Author: আন্তর্জাতিক ডেস্ক

ইরানে দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ-সহিংসতার অবসানে দেশটিতে ‌‌‘‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর’’ দেখতে চায় যুক্তরাজ্য। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিদায়ই একমাত্র সমাধান বলে রোববার ব্রিটেনের মন্ত্রিসভার এক সদস্য ওই মন্তব্য করেছেন। ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া গত দুই সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভে ইরানে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। এছাড়া চলমান এই সংঘাতে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। এই সংঘাতের সমাধানের বিষয়ে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেছেন, ইরানে সহিংসতার অবসানই যুক্তরাজ্যের অগ্রাধিকার। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘ব্রিটিশ সরকার সবসময়ই ইরানকে একটি বৈরী রাষ্ট্র হিসেবে দেখেছে। আমরা জানি, তারা মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও…

Read More

ইসলামি প্রজাতন্ত্র ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়েছে ইসরায়েল। ইরানে বিক্ষোভকে দেশটির জনগণের ‌‌‘‘স্বাধীনতার সংগ্রাম’’ বলে অভিহিত করে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানে গত কয়েক দিন ধরে টানা প্রাণঘাতী বিক্ষোভ চলছে। শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ থেকে এই বিক্ষোভের সূচনা হলেও দ্রুত তা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিস্তৃত আন্দোলনে রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিওতে সার বলেছেন, আমরা ইরানি জনগণের স্বাধীনতার সংগ্রামে সমর্থন এবং তাদের সাফল্য কামনা করি। তিনি বলেন, আমরা…

Read More

জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। সেখানে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে জনসচেতনতামূলক কর্মসূচির জন্য সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে অনুদান দেওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকে সব ব্যাংকের এমডিদের নিয়ে অনুষ্ঠিত ‘ব্যাংকার্স সভায়’ এ পরামর্শ দেওয়া হয়। বৈঠকে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনসহ কয়েকজন এমডি বক্তব্য দেন। সেখানে দেশের আর্থিক খাতের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। আসন্ন নির্বাচনকে কেন্দ্র…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতা ফিরে পাওয়া কিংবা প্রার্থিতা বাতিলের দৌড়ে রীতিমত আদালত পাড়ায় রূপ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবন এখন আইনজীবীদের পদচারণায় মুখরিত। সরেজমিন আগারগাঁওয়ের নির্বাচন ভবন ঘুরে এমন চিত্র মিলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ২৯ ডিসেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় পার্টি-জাপা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশে জামায়াতে ইসলামীসহ ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল ২ হাজার ৯১টি মনোনয়নপত্র জমা দেয়। এছাড়া স্বতন্ত্র থেকে জমা পড়ে ৪৭৮টি মনোনয়নপত্র। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই করে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন। বৈধ হয় ১৮৪২ জন।…

Read More

কক্সবাজারে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও সামুদ্রিক মাছসহ ১৮ জন জেলে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ রবিবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৯টায় কক্সবাজার সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা। অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট থেকে প্রায় ৫ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ১৮ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে, কক্সবাজার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং মালিক পক্ষ থেকে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে…

Read More

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৭.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৭১৭ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৭ হাজার ৩৯২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৪ হাজার ৪৯৩ মিলিয়ন মার্কিন ডলার।

Read More

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে দেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থার ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে ৩১৫ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলারে। আগের বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১০৪ দশমিক ৩৩ মিলিয়ন ডলার। ফলে বছর ব্যবধানে নিট এফডিআই প্রবাহে প্রায় ২০২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময় এফডিআইয়ের সব উপাদানেই ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের(বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর…

Read More

দীর্ঘ ৩ দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান নেতা ডা. এ. জেড. এম জাহিদ হোসেনকে একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ সংসদীয় নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ এলাকায় দীর্ঘদিন পর বিএনপি’র একক প্রার্থী ডা. জাহিদ হোসেনকে পেয়ে তার গণসংযোগে নেতাকর্মী ও ভোটার সমর্থকরা বিপুল উৎসাহ উদ্দীপনায় গ্রহণ করেছেন। তার নির্বাচনী এলাকা ঘোড়াঘাট উপজেলা বিএনপি’র সভাপতি এস এম শামীম হোসেন চৌধুরী বলেন, গণসংযোগকালে তিনি ওই এলাকার সকল শ্রেণি পেশার মানুষের সাথে মিশে গিয়েছেন। উপস্থিত কোনো অসুস্থ রোগী পেলে তিনি তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছেন।…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এ সিদ্ধান্তের কথা জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, বৈঠকে নির্বাচন প্রস্তুতি, সমতা ভিত্তিক মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড), গণভোটে ‘হ্যাঁ’ ভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। শফিকুল আলম বলেন, ইভারস আইজাবস বৈঠকে জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন ঐতিহাসিক হিসেবে দেখছে। এ কারণেই তারা বড় আকারের নির্বাচন…

Read More

দুই লাখ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। মূল এডিপির তুলনায় যা ৩০ হাজার কোটি টাকা কম। এ বছর গুরুত্ব কমছে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, শিক্ষা, পরিবহন, ধর্ম ও কৃষিতে। বরাদ্দ বাড়ছে পরিবেশ, স্থানীয় সরকার বিভাগ ও বিজ্ঞান-প্রযুক্তিতে। মূলত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বেশ কয়েকটি প্রকল্পে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল তা খরচ হয়নি। এ কারণে সংশোধিত এডিপিতে (আরএডিপি) বরাদ্দ ৩০ হাজার কোটি টাকা কমছে। এরই মধ্যে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় সংশোধিত এডিপি চূড়ান্ত করা হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এটি…

Read More