Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অর্থদিগন্ত ডেস্ক
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতায় রোববার তার জানাজা হয়েছে। এতে ইরানের শীর্ষ নেতারা অংশ নিলেও খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনির অনুপস্থিতি সবার নজর কাড়ে। আলি খামেনি ১৯৮৯ সাল থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রথম দিন বিমান হামলায় ৮৬ বছর বয়সে তিনি নিহত হন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রোববারের আয়োজনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আহমাদ বাহিদিসহ শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। একই সঙ্গে তেহরানে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। তবে মার্চের শুরুতে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর…
নগরীতে কিশোরীকে ধর্ষণের দায়ে কাজী মোজাম্মেল হক রিফাত (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কাইমুল হক রিংকু জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন ও অন্যান্য উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ঘটনার সময় কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি বাবা-মায়ের সঙ্গে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের…
সদর উপজেলার রেহাইচর ফুলকুড়ি এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটকরা হলেন, বাড়ির মালিক আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মাসিরুন বেগম (৫০) এবং দুই ছেলে শুকুদ্দি (৩৪) ও মাসুদ রানা (১৮)। আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার)। এ ঘটনায় বিকেল ৫টার দিকে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে। তিনি আরও জানান,…
প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং, নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহবান জানাই।’ প্রধানমন্ত্রী বলেন,…
বর্ষাকাল শাক চাষের জন্য উপযুক্ত সময়। এ সময়ে কৃষকেরা নানা ধরনের শাক চাষে ব্যস্ত থাকেন। তবে এ মৌসুমে চাষাবাদের সফলতা নির্ভর করে কিছু বিশেষ কৌশলের ওপর। আসুন জেনে নিই বর্ষাকালে শাক চাষের উপায় সম্পর্কে। জমি নির্বাচন বর্ষাকালে শাক চাষের জন্য আপনাকে উঁচু ও দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থাযুক্ত জমি নির্বাচন করতে হবে। অতিরিক্ত বৃষ্টির পানি যেন গোড়ায় না জমে, সেদিকে খেয়াল রেখে ড্রেন বা নালা তৈরি করতে হবে। বর্ষার আর্দ্র আবহাওয়ায় রোগবালাইয়ের আক্রমণ বেশি হয়। তাই পরিমিত জৈব সার ব্যবহার করে সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। উপযোগী শাক পুঁইশাক এ মৌসুমে অত্যন্ত জনপ্রিয় এবং দ্রুত বর্ধনশীল কলমি শাক পানি সহ্য করতে…
নকআউটের প্রতিটি ম্যাচই নতুন ইতিহাস লেখার সুযোগ। সেই ইতিহাসের আরেকটি অধ্যায় রচনার অপেক্ষায় মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের লড়াকু দল নরওয়ে। একদিকে সাম্বা ফুটবলের ঐতিহ্য, অন্যদিকে গতি আর প্রতিআক্রমণের শক্তিতে এগিয়ে চলা নরওয়ে। কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে দুই দলের লক্ষ্য এক হলেও পথ ভিন্ন। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় শুরু হবে শেষ ষোলোর এই মহারণ। প্রায় ৮২ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার মেটলাইফ স্টেডিয়াম ২০২৬ বিশ্বকাপের অন্যতম প্রধান ভেন্যু। এই মাঠেই ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা দলগুলোর কাছে মেটলাইফ বিশ্বকাপের…
বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ পদ অতিরিক্ত মহাপরিচালক (ডেভেলপমেন্ট)। বর্তমানে এ দায়িত্ব পালন করছেন মামুনুল ইসলাম। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদের অপব্যবহার এবং অধস্তন কর্মকর্তাদের ওপর অনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। রেলওয়ের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, অতীতে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই মামুনুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। সম্প্রতি পাওয়া একটি কথোপকথনের অডিও রেকর্ডেও প্রকল্প-সংশ্লিষ্ট ব্যয় ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকল্পের অর্থ ব্যবহারের অভিযোগ খবরের কাগজের হাতে আসা একটি অডিও রেকর্ডে শোনা যায়, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধস্তন…
সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মুরগির দাম। তবে স্থিতিশীল রয়েছে মৌসুমি সবজির বাজার। দাম বাড়েনি গরুর মাংসেরও। মাসের শুরুতে সরবরাহের প্রভাবে মাছ ও মুরগির দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শনিবার (৪ জুলাই) রাজধানীর রামপুরা, গুলশান, বাড্ডাসহ আশপাশের কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এ তথ্য। বাজার ঘুরে দেখা যায়, কাঁকরোল, ধুন্দল, চিচিঙ্গা, পটল, ঝিঙে, পেঁপেসহ বেশিরভাগ সবজির দাম আগের মতোই রয়েছে। অর্থাৎ ৪০-৬০ টাকায় মিলছে এসব সবজি। তবে লম্বা ও গোল বেগুন প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় ২০ টাকা বেশি। কাঁচামরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। মাছের বাজারে সবচেয়ে বেশি দামের তালিকায়…
দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ২১৩ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশ বা ৫ হাজার ২১৩ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকা। চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৯১.০৪ পয়েন্ট বা ১ দশমিক ৬১…
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভার আয়োজন করা হয়। ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রক্তাক্ত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনের মূলমন্ত্র নির্ধারণ করা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’। অনুষ্ঠানের মূল মঞ্চের ব্যানারে লেখা রয়েছে–‘গর্বিত ইতিহাস, অদম্য চেতনা ৪ জুলাইয়ের এই দিনে হোক সবার অনুপ্রেরণা, যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে।’ জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম…