুনর্জাগরণ। চার খণ্ডে রচিত এই গ্রন্থে তিনি ইবাদত, আচার, নৈতিকতা, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির এক পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করেন। এই গ্রন্থ সম্পর্কে বলা হয়েছে—ইসলামি চিন্তার সব গ্রন্থ হারিয়ে গেলেও ‘ইহইয়া’ থাকলে ইসলাম বেঁচে থাকবে। এ ছাড়া ‘তহাফাতুল ফালাসিফা’ গ্রন্থে তিনি দর্শনের অসংগতিগুলো চিহ্নিত করেন, তবে দর্শনকে সম্পূর্ণ অস্বীকার করেননি। বরং যুক্তিকে সীমার মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন। তার অন্যান্য গ্রন্থ—‘আল-মুনকিয মিনাদ দালাল’, ‘মিশকাতুল আনওয়ার’, ‘মুকাশাফাতুল কুলুব’—সবই আত্মজিজ্ঞাসা ও মানবমুক্তির পথ নির্দেশ করে। ইমাম গাজ্জালির সবচেয়ে বড় কীর্তি হলো সুফিবাদকে ইসলামের মূলধারায় প্রতিষ্ঠা করা। তার আগে তাসাউফকে অনেক সময় সন্দেহের চোখে দেখা হতো। কিন্তু গাজ্জালির হাতে তা কোরআন ও সুন্নাহর আলোয় বৈধতা ও মর্যাদা লাভ করে। ফলে আলেম ও সুফির মধ্যে বিভেদ কমে আসে এবং ইসলামের অভ্যন্তরীণ সংহতি দৃঢ় হয়। এর প্রভাব পড়ে আফ্রিকা, মধ্য এশিয়া ও উপমহাদেশে ইসলামের বিস্তারে।

    তার প্রভাব শুধু মুসলিম বিশ্বেই সীমাবদ্ধ ছিল না। খ্রিস্টান ধর্মতাত্ত্বিক সেন্ট টমাস আকুইনাস, দান্তে, এমনকি পরবর্তী কালের দার্শনিক ব্লেইজ প্যাসকাল পর্যন্ত গাজ্জালির চিন্তা দ্বারা প্রভাবিত হন। যুক্তি ও বিশ্বাসের সমন্বয়ে ধর্মের যে সমাধান গাজ্জালি দেখিয়েছিলেন, তা বিশ্বদর্শনের ইতিহাসে অনন্য। ১১০৬ খ্রিস্টাব্দে তিনি স্বল্প সময়ের জন্য আবার শিক্ষাদানে ফিরে গেলেও শেষ পর্যন্ত জন্মভূমি তুসে স্থায়ী হন। সেখানে একটি মাদ্রাসা ও খানকাহ প্রতিষ্ঠা করে নিরবচ্ছিন্ন সাধনায় জীবন অতিবাহিত করেন। ১১১১ খ্রিস্টাব্দে মাত্র ৫৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগমুহূর্তে তার প্রশান্তি ও আল্লাহপ্রেম ছিল তার জীবনদর্শনেরই পরিপূর্ণতা। ইমাম গাজ্জালি ছিলেন কেবল একজন পণ্ডিত নন—তিনি ছিলেন আত্মার চিকিৎসক, সমাজসংস্কারক ও মানবতার শিক্ষক। নৈতিকতা, আত্মশুদ্ধি ও আল্লাহপ্রেমকে জ্ঞানের কেন্দ্রস্থলে স্থাপন করাই ছিল তাঁর আজীবনের সাধনা। তাই শতাব্দী পেরিয়েও তিনি জীবিত—চিন্তায়, আদর্শে ও মানবমুক্তির আহ্বানে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    বর্ষাকালে যেসব শাক চাষ করবেন

    July 4, 2026

    ঝামেলাহীন ভ্রমণের কৌশল

    June 9, 2026

    মুখে দুর্গন্ধ? দূর করার ৮টি সহজ ও কার্যকর উপায়

    May 5, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.