Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নি
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৭টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে এক কাভার্ডভ্যানচালক ও বাসচালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজের ঢালে ও লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় মাওয়ামুখী লেনে, সব শেষ ভোরে শ্রীনগরে একটি কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। পৃথক তিনটি দুর্ঘটনায় বেশ কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল…
দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রবণতায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাপে পড়েছে বিএনপি। ধানের শীষের পক্ষে ঐক্য অটুট রাখতে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দলটি। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা, এমনকি বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়ারও ইঙ্গিত দিয়েছে বিএনপি নেতৃত্ব। যুগান্তরকে এমনটি জানিয়েছে বিএনপির দায়িত্বশীল সূত্র। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, যারা দলের মনোনয়ন পেয়েছেন, তাদের বাইরে যদি কেউ বিদ্রোহী প্রার্থী হতে চায়, দল নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, দলীয় পদধারী স্বতন্ত্র প্রার্থীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে— সার্কের চেতনা এখনো জাগ্রত ও সক্রিয় রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাংলাদেশে আগত আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন— পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভূটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল,…
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হিসাবে যোগদান করেছেন হাসান তারেক চৌধুরী। (ডিএসইতে যোগদানের পূর্বে তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডে হেড অব পিপল অ্যান্ড কালচার বিজনেস পার্টনারিং হিসেবে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারী) এ পদে তিনি যোগদান করেছেন। ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। জেনারেল ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন হাসান তারেক চৌধুরী বাংলাদেশের অন্যতম স্বনামধন্য মানবসম্পদ (এইচআর) পেশাজীবী। মানবসম্পদ ব্যবস্থাপনায় তাঁর রয়েছে ২৯ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে প্রায় ২০ বছর তিনি স্বনামধন্য বহুজাতিক ও বৃহত দেশীয় প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান হিসেবে এইচআর কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে…
রায়ে আদালত বলেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার এবং এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য সংবিধান অনুসারে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দেওয়া এই রায়ের ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি ওই রায় দিয়েছিলেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার এবং এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এছাড়া…
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, এদিন বিকালে হঠাৎ বিটিআরসি ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে কিছু লোক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। হামলায় বিটিআরসি ভবনের গ্লাস ভেঙে গেছে। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে ওই ভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, এদিন বিকালে হঠাৎ বিটিআরসি ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে কিছু লোক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। হামলায় বিটিআরসি ভবনের গ্লাস ভেঙে গেছে। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা পুলিশের। সরকারি সিদ্ধান্ত…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ভোটে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হয়েছেন। নির্বাচন উপলক্ষ্যে তিনি ইতোমধ্যেই হলফনামা জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। হলফনামায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার স্ত্রীর মোট ২২ লাখ টাকার স্বর্ণালংকারের হিসাব দিয়েছেন। হলফনামায় দেখা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর হাতে নগদ আছে ২৫ লাখ টাকা। পাশাপাশি স্বামী-স্ত্রীর মিলে ২২ লাখ টাকার গহণা রয়েছে। হলফনামায় পেশায় হিসেবে মার্কেটিং কনসালটেন্সির বিষয় উল্লেখ করেছেন পাটওয়ারী। তার নামে কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। পেশা থেকে বার্ষিক আয় ২ লাখ ২ হাজার টাকা দেখিয়েছেন। চাকরি করে তিনি বছরে ২ লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা আয় দেখিয়েছেন। তার হাতে নগদ…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খতমে কুরআন, দোয়া মহফিল ও আলোচনা সভা করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে আয়োজিত শোকসভা সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ। এর আগে সকালে খতমে কুরআন ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শোকসভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সদস্য মইনুদ্দিন কাদেরী শওকত, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল। কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন। তারপর চলে গেছেন। এটা একটা ভালো জেসচার, এ পর্যন্তই; এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের মধ্যে ওয়ান টু ওয়ান…
সদ্য বিদায় নেওয়া ২০২৫ সালে পুঁজিবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কার্যদিবসেই বেশিসংখ্যক শেয়ারে দরপতন হয়েছে। এতে বছরটিতে সবগুলো মূল্যসূচক কমেছে। এর মধ্যে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫১ বা ৬ দশমিক ৭৩ শতাংশ কমে যায়। তবে, নতুন বছর শুরু হতেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে পুঁজিবাজার। ২০২৬ সালের প্রথম কার্যদিবসে আজ বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে দুই স্টক এক্সচেঞ্জের সবগুলো মূল্যসূচক বেড়েছে। বাজারে লেনদেনেও গতি বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতা দেখা যায়।…