Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট গঠনের পর থেকেই চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ২৪-এর গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এ নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইতোমধ্যে দলটির শীর্ষ পদে থাকা অন্তত ১৭ জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা বলেছেন, গণঅভ্যুত্থানের রাজনীতি থেকে সরে আসায় এবং ‘জামায়াত ট্যাগ’ এড়াতে দল ছাড়তে বাধ্য হয়েছেন তারা। পদত্যাগের তালিকায় আরও অনেক শীর্ষ নেতার নাম শোনা যাচ্ছে। কখন কে, কোন সময় পদত্যাগ করবেন-দলটি আন্দাজই করতে পারছে না। বর্তমানে দলের ভেতরে থাকা নেতাকর্মীদের মধ্যেও আদর্শিক বিষয়গুলো নিয়ে দূরত্ব সৃষ্টি হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন দলের হাইকমান্ড। এমন পরিস্থিতিতে দলটি একধরনের টালমাটাল…
সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে মধ্যরাতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্র ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা। এ ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়। পরপর দুইবার ভূমিকম্প সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। সোমবার সকাল ৬টায় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, আজ ভোরে একটি নয়, দুটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৪। দ্বিতীয় ভূমিকম্পটি ভারতের…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। যাচাই-বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারাদেশে ৭শ’ ২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকাল ৫টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই। বাছাইয়ের ফলাফলে মোট ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। উল্লেখ্য যে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে।
সুন্দরবনে ঘুরতে গিয়ে অপহরণের শিকার দুই পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও কোস্টগার্ডের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়। রোববার (৪ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রকাশ চন্দ্র। দাকোপ থানা সূত্রে জানা যায়, দুই পর্যটক মো. সোহেল ও জনি এবং রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়কে উদ্ধার করে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।এর আগে, গত ২ জানুয়ারি নারী-পুরুষসহ চারজন পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোলকাননে’ বুকিং নিয়ে রাতযাপনের জন্য অবস্থান নেন। এদিন বিকেলে রিসোর্ট গোলকাননের মালিক শ্রীপতি বাছাড় ও…
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আইসিসি। যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। রবিবার (৪ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় কোনো সভায় বসেনি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসির মনোভাব ইতিবাচক। এক বা দুই দিনের ভেতরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে আজ দুপুরে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসির কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, বোর্ড গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আগামীকাল ৫ জানুয়ারি সোমবার থেকে আপিল দায়ের করা যাবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন। আগামীকাল সোমবার থেকে আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চাল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। ১নং বুথে খুলনা অঞ্চলের জেলা সমূহ: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা…
ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত সিএসডি টাওয়ারে নিজেদের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করেছে বাটা বাংলাদেশ। ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত সিএসডি টাওয়ারে নিজেদের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করেছে বাটা বাংলাদেশ। সম্প্রতি যৌথভাবে স্টোরটি উদ্বোধন করেন বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন এবং সিএসডির এমডি ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাম্মেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশের রিটেইল ডিরেক্টর আরফানুল হক, হেড অব এইচআর মালিক কবির, হেড অব মার্কেটিং নুসরাত হাসান, হেড অব ফ্র্যাঞ্চাইজি শাহজাহান সানি, সিএসডির হেড অব সেন্ট্রাল প্ল্যান অ্যান্ড প্রকিউরমেন্ট মেজর মীর ইখতিয়ার উদ্দিন আহমেদ, হেড অব শপস অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মো. আসিফ আবদুর রউফ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (মার্কেটিং ও কাস্টমার রিলেশনশিপ) অবসরপ্রাপ্ত মেজর মো.…
ন্যাশনাল ব্যাংক পিএলসির ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক পর্যবেক্ষক ও বর্তমানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া কাগজপত্র ও জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নাগরিক কাজের চুক্তি দাখিলের মাধ্যমে অভিযুক্তরা এই অর্থ আত্মসাৎ করেন। রোববার (৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ডেপুটি গভর্নর কবির আহম্মেদ ছাড়াও অনুমোদিত মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার, পারভীন হক সিকদার ও মনোয়ারা সিকদারকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—এছাড়া ব্যাংকটির সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা…
ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম আবারও বাড়িয়েছে সরকার। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৩ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম বাড়ানোর ঘোষণা দেয়। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, গত ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। সেখান থেকে ৫৩ টাকা বাড়িয়ে জানুয়ারি মাসের জন্য ১ হাজার…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের আগে মনোনয়নপত্রে প্রকাশিত হলফনামা থেকে জানা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টির শীর্ষ ৫ নেতার মাসিক আয় লাখ টাকারও কম, যা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে কম আয়ের তালিকায় রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পেশায় চিকিৎসক হলেও তার আয়ের উৎস মূলত কৃষি ও অনুদান। তিনি বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা আয় করেন, যা মাসে দাঁড়ায় মাত্র ৩০ হাজার টাকায়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রাজনৈতিক জীবিকা নিয়ে থাকলেও তাঁর মাসিক আয় ৩৩ হাজারের কিছুটা বেশি, বার্ষিক আয় ৪ লাখ টাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত…