Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ‘ইতিবাচক’ আইসিসি

    বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ‘ইতিবাচক’ আইসিসি

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJanuary 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আইসিসি। যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা।  রবিবার (৪ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় কোনো সভায় বসেনি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসির মনোভাব ইতিবাচক। এক বা দুই দিনের ভেতরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে আজ দুপুরে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসির কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে বিসিবি।

    এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, বোর্ড গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না। এই সিদ্ধান্তের আলোকে, বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে অনুরোধ করেছে যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।

    বোর্ড বিশ্বাস করে যে, বাংলাদেশি খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য অংশীজনদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং নিরাপদ ও উপযুক্ত পরিবেশে দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আইসিসির পক্ষ থেকে দ্রুত সাড়া এবং সহমর্মিতা প্রত্যাশা করছে। গতকাল মোস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলোচনা জোরালো হয়েছে।

    আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। প্রথম দিনই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিই কলকাতা ও অন্যটি রাখা হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারত মূল আয়োজক হলেও হাইব্রিড মডেলের কারণে এবার শ্রীলঙ্কায়ও হবে বিশ্বকাপ।
    গত বেশ কিছু দিন ধরে মোস্তাফিজকে দলে রাখার কারণে উগ্রপন্থীদের তোপের মুখে পড়ে কলকাতা। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই গতকাল নির্দেশ দেয় আইপিএল থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.