Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জাতীয় তেল সরবরাহ পাইপলাইন ফুটো করে অভিনব কায়দায় হাজার হাজার লিটার জ্বালানি তেল চুরি করা হচ্ছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মীরসরাই উপজেলার হাদি ফকির হাট এলাকায় মাটির গভীর দিয়ে যাওয়া পাইপলাইনটির ওপর একটি ঘর তৈরি করা হয়। পরে ঘরের ভেতর অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ড্রিল করে দীর্ঘদিন ধরে হাজার হাজার লিটার তেল চুরি করেছিল সংঘবদ্ধ চক্র। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পাইপলাইন থেকে তেল আশপাশে ছড়িয়ে পড়লে তা স্থানীয়দের নজরে আসে। বিপিসির পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাইপলাইনের ঠিক ওপরে…
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আজ একটি টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রকাশ করেছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে নারীদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং https://www.facebook.com/reel/3782233632084802 থেকে এই টিভিসি প্রকাশ করা হয়। প্রেস উইং উল্লেখ করে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের নারীরা ছিলো অগ্রণী ভূমিকায়। ছাব্বিশের জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে নারীরা জাগবে একই মহিমায়।’এই টিভিসিটি নির্মাণ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, যাতে নারীর ভোটাধিকার ও সক্রিয় অংশগ্রহণের বার্তা আরও ছড়িয়ে যায়।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলারের নেমে এসেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ১৫৩ কোটি ৫২ লাখ ডলার ডলারের সমপরিমাণ অর্থ আকুকে পরিশোধ করার পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের ইতিহাসে ২০২২ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে। এর পর আওয়ামী সরকারের সহায়তায় কয়েকটি ব্যক্তি ও গোষ্ঠি ব্যাপকভাবে অর্থ পাচার করতে থাকে।…
পুরো ইরানজুড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। দেশটিতে গত কয়েকদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভ চলছে। যা সহিংস আন্দোলনে রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।অনলাইন পর্যবেক্ষক গ্রুপ নেটব্লকস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানিয়েছে, ইরানের সব জায়গায় ইন্টারনেট ব্ল্যাকআউট পরিলক্ষিত হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্নের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে গ্রুপটি। তারা বলেছে, যখন দেশটিতে সংকটময় মুহূর্ত চলছে তখন ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে ব্যহত করা হচ্ছে। ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। যা এখন পর্যন্ত চলছে। দিন…
সরকারের পক্ষ থেকে ‘সংকট নেই’ বলে আশ্বস্ত করা হলেও বাস্তবে চরম হাহাকার চলছে এলপিজি গ্যাসের বাজারে। জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাসের ঠিক উল্টো চিত্র ফুটে উঠেছে রাজধানীসহ সারা দেশে। গুটিকয়েক কোম্পানি ছাড়া অধিকাংশের সরবরাহ বন্ধ থাকায় ১ হাজার ৩০০ টাকার সিলিন্ডার এখন বিক্রি হচ্ছে দুই হাজার থেকে ২২০০ টাকায়। নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ গুনেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। গত ৪ জানুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি করে। এক হাজার ২৫৬ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বাজারে এর কাছাকাছি দামেও কোনো সিলিন্ডার নেই। প্রতিটি সিলিন্ডার বর্তমানে…
দেশের ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে আজ বৃহস্পতিবার অতিরিক্ত আরো ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ ক্ষেত্রে কাট-অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা বলে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, এর আগে গত মঙ্গলবার ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। আর সর্বশেষ এই ক্রয়ের ফলে শুধু চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ৮ জানুয়ারি পর্যন্ত) মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ২৫ লাখ মার্কিন ডলার, যা ৩.৭৫ বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র…
উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ-২০২৬, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ-২০২৬ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ বনজ শিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রণীত ‘হার্ট ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন (এনডিসি-৩)’ ভূতাপেক্ষ অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব তথ্য জানান। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। শফিকুল আলম বলেন, ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ বিবেচনায়…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। সিইসি আরও আশ্বস্ত করেন যে, আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং…
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএস প্রার্থীসহ কেন্দ্রীয় সংসদের ২১টি পদের ১৬টিতেই জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। আর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ থেকে পাঁচটি পদে জয়ী হয়েছেন, আর সদস্য পদে একজন ও স্বতন্ত্রপ্রার্থী জয়ী হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচনে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএস প্রার্থীসহ কেন্দ্রীয় সংসদের ২১টি পদের ১৬টিতেই জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। আর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ থেকে পাঁচটি পদে জয়ী হয়েছেন, আর সদস্য পদে একজন ও স্বতন্ত্রপ্রার্থী জয়ী হয়েছেন। বুধবার রাত ১টায় চূড়ান্ত ফল ঘোষণা করেন…
সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। আজও ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকার। আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৪ হাজার ৯৯৯২ দশমিক ৬৯ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি বেড়েছে ৩৯ দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১০০৯ দশমিক ৩৭ পয়েন্ট। আজ এই সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ…