Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

    August 31, 2026

    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 1 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার

    ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার

    Reduanul Hoqueঅর্থদিগন্ত ডেস্কJuly 10, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশজুড়ে রাতে ইউক্রেনের ছোড়া ৩৭৬টি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটির কয়েকটি তেল স্থাপনায় আগুন লাগার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে মস্কো। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন সাম্প্রতিক সময়ে মস্কোর অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এসব হামলাকে রাশিয়ার পাল্টা জবাব হিসেবে দেখছে ইউক্রেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ম্যাক্স’ প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানায়, দেশটির বিভিন্ন অঞ্চলে, এমনকি রাজধানী মস্কো অঞ্চলের আকাশেও, রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার কারণে রাশিয়ার দক্ষিণাঞ্চলে কয়েকটি তেল স্থাপনায় আগুন লাগে। ক্রাসনোদার অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুনের সূত্রপাত হয়। একই অঞ্চলের আজভ জেলায় দুটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

    ক্রাসনোদার অঞ্চলের সেভেরস্কায়া জেলার প্রশাসন টেলিগ্রামে জানায়, ওই এলাকার বিভিন্ন স্থানে ড্রোনের অংশবিশেষ পড়েছে। এর মধ্যে একটি বাড়িতে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ওই এলাকাতেই ইলস্কি তেল শোধনাগার অবস্থিত। আজভ এলাকায় জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত মাসে স্বীকার করেন যে, ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে দেশটিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইউক্রেন বলছে, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু করার পর থেকে ইউক্রেনের বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর প্রায় প্রতিদিন হামলা চালিয়ে আসছে। এর জবাব হিসেবেই রাশিয়ার জ্বালানি স্থাপনায় এসব হামলা চালানো হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থদিগন্ত ডেস্ক

    Related Posts

    নেপালে আকস্মিক বন্যা
    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.