Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সর্বশেষ»ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

    ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

    ৯০৩ কোটি টাকা আত্মসাৎ
    Reduanul Hoqueঅর্থনীতি প্রতিবেদকJanuary 4, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ব্যাংক কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ন্যাশনাল ব্যাংক পিএলসির ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক পর্যবেক্ষক ও বর্তমানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া কাগজপত্র ও জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নাগরিক কাজের চুক্তি দাখিলের মাধ্যমে অভিযুক্তরা এই অর্থ আত্মসাৎ করেন। রোববার (৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ডেপুটি গভর্নর কবির আহম্মেদ ছাড়াও অনুমোদিত মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার, পারভীন হক সিকদার ও মনোয়ারা সিকদারকে আসামি করা হয়েছে।

    মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—এছাড়া ব্যাংকটির সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, ডিএমডি আরীফ মো. শহীদুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ (ওরফে সি এম আহমেদ), সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এ এস এম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান আবু রাশেদ নওয়াব, সাবেক পরিচালক খলিলুর রহমান ও মাবরুর হোসেন, ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি আহমেদ জালাল খান মজলিশ, পরিচালক খাদিজা আক্তার, জুপিটার বিজনেস লিমিটেডের পরিচালক মোসফেকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মমতাজুর রহমান, এম এস কন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স মালিক মোহাম্মদ সালাহ উদ্দীন, টেক ইনটেলিজেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামিল হুসাইন মজুমদার, ক্রিস্টাল কনস্ট্রাকশানের এমডি সালাহ উদ্দীন খান মজলিশ, পরিচালক আব্দুর রউফ, বেঙ্গল অ্যান্ড এম সার্ভিসের মালিক জন হক সিকদার, মেসার্স মাহবুব এন্টারপ্রাইজের মালিক সৈয়দ মাহবুব-ই-করিম ,সিকোটেক হোল্ডিংস লিমিটেডের এমডি মাহফুজুর রহমান, শফিকুল ইসলাম ও কৌশিক কান্তি পন্ডিত। আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।  মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ভুয়া নাগরিক কাজের চুক্তি দাখিল করে ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন করেন অভিযুক্তরা। উত্তোলন করে ঋণের টাকা নগদে, পে-অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে ঋণের আসল ৬০০ কোটি টাকা আত্মসাৎ করেন। যা ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত অনাদায়ে সুদ ও অন্যান্য চার্জ বাবদ প্রাপ্য ৩০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধনসহ সর্বমোট ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাত করেছে অভিযুক্তরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থনীতি প্রতিবেদক

    Related Posts

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    July 12, 2026

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.