Author: নিজস্ব প্রতিবেদক

লঘুচাপ এবং মৌসুমিবায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দুপুর ১টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বুধবার (৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, রংপুর, রাজশাহী, দিনাজপুর, ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

Read More

ভ্যাঙ্কভারে কলম্বিয়া বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের রাউন্ড অব ১৬। আগামী বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে কোয়ার্টার ফাইনালে খেলা। কোয়ার্টার ফাইনালে লাইন-আপ : ১ম কোয়ার্টার ফাইনাল : ৯ জুলাই, ফ্রান্স বনাম মরক্কো, বস্টন, দিবাগর রাত ২০০টা ২য় কোয়ার্টার ফাইনাল : ১০ জুলাই, স্পেন বনাম বেলজিয়াম, লস এ্যাঞ্জেলস, দিবাগত রাত ১.০০টা ৩য় কোয়ার্টার ফাইনাল : ১১ জুলাই, ইংল্যান্ড বনাম নরওয়ে, মিয়ামি, দিবাগত রাত ৩.০০টা ৪র্থ কোয়ার্টার ফাইনাল, ১২ জুলাই, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, কানসাস সিটি, সকাল ৭.০০টা।

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের লড়াই উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর কয়েক ঘণ্টা আগেই তিনি আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচও সরাসরি দেখেন। সেই ম্যাচে ৩-২ গোলের নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজের জন্মভূমি সুইজারল্যান্ডের ম্যাচে উপস্থিত থাকলেও ইনফান্তিনো মিশরের সমর্থকদের প্রতিও সম্মান ও সংহতি প্রকাশ করেন। স্টেডিয়ামে তিনি মিশরের জাতীয় পতাকা হাতে নিয়ে সমর্থকদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় তাদের সঙ্গে কথা বলেন। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এবারের আসরে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রতি সম্মান জানাতেই ইনফান্তিনোর এই উদ্যোগকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেক ফুটবলপ্রেমী।অন্যদিকে, আর্জেন্টিনার…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। তিনি আজ সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন। এরপর পুরো মহড়া এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি : পিএমও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। তিনি জানান, মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত…

Read More

৮০১ কর্মকর্তার শিক্ষাগত সনদ ও নিয়োগ-সংক্রান্ত নথি তলব রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও ঋণ বিতরণে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে ব্যাংকের ২০১৪ সালে সিনিয়র অফিসার পদে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে পদোন্নতি পাওয়া ১০ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। গত ৫ ও ৬ জুলাই দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের হাজির হতে নোটিশ পাঠায় সংস্থাটি। দুদক সূত্রে জানা গেছে, রূপালী ব্যাংক পিএলসি-এর বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ এবং গৃহনির্মাণ ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জমা পড়ে। অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের সহকারী পরিচালক (ব্যাংক) মোহাম্মদ…

Read More

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন বা ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলারে।এর আগে গত ২ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ…

Read More

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ঘটা বোমা বিস্ফোরণের পেছনে প্রশাসনের সরাসরি হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর ভাষ্যে, এটি ছিল পরিকল্পিত হত্যাচেষ্টার অংশ। সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড-সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণটি ঘটে। সে সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ। বিস্ফোরণের শব্দে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করলে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। ঘটনার কিছুক্ষণ পর রাত সোয়া ১০টার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, ‘আজকের এই বোমা বিস্ফোরণ স্পষ্টভাবে প্রশাসনের সহায়তায় হয়েছে। সমাবেশ চলাকালে কেন বিদ্যুৎ বন্ধ…

Read More

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। আগামী ৩ বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২, এর আর্টিকেল ১০ (৪) অনুযায়ী মো. আনিছুর রহমানকে তার বর্তমান পদ (নির্বাহী পরিচালক) থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে আগামী ৩ বছরের জন্য…

Read More

মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি তাকে। ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও প্রচারণা কিংবা জনসমক্ষে অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী। তবে এবার জানা গেল বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলী। ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা আদর আজাদ। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বুবলীর সঙ্গে কথা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবে বলেন কথা দিয়েছেন বুবলী।’ পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও…

Read More

টানা দুই দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণাগার। এই টানা বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন উপজেলার নদী ও পাহাড়ি ছড়ার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। নদীর তীরবর্তী বসতঘর এবং শত শত একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এদিকে পাহাড় ধসের কারণে বান্দরবানের সঙ্গে থানচির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে মাটি সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন। অন্যদিকে আলীকদম উপজেলার সদর ইউনিয়ন ও চৈক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়ে লামা-আলীকদম-ফাঁসিয়াখালী সড়কের…

Read More