Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: স্পোর্টস ডেস্ক
ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চাওয়া, এ বিষয়ে আইসিসির কাছে চিঠি পাঠানো এবং আইসিসি থেকে যে প্রতিউত্তর এসেছে- সব মিলিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে বেঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান স্পষ্ট করলেন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক, স্পন্সর ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বিসিবি তাদের অধিকারের প্রশ্নে কঠোর অবস্থানে অনড় থাকবে। মিটিংয়ের ফলাফল এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা মিটিংয়ের মূল ফলাফল কী? আপনাদের কি কোনো পরামর্শ দেওয়া হয়েছে যে আপনারা কীভাবে সামনের দিকে অগ্রসর হবেন? এমন…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার একদিন পেরোনোর পরও ভোটগণনা শেষ হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর গণনা কার্যক্রম চলছে। প্রতিটি বিভাগের ফল ঘোষণা শেষে রাতের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৫ বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে আরও ১৪টি বিভাগের ফলাফল এখনো বাকি। এদিকে, ঘোষিত ২৩ কেন্দ্রের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। ২৩ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন দুই হাজার ৬৯১ ভোট। দুই প্রার্থীর মধ্যে…
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়। এসময় প্রধান উপদেষ্টা বলেন, নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর দেওয়ার মতো ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। আওয়ামী লীগ সরকার যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত বেওয়ারিশ হিসেবে দাফনকৃতদের পরিচয় শনাক্ত কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে। গত ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এই ডিএনএ নমুনা…
পাকিস্তান ও বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের মধ্যে বৈঠকে ঢাকার কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রিসহ সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ইসলামাবাদ বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং অস্ত্র বিক্রির বিষয়ে আশাবাদী হয়ে ওঠার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী দুই দেশের বিমানবাহিনীর প্রধানদের ওই আলোচনার কথা জানিয়েছে। গত বছর মে মাসে চিরশত্রু ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের বিমানবাহিনীর সাফল্যকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করতে চাইছে পাকিস্তান। পরমাণু শক্তিধর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে ওই যুদ্ধ ছিল প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাত। জেএফ-১৭ থান্ডার হলো চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করা একটি ‘মাল্টি-রোল’ যুদ্ধবিমান। এর আগে ২০১৯ সালেও ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় এই যুদ্ধবিমান…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতেই আছে বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য দেনে তিনি। সম্প্রতি ফয়সাল করিমের দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন, বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। হাদির হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নেই। কিন্তু হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হাদিকে গুলি করে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ। ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা…
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে উপস্থাপক প্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের এবারের আসরে উপস্থাপনা ও ধারাভাষ্যে চমক আনতে বেশ কিছু আন্তর্জাতিক মুখ যুক্ত করেছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক। আর ধারাভাষ্যকার তালিকায় জায়গা পেয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ড্যারেন গফ। তবে সাম্প্রতিক বাংলাদেশ–ভারত রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমা পাঠকের বিপিএল যাত্রার সমাপ্তি ঘটেছে। গত শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড…
মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নব-জাগরণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় উপজেলা সদরের থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় কালির বাজার স্পোর্টিং ক্লাব ও সেভেটিন ফোরএভার দল। উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিন গেমের খেলায় ২-১ ব্যবধানে সেভেটিন ফোরএভার দলকে পরাজিত করে কালির বাজার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রাশেদ খান মেনন। ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি…
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় যুবদল নেতা রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকায় ইয়াবা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন, দক্ষিণ কাঠুর এলাকার রবিজল হকের ছেলে মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৪০), একই এলাকার মৃত দীনেশের ছেলে জ্যোতিষ (৩৫) এবং তাজুল হাজীর ছেলে আব্দুল বারেক (৪৫)। পুলিশ জানায়, মহির মিয়া উদাখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর…
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনা যেন দুই দেশের ক্রিকেট সম্পর্কের এক নজিরবিহীন পরীক্ষার সূচনা করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অভিজ্ঞ এই বাঁহাতি পেসারকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেয়। যা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ক্ষুব্ধ করে তোলে। এরই মধ্যে বিসিবি তাদের দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলংকায় আয়োজনের চেষ্টা করছে। এ অবস্থায় নতুন করে জানা গেছে, মোস্তাফিজুরকে ছাড়ার সিদ্ধান্তটি নাকি বিসিসিআইয়ের কর্মকর্তাদের বা আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গেও পরামর্শ ছাড়াই নেওয়া হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, আইপিএল নিলামে গত মাসে ৯ কোটি ২০ লাখ রুপিতে…
ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, আজ সোমবার তাহরিমাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনি জানান, পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। বিজ্ঞ জেলা জজ আদালত-১-এ রিভিশন শুনানি হয়। রিভিশনের সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ…