Author: ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা-এর অধীনে ফুলছড়ি উপজেলার কালিরবাজারে অবস্থিত মিনহাজ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের আয়োজনে ছয় মাস মেয়াদি কম্পিউটার ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী শেষে কোর্স সম্পন্ন করা ৩১ জন শিক্ষার্থীর হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়।  তারা গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শনিবার অনুষ্ঠিতব্য বোর্ড পরীক্ষায় অংশ নেবেন। শুক্রবার বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, মিনহাজ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুল মমিন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ, মোনায়েম হোসেন মীম প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে টিকে থাকতে হলে কারিগরি জ্ঞানের কোনো বিকল্প…

Read More

রোববার থেকে শুরু হওয়া এ বিক্ষোভের সূচনা হয় দোকানদারদের আন্দোলনের মাধ্যমে। সরকারের মুদ্রানীতির ব্যর্থতা, মুদ্রার বড় ধরনের অবমূল্যায়ন ও দ্রুত মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা রাস্তায় নামেন। এরপর বিক্ষোভ দ্রুতই বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। তীব্র অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ইরানে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন প্রদেশে সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এটিকে গত তিন বছরের মধ্যে ইরানের সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসি। আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস এর বরাতে বিবিসি জানায়, পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশে একটি পুলিশ…

Read More

ইরানে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন তেহরানের শীর্ষ এক নিরাপত্তা কর্মকর্তা। শুক্রবার দেশটির সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা ‌‌‌পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইরানে যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের হস্তক্ষেপের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এর আগে, শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ইরান যদি গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করে এগিয়ে আসবে। ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন, ‌‌আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনও সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির বিষয়ে ইরানের সুপ্রিম…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে হতে যাওয়া গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে ধারণা দিতে জনবহুল জায়গাগুলোতে ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপন করবে সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সারাদেশের সিটি করপোরেশন ও পৌরসভাসমূহের মেয়র, প্যানেল মেয়র ও প্রশাসকদেরকে এই পরামর্শ দেওয়া হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সভাকক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ- এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। মোট ১২টি সিটি করপোরেশন এবং ৩৩০টি পৌরসভার প্রশাসক সভায় অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দফতরের সিনিয়র…

Read More

কোনো কর্মসূচি শেষ হলে নিজে থেকেই তার ব্যানার পোস্টার সরানোর কাজ হওয়া উচিত। আমরা সেই লক্ষ্যেই ঢাকা মহানগরীতে আজকে শুরু করলাম। সারাদেশে এটি চলবে। তিনদিনের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের সকল জায়গা থেকে ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দলের চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রচার করা ব্যানার-পোস্টার ছাড়া বাকি সকল ধরনের ব্যানার পোস্টার সরিয়ে নিচ্ছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হয়। এতে উপস্থিত থেকে এটিসহ অন্যান্য…

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পড়া হয়েছে। মুসল্লি ও সাধারণ মানুষজন এই দোয়ায় অংশ নেন। শুক্রবার (২ জানুয়ারি) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠিত হওয়ার আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এরপর দোয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন- এ কামনাও করা হয়।খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, ‘ভালোবাসার প্রতিফলন’ বললেন মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এবারের নির্বাচনের রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি আশা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে। গণভোট নিয়ে ভোটারদের উৎসাহ জাগবে। সে অনুযায়ী যা যা দরকার করা হচ্ছে।’বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে ঠিক কত শতাংশ ভোটার ভোট দিতে পারেন- এমন প্রশ্নের জবাবে তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।গণভোট ঘিরে ভোটারদের সচেতনতা নিয়ে সংশয়ের জায়গা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি করেন শফিকুল আলম। তার…

Read More

দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। ফলে চোরাই ও অবৈধ ফোন শনাক্ত করা সহজ হবে। তবে এনইআইআর চালুর পর কিছু বিষয় নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন মোবাইল ফোন ব্যবহারকারীরা। অনেকের জাতীয় পরিচয়পত্র দিয়ে অনেক সংখ্যক মোবাইল ফোনের রেজিস্ট্রেশন দেখানো হচ্ছে। এসব বিষয়ে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান আগামী ৯০ দিনে কারো কোনো অবৈধ ফোন বন্ধ হবে না। এ ছাড়া একটি…

Read More

খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারপারসনের পদ শূন্য হয়ে গেছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে দলটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চলমান কার্যক্রমে এই পদও ব্যবহার করা হচ্ছে না। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা সমকালকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন দলের চেয়ারম্যান। তবে কৌশলগত কারণে তা ঘোষণা করা হচ্ছে না। খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ এখন শোকার্ত। তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শেষ হবে। দলীয়ভাবেও সাত দিনের শোক চলছে। এমন পরিস্থিতিতে স্থায়ী কমিটির আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলটির হাল ধরেন। রাজনীতিতে যুক্ত…

Read More

একাদশ শতাব্দী ছিল ইসলামি ইতিহাসের এক গভীর সংকটময় অধ্যায়। বাহ্যিকভাবে মুসলিম বিশ্ব তখন সাম্রাজ্যিক বিস্তারে সমৃদ্ধ, জ্ঞান-বিজ্ঞান ও দর্শনে অগ্রসর; কিন্তু অন্তর্গতভাবে ধর্মবিশ্বাস, নৈতিকতা ও আত্মিক দৃঢ়তায় ভাঙনের মুখে। একদিকে ইউরোপীয় খ্রিস্টান শক্তির ক্রুসেড মুসলিম রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল, অন্যদিকে অভ্যন্তরীণভাবে নানা দর্শন, মতবাদ, গ্রিক ও ভারতীয় দার্শনিক প্রভাব এবং নব্য মুসলিমদের অনৈসলামিক আচার ইসলামের মৌল বিশ্বাসকে দুর্বল করে তুলেছিল। এই যুগসন্ধিক্ষণে আবির্ভূত হন এমন এক মহামনীষী, যিনি যুক্তি, সাধনা ও আত্মিক উপলব্ধির সমন্বয়ে ইসলামকে নতুন প্রাণে সঞ্জীবিত করেন—তিনি ইমাম আবু হামিদ মুহাম্মদ আল-গাজ্জালি, ইতিহাসে যিনি ‘হুজ্জাতুল ইসলাম’ উপাধিতে পরিচিত। ১০৫৮ খ্রিস্টাব্দে খুরাসানের তুস নগরীতে জন্মগ্রহণ করেন ইমাম গাজ্জালি…

Read More