Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
মালবাহী ট্রাক ও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দার হাট হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুস সালাম(৩৫)। তিনি রংপুর সদরের মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। এছাড়াও তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল সাড়ে সাতটার দিকে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সাথে বগুড়াগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক নিহত হন। এছাড়াও কাভার্ডভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের মালামাল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল…
দেশজুড়ে রাতে ইউক্রেনের ছোড়া ৩৭৬টি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটির কয়েকটি তেল স্থাপনায় আগুন লাগার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে মস্কো। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন সাম্প্রতিক সময়ে মস্কোর অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এসব হামলাকে রাশিয়ার পাল্টা জবাব হিসেবে দেখছে ইউক্রেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ম্যাক্স’ প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানায়, দেশটির বিভিন্ন অঞ্চলে, এমনকি রাজধানী মস্কো অঞ্চলের আকাশেও, রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার কারণে রাশিয়ার দক্ষিণাঞ্চলে কয়েকটি তেল স্থাপনায় আগুন লাগে। ক্রাসনোদার অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে…
জেলার খোয়াই নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ জিকে গউছ। আজ শুক্রবার বিকেল আড়াইটায় সদর উপজেলার লস্করপির ইউনিয়নের কালিগন্জ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, এডভোকেট নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ অনেকেই। এ সময় জিকে গউছ বলেন, আগামীকাল থেকেই ভাঙা বাঁধ মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে। বাঁধ মেরামতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা…
কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, সংকটের এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক ফেসবুক পোস্টে ‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে এই পদক্ষেপগুলোর কথা বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগকবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলমতের ঊর্ধ্বে উঠে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে মাঠপর্যায়ে সক্রিয় থেকে ক্ষতিগ্রস্তদের…
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে গত কয়েকদিন ধরে বৃষ্টি ঝরছে। ঢাকায়ও গত তিন দিন থেমে থেমে বৃষ্টি ঝরেছে। তবে আজ শুক্রবার ভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে। এদিকে বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছুটির দিন হওয়ায় বাইরে লোকজনের তেমন আনাগোনা না থাকলেও জরুরি কাজে যারা বের হয়েছেন, বৃষ্টির কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, বৃষ্টি থেকে বাঁচতে কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে। কেউ কেউ রেইনকোট পরে গন্তব্যে ছুটেছেন।গত মঙ্গলবার থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি ঝরছে। এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি…
সর্বকালের সব রেকর্ড ভেঙে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানে শামিল হয়েছেন চার কোটি ৩০ লাখের বেশি মানুষ। ইরান-ইরাকের বিভিন্ন শহরে টানা ছয় দিনব্যাপী চলমান এই নজিরবিহীন শোক মিছিলে অংশ নেন চার কোটি ১০ লাখ থেকে চার কোটি ৩০ লাখের বেশি ভক্ত-অনুরাগী। একে মানব ইতিহাসের বৃহত্তম জনসমাগম ও জানাজা হিসেবে দাবি করছে ইরান কর্তৃপক্ষ। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরান, কোম, নাজাফ, কারবালা এবং মাশহাদ; এই পাঁচ শহরে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিদায় ও দাফন প্রক্রিয়া। এর মধ্যে কেবল ইরাকের নাজাফ ও কারবালাতেই প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে। গত…
মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ। এর ফলে শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটিও খেলতে পারবেন না তিনি। বায়ার লেভারকুসেনের এই ডিফেন্ডারের অনুপস্থিতি রাইট-ব্যাক পজিশন নিয়ে থমাস টাচেলকে নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। চেলসি অধিনায়ক রেসি জেমস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি। তিনি টাচেলের দলের একমাত্র স্বীকৃতি রাইট-ব্যাক। তার পরিবর্তে ডেয়ে স্পেন্স ও কুয়ানসাহকে রাইট-ব্যাক পজিশনের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু উভয়ই এই পজিশনে নিজেদের মেলে ধরতে সমস্যায় পড়েছেন। বুধবার অনুশীলনে অনুপস্থিত থাকায় কোয়ার্টার ফাইনালেও রেসি জেমসের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। মেক্সিকোর বিপক্ষে শেষ আধা ঘণ্টা এজরি…
ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন কলম্বিয়ার একটি বিমানবন্দরে গেরিলাদের ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে কোকেন চোরাচালান-সংক্রান্ত সহিংসতায় জর্জরিত এ অঞ্চলে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানায় দেশটির সেনাবাহিনী। খবর বার্তা সংস্থা এএফপি’র। তিবু বিমানবন্দরে চালানো এই হামলার জন্য বড় সক্রিয় গেরিলা গোষ্ঠী ‘ন্যাশনাল লিবারেশন আর্মি’কে দায়ী করেছে দেশটির সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেনাবাহিনী জানায়, বিস্ফোরণে তিনজন কর্মী আহত এবং বিমানবন্দরে ক্ষয়ক্ষতি হয়েছে। সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কিছু ক্ষেত্রে বেসামরিক লক্ষ্যবস্তুতেও হামলার জন্য ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ইএলএন আমেরিকা মহাদেশের সবচেয়ে পুরোনো সক্রিয় গেরিলা সংগঠন। মাদক চোরাচালান, চাঁদাবাজি এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রমের অর্থ জোগাড় করে থাকে। এদিকে,…
রাষ্ট্র পরিচালনার ব্যস্ততা, একের পর এক সরকারি কর্মসূচি, সংসদ অধিবেশন ও মন্ত্রিপরিষদের দীর্ঘ বৈঠক শেষেও ক্লান্তি যেন ছুঁতে পারেনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তাই শত ব্যস্ততার পরও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রাতে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন। হঠাৎ করেই প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানোর সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, সংসদ অধিবেশন সরাসরি দেখা তো দূরের কথা, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে দেখা করার সুযোগ তারা কখনো কল্পনাও করেনি। তাই তাদের কাছে এটি জীবনের অন্যতম স্মরণীয় ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। সাক্ষাৎকালে…
পার্বত্য চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা, নিরাপদ স্থানে স্থানান্তর এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুর্যোগের কারণে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে পাহাড়ধস ও জলাবদ্ধতার ফলে সড়ক যোগাযোগ বিঘ্নিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির সহায়তায় মাটি ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে কাজ করছেন। একই সঙ্গে ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকা থেকে প্রায় ২২১ টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও,…