Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে ডেম্বেলের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট কেটেছে ফ্রান্স। ৬০ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। টুর্নামেন্টে এটি এমবাপ্পের অষ্টম গোল। ছয় মিনিট পর ডেম্বেলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। আর এতেই বোস্টনের অদূরে জিলেট স্টেডিয়ামে লেস ব্লুজদের জয় নিশ্চিত হয়। আগামী মঙ্গলবার টেক্সাসের আর্লিংটনে শেষ চারের লড়াইয়ে ২০১৮ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্পেন বনাম বেলজিয়ামের মধ্যকার বিজয়ী দল। আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কোকে ফ্রান্সের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্নে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু দিদিয়ের দেশ্যমের দল শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল। সীমিত সামর্থ্যরে মরক্কো পুরো ম্যাচে ৮৩তম মিনিট পর্যন্ত গোলমুখে একটি…
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন এবং অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মহিউদ্দিন আহমেদ ফকিরের বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত অভিযোগকে সংশ্লিষ্ট মহল সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর বলে দাবি করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মো; আফজাল হোসেন বর্তমানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আদালতের রায়, সরকারি তদন্ত প্রতিবেদন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। একইভাবে অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মহিউদ্দিন আহমেদ ফকিরের বিরুদ্ধেও উত্থাপিত অভিযোগকে সংশ্লিষ্টরা ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তাঁদের দাবি, দীর্ঘ কর্মজীবনে তিনি রেলওয়ের পরিচালনা ও নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ…
দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৩২৫ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২১ হাজার ৯৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২…
বাংলাদেশ রেলওয়ের বহুল আলোচিত “Rolling Stock Operations Improvement Project”-এ লাগেজ ভ্যান ক্রয়কে কেন্দ্র করে শত শত কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নের সময় প্রকৃত চাহিদা ও বাজার বিশ্লেষণ উপেক্ষা করে অতিরিক্ত মূল্যে লাগেজ ভ্যান ক্রয়, আর্থিক সুবিধা আদায় এবং রাষ্ট্রের ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাষ্ট্রের প্রায় ৩৮৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে। দুদকের প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে রয়েছেন রেলওয়ের অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আহমেদ মাহবুব চৌধুরী, প্রকল্প পরিচালক আবুল মজিদ চৌধুরী, সাবেক…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্বিক প্রস্তুতিতে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো হবে। বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত সংলাপে এ কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট এক নয়। তবে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা বিশ্লেষণ করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে ভোটকেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনার…
দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখলো আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে ৩-২ গোলের নাটকীয় এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল মেসির দল। ম্যাচ শেষ। ফল হয়ে গেছে। কিন্তু এই ম্যাচ ঘিরে আলোচনা থামেনি। বিতর্কের মূল কারণ ছিল রেফারিং ও ভিএআর-এর কয়েকটি সিদ্ধান্ত। এতে করে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন ফুটবল বিশ্লেষকরা। কেউ পক্ষে মত দিচ্ছেন, কেউবা বিপক্ষে। কিছু সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকের মতে, সিদ্ধান্তগুলো খুব বিতর্কিত হলেও এগুলো ইচ্ছাকৃত পক্ষপাতের প্রমাণ নয়। তাদের মতে, ভিএআর-এর ব্যবহার ও প্রোটোকল নিয়েই বড় প্রশ্ন রয়েছে। অন্যদিকে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষক লিখেছেন, এই ম্যাচের পর সামাজিক মাধ্যমে ফিফা আর্জেন্টিনাকে…
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৪২৬ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বুধবার (৮ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘন্টায় অর্থাৎ ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৮৯ পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করেছে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪২৬ কোটি…
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০১৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম বলেন, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি ১০ টাকা মূল্যের ৭৭ কোটি ৫১ লক্ষ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার প্রতিটি ১০.০০ টাকা মূল্যে রাইটস শেয়ার হিসেবে ১:২ হারে (২টি বিদ্যমান শেয়ারের বিপরীতে ১টি রাইটস শেয়ার) ইস্যুর মাধ্যমে মোট ৭৭৫ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার টাকা মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। সেই প্রেক্ষিতে কমিশন অদ্য কমিশন সভায় বিষয়টি অনুমোদন করেছে। তিনি…
প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘ট্রাফিক অফিসার’ পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ২টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত হওয়ার তথ্য জানায় বন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এদিকে, নিম্নচাপজনিত বৈরী আবহাওয়ার কারণে বুধবার চট্টগ্রামে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় আজ বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের বাইরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত মধ্যরাতে রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার…