Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলায় হামলার পর থেকেই একাধিক দেশের ওপর যুক্তরাষ্ট্রের আগ্রাসনের হুমকি বেড়েছে। একই চাপে ছিল মধ্যপ্রাচ্যের দেশ ইরানও। দেশটিতে চলমান বিক্ষোভে সেই ভয় আরও তীব্র হচ্ছে। আশঙ্কা তৈরি হচ্ছে-এবার কি ‘ভেনেজুয়েলা কৌশলে’ ইরানেও আগ্রাসন চালাবে যুক্তরাষ্ট্র? তবে বিশ্লেষকরা বলছেন-এমন কোনো সম্ভাবনা নেই। কেননা, তেহরান কারাকাস নয়। সামরিক শক্তি, বহির্বিশ্বে মিত্রতা, পারমাণবিক কর্মসূচিসহ আরও একাধিক কারণে ইরানের শক্তি ভেনেজুয়েলার চেয়ে অনেকটা বেশি। আল-জাজিরা। শক্তিশালী সামরিক অবকাঠামো: ভেনেজুয়েলায় যেভাবে সামরিক অভিযান সম্ভব হয়েছিল, সেই বাস্তবতা দেখলেই বোঝা যায় ইরানে অনুরূপ হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য কার্যত প্রশ্নের বাইরে। কারাকাসে অভিযান চালানোর আগে সিআইএ প্রায় ছয় মাস ধরে প্রস্তুতি নিয়েছিল। গোয়েন্দা সংস্থাটির কাছে মাদুরোর ঘনিষ্ঠ একজন সোর্স…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান সভাপতিত্ব করেন। সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্য ছিলেন ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খান ও কোম্পানি সচিব মো. হাবিবুর রহমান।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন। সেখানে নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়িত হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আগামীর পথচলায় খালেদা জিয়ার আদর্শ ভারত-বাংলাদেশ অংশীদারত্ব বিকাশে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। নরেন্দ্র মোদির এই চিঠির মাধ্যমেই খুব স্পষ্টভাবে বার্তা দিচ্ছে ভারত, আগামী দিনে বিএনপির ওপরই আস্থা রাখতে তারা আগ্রহী। ভারতের কাছে বিএনপির বিকল্প নেই বাংলাদেশে বিগত ১৬ বছরে ভারতের প্রধান রাজনৈতিক মিত্র হয়ে উঠেছিল আওয়ামী লীগ। বিশেষ করে এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় উঠেছে। শনিবার ( ১০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আগামীকাল (১১ জানুয়ারি) থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২…
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে মোবাইল চোর সন্দেহে স্বামী ও স্ত্রী পরিচয় দানকারী দুই জনকে আটক করেছে ঢামেকের ডিউটি আনসার সদস্যরা। আটককৃতরা হলেন- আকলিমা আক্তার বৃষ্টি (১৮) ও মো. রুবেল (২৮)।শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে দু’জনকে জনতা গণধোলাই দিলে ঢামেকের আনসার সদস্যেরা এসে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. আলমগীর হোসেন জানান, ঢামেকের জরুরি বিভাগের এক্স-রের সামনে এক রোগীর স্বজনের নিকট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তারা। পরে জনতা গণধোলাই দিলে আমাদের ডিউটিরত আনসার সদস্যরা তাদের দু’জনকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসলে জিজ্ঞাসাবাদে মোবাইল চুরির কথা…
দেশে পেঁয়াজের চাহিদা অনেক। চাহিদা অনুযায়ী পেঁয়াজ উৎপাদন করা সম্ভব হয় না, যে কারণে ভারত থেকে সরকার পেঁয়াজ আমদানি করে। তবে এবার দেশের পেঁয়াজ চাষিদের কথা চিন্তা করে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে সরকার। তবে পূর্বের আমদানির অনুমতি থাকা তা চলতি মাসের ৩০ জানুয়ারি পর্যন্ত আমদানি করতে পারবেন আমদানিকাকররা। এদিকে রোজার আগে আমদানি বন্ধ হয়ে গেলে দেশের বাজারে এ পণ্যটির দাম আবার বেড়ে যাবে বলে দাবি আমদানিকারকদের। শনিবার (১০ জানুয়ারি) সকাল পর্যন্ত নতুন করে ভারত থেকে দেশে কোনো পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি সরকারের সংশ্লিষ্ট দপ্তর। তবে পুরোনো আমদানির অনুমতির বিপরীতে বেনাপোল বন্দর দিয়ে গত ২৪ ডিসেম্বরের…
টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই কার্যক্রম চলাকালীন নিরাপত্তার স্বার্থে আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে সর্বসাধারণ ও যানবাহন চলাচল পরিহার করার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, আগামী ১০-২১ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে। এই প্রক্রিয়া চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত দিনগুলোতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংসকরণ…
রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঢাকা মহানগরী এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে। শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় তিতাস জানায়, ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও মেরামতকালীন পাইপে পানি প্রবেশ করায় এবং একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি ইউএসটিআর সহকারী ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে তারা সাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে। ড. খলিলুর রহমান সাক্ষাৎকালে জেমিসন গ্রিয়ারকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক বাস্তবায়নের আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্য হারে বাড়িয়ে বাণিজ্য ঘাটতি হ্রাসে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে, চুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। খলিলুর রহমান ইউএসটিআরকে বর্তমান ২০…
সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনের ভোটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহামান্য আদালত আমাদের বলেছেন- আমরা যেন পাবনা ১ ও ২ আসনে ভোটের কোনো কার্যক্রম না করি। সে জন্য এই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। সেখানে সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ আসন ও সুজানগর ও বেড়া উপজেলার সমন্বয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।…