Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
ইরানের রাজধানী তেহরানে আয়োজিত দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির জানাজা ও দাফনের অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশ না নিতে ব্যাপক চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। একটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ইরানের সংবাদ সংস্থা তাসনিম। শুক্রবার তাসনিমকে দেওয়া বক্তব্যে ওই জ্যেষ্ঠ সূত্র জানান, গত পাঁচ দিনে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন দেশকে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে না যাওয়ার জন্য একটি সমন্বিত কূটনৈতিক প্রচারণা চালান। সূত্রটির দাবি, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনৈতিক মিশনে পাঠানো একটি গোপন নির্দেশনায় বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে বোঝাতে হবে যে, ইরানের নেতার শেষকৃত্যে…
খুলনা নগরীর রূপসা অব্দা এলাকায় ইতি (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) মাগরিবের পরপরই এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত ইতি স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম জুলফিকার বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ইতি ও তার বান্ধবী অব্দা রোডে দাঁড়িয়ে গল্প করছিল। এসময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা এসে ইতির পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। তবে…
জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের জন্য বেইজিংয়ের প্রস্তাবের প্রতিবেদনগুলো ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে, বেইজিংয়ের প্রস্তাবিত জে-১০সিই যুদ্ধবিমান কেনার জন্য বাংলাদেশ চীনের সঙ্গে আলোচনা করছে এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোরের জন্য বেইজিংয়ের প্রস্তাব বিবেচনা করছে ঢাকা। এ সংক্রান্ত দুটি পৃথক প্রশ্নের জবাবে রণধীর বলেছেন, ‘আমরা আমাদের এলাকার এই ধরনের সমস্ত ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও…
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশার কথা জানালেন চিত্রনায়ক অনন্ত জলিল। তার মতে, নির্বাচনে যে প্যানেলই জয়ী হোক না কেন, তাদের মূল লক্ষ্য হওয়া উচিত এফডিসিকে আবারও প্রাণবন্ত করে তোলা। শুক্রবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেতা। এবারের নির্বাচনে তারকাপ্রার্থীর সংখ্যা কম এবং অনেক পরিচিত শিল্পী ভোট দিতেও আসেননি—এমন প্রশ্নের জবাবে অনন্ত বলেন, ‘অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন, সময় দিতে পারছেন না। কিন্তু এখনো কেউ কেউ নিজেদের মূল্যবান সময় শিল্পী সমিতির জন্য দিচ্ছেন।’ বর্তমান প্রার্থীদের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘তায়েব…
আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তারা কমিশনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেই পরিকল্পনা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের কাজ কত দিন পর্যন্ত চালানো সম্ভব, তা পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে ভোটার তালিকা-সংক্রান্ত আইনে প্রয়োজনীয় পরিবর্তনও আনা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে। আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগে নতুন ভোটার হওয়ার শেষ সময় ছিল ৩০ জুন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের…
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু করেছে ভারত। এ ঘোষণা প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। গত ২৮ জুন ভিসা সেবা পুনরায় চালু হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বিপুল সংখ্যক আবেদনকারীর এ সাড়ার পরিপ্রেক্ষিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত। বার্তায় বলা হয়, ভিসা…
গত জুনের ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলা তীব্র তাপপ্রবাহে ইউরোপের দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হয়েছেন। এএফপির এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। বিশ বছরেরও বেশি আগে রেকর্ড গড়া তাপপ্রবাহের পরও মহাদেশটি এখনও চরম গরম মোকাবিলায় পর্যাপ্তভাবে প্রস্তুত নয়। সাম্প্রতিক এই তাপপ্রবাহে ইউরোপে প্রায় ৪১ কোটি মানুষের বসবাসকারী এলাকা আক্রান্ত হয়েছে। তুলনায় ২০০৩ সালের ১ থেকে ১৭ আগস্টের রেকর্ড তাপপ্রবাহে এ সংখ্যা ছিল প্রায় ৩২ কোটি। এএফপি ইউরোপীয় খরা পর্যবেক্ষণ কেন্দ্রের (ইউরোপিয়ান ড্রট অবজারভেটরি) দৈনিক সর্বোচ্চ তাপমাত্রার তথ্য এবং ইউরোপীয় কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের জনসংখ্যার তথ্য ব্যবহার করে এ হিসাব করেছে। চলতি বছরের তাপপ্রবাহে ইউরোপের কয়েকটি…
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইন, ২০২২’-এর ৭ ধারা অনুযায়ী বাংলাদেশ সরকার এই মনোনয়ন প্রদান করেছে। সরকারি এই আদেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পাশাপাশি আরও তিনজনকে সরকারের প্রতিনিধি হিসেবে আইসিডিডিআর,বি-এর ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত করা হয়েছে। মনোনীত অন্য সদস্যরা হলেন— স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. গোলাম মহিউদ্দিন খান সাদী। প্রজ্ঞাপনে উল্লেখ করা…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন। যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, রাজনীতিবিদরা সমালোচনার…
দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।