Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

    July 17, 2026

    সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক:ডেপুটি স্পিকার

    July 17, 2026

    মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 18 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»জুনে ইউরোপের দুই-তৃতীয়াংশ এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে

    জুনে ইউরোপের দুই-তৃতীয়াংশ এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJuly 3, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    গত জুনের ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলা তীব্র তাপপ্রবাহে ইউরোপের দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হয়েছেন। এএফপির এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। বিশ বছরেরও বেশি আগে রেকর্ড গড়া তাপপ্রবাহের পরও মহাদেশটি এখনও চরম গরম মোকাবিলায় পর্যাপ্তভাবে প্রস্তুত নয়।

    সাম্প্রতিক এই তাপপ্রবাহে ইউরোপে প্রায় ৪১ কোটি মানুষের বসবাসকারী এলাকা আক্রান্ত হয়েছে। তুলনায় ২০০৩ সালের ১ থেকে ১৭ আগস্টের রেকর্ড তাপপ্রবাহে এ সংখ্যা ছিল প্রায় ৩২ কোটি। এএফপি ইউরোপীয় খরা পর্যবেক্ষণ কেন্দ্রের (ইউরোপিয়ান ড্রট অবজারভেটরি) দৈনিক সর্বোচ্চ তাপমাত্রার তথ্য এবং ইউরোপীয় কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের জনসংখ্যার তথ্য ব্যবহার করে এ হিসাব করেছে।

    চলতি বছরের তাপপ্রবাহে ইউরোপের কয়েকটি দেশে অতিরিক্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া স্কুল ও সংগীত উৎসব বন্ধ রাখতে হয়েছে। একই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এয়ার কন্ডিশনার) ব্যবহারের প্রসার ঘটানো উচিত কি না, তা নিয়ে রাজনৈতিক বিতর্কও দেখা দিয়েছে।

    জুনের এই তাপপ্রবাহে ফ্রান্সের মূল ভূখণ্ডের প্রায় পুরো জনসংখ্যা এবং স্পেন ও ইতালির মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ অন্তত একবার ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যে ছিলেন। তাপপ্রবাহটি আইবেরীয় উপদ্বীপ থেকে শুরু হয়ে ইউক্রেন পর্যন্ত বিস্তৃত হয়। এর মধ্যে ছিল বলকান অঞ্চল ও জার্মানি।

    এএফপির বিশ্লেষণে দেখা গেছে, স্পেনের লেইদা শহর ও কাতালোনিয়া অঞ্চলের আশপাশে টানা অন্তত ১৬ দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। এছাড়া পুরো ইউরোপে প্রায় ৫ কোটি মানুষের বসবাসকারী এলাকায় তাপপ্রবাহ চলাকালে অন্তত ১০ দিন দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে।

    এর মধ্যে মধ্য ও দক্ষিণ ফ্রান্সে প্রায় ১ কোটি ৮০ লাখ, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম স্পেনে ১ কোটি ৫০ লাখের বেশি এবং উত্তর ইতালির প্রধানত পো উপত্যকা অঞ্চলে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ এ ধরনের তাপমাত্রার মুখোমুখি হন।

    মধ্য ও পূর্ব ইউরোপে এ ধরনের তাপমাত্রা তুলনামূলক কম সময় স্থায়ী ছিল। পোল্যান্ডে সর্বোচ্চ তিন দিন এবং ইউক্রেনে সর্বোচ্চ চার দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে জার্মানি, পোল্যান্ড, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরিতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। একই সঙ্গে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। ফ্রান্সে গড় তাপমাত্রাও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে দেশটিতে ইতিহাসের সবচেয়ে উষ্ণ রাতগুলোর রেকর্ডও এ সময় সৃষ্টি হয়েছে।

    facebook sharing button
    messenger sharing button
    twitter sharing button
    whatsapp sharing button
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও

    July 17, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    ইরানের তেল খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    July 15, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.