Author: নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের আমলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর জন্য প্রাণান্ত চেষ্টা করেছি, কিন্তু সেটি সফল হয়নি। পরবর্তী সরকার এসে এ ব্যাপারটি দেখবে। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি’তে উন্নীত করতে হলে উত্তরার অনেক বাড়িঘর ভাঙতে হবে, যেটি বাস্তবসম্মত নয়। তবে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি’তে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। সেটি করা সম্ভব হলে, আবহাওয়াজনিত কারণে বিমান সেখানে অবতরণ করানো সম্ভব…

Read More

ব্যাংক খাতে সংস্কারের ধারাবাহিকতায় এবার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) দিকে কঠোর নজর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় নয়টি আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার শূন্য করার প্রক্রিয়া শুরু হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই এসব প্রতিষ্ঠানকে অকার্যকর (নন-ভায়েবল) ঘোষণা করা হবে। এরপর ফরেনসিক অডিটের মাধ্যমে তাদের প্রকৃত আর্থিক অবস্থা ও নেট অ্যাসেট ভ্যালু নির্ধারণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বর্তমানে প্রতিষ্ঠানগুলোর সম্পদের প্রকৃত অবস্থান কতটা নেতিবাচক—তা অডিট শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অডিট প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ…

Read More

জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধ করতেহটলাইন চালু করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইভিনফরমেশন বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২ চালু করা হয়েছে।এছাড়া notify@ncsa.gov.bd ঠিকানায় ই-মেইল করেও অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠন করা হয়েছে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি।

Read More

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে সই করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খলিল। সোমবার (৫ জানুয়ারি) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খলিল বাংলাদেশ হাইকমিশন, মালে পরিদর্শন করেন এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে রাখা শোক বইয়ে সই করেন। এসময় জাতীয় শোকের এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে মালদ্বীপ। মালের বাংলাদেশ হাইকমিশন জানায়, পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত এবং উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ সম্প্রতি বাংলাদেশে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নেন। এসময় তিনি…

Read More

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে আপিল জমা দিতে ইসিতে আসেন তিনি। এর আগে, গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। আপিল প্রক্রিয়া শেষে তাসনিম সাংবাদিকদের বলেন, ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। সেটি গ্রহণ হয়নি। তাই আমরা আপিল করছি এবং আমরা আইনি লড়াই চালিয়ে যাবো। তিনি বলেন, আপনারা দেখেছেন, একদম দেড় দিনের মাথায় প্রায় ৫ হাজার মানুষ স্বতস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন। তো…

Read More

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কিউবার সরকারও শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার (৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কলম্বিয়া ও ভেনেজুয়েলা- উভয় দেশই ‘ভীষণ অসুস্থ’। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘অসুস্থ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, পেত্রো কোকেন উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি যোগ করেন, পেতো আর বেশি দিন এটা করতে পারবে না। আমি আপনাদের বলে দিচ্ছি।’কলম্বিয়াতেও যুক্তরাষ্ট্র সামরিক হামলার পরিকল্পনা করছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প…

Read More

সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘বেতন কার্ড’ কর্মসূচির আওতায় গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে শ্রাবণী নিটওয়্যার লিমিটেডের মৃত কর্মচারীর পরিবারের কাছে ইন্স্যুরেন্স ক্লেইম চেক হস্তান্তর করা হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘বেতন কার্ড’ কর্মসূচির আওতায় গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে শ্রাবণী নিটওয়্যার লিমিটেডের মৃত কর্মচারীর পরিবারের কাছে ইন্স্যুরেন্স ক্লেইম চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের এমডি মো. খালিদ মাহমুদ খান ও শ্রাবণী নিটওয়্যারের এমডি মো. বেলায়েত হোসেন রিপন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এএমডি আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম, ডিএমডি মাসুম উদ্দিন খান, মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দার-ই-আজম।

Read More

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তার সিএসআর কার্যক্রমের আওতায় চলতি শীত মৌসুমে প্রধান উপদেষ্টার ত্রাণভাণ্ডারসহ দেশজুড়ে বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার পিস কম্বল বিতরণ করছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তার সিএসআর কার্যক্রমের আওতায় চলতি শীত মৌসুমে প্রধান উপদেষ্টার ত্রাণভাণ্ডারসহ দেশজুড়ে বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার পিস কম্বল বিতরণ করছে। এর অংশ হিসেবে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. আবদুল্লাহ আল মামুন, মো. আসাদুজ্জামান ভূঞা ও মোহাম্মদ…

Read More

অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। সাক্ষাৎকালে যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন বাম নেতারা। বৈঠকে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। এ সময় বাম নেতারা বলেন, একাত্তরের…

Read More

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলা বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। স্পোর্এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার…

Read More