Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যার ঘটনা তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। ফ্লোরিডাতে একটি ছেলে, একটি মেয়ে নিহত হয়েছে নৃংশসভাবে। ছেলেটির মরদেহ পাওয়া গেছে, মেয়েটির মরদেহ পাওয়া যায়নি। ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট, এফবিআইসহ সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি বলেন, দুই পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ছেলেটির মরদেহ ফিরিয়ে আনার…
তরুণ প্রজন্মকে নিয়ে উদ্বেগ জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আজকের তরুণ প্রজন্ম, এমনকি যারা ইউনিফর্ম পরা; তারাও শিক্ষক বা মন্ত্রীদের বিরুদ্ধে বাজে উক্তি করতে দ্বিধা করছে না। ফেসবুক লাইভে এসে তারা অযাচিত এবং অসংলগ্ন কথাবার্তা বলছে। তারা কী করছে, কোথায় যাচ্ছে; তা বোঝা মুশকিল। ফেসবুকে লাইভ দেখা এবং ভাইরাল হওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের অডিটোরিয়ামে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুকে ভিডিও দেখলাম, তরুণ-তরুণীরা লাইভে এসে আমাকে উদ্দেশ্য করে বলছে, হাই; ডু অ্যা রিসার্চ;…
যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ ও হুমকির মুখে কোনো ধরনের ‘বাধ্যতামূলক’ আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ওয়াশিংটন যদি আলোচনার পথ প্রশস্ত করতে চায়, তবে তাদের আগে শত্রুভাবাপন্ন আচরণ ও বৈরী কার্যক্রম বন্ধ করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের অনড় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান কর্মকাণ্ড দেশ দুটির মধ্যে আস্থার সংকট তৈরি করছে এবং সংলাপের পথকে জটিল করে তুলছে। ইরানি প্রেসিডেন্টের মতে, ওয়াশিংটনকে প্রথমে আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে তিনি বিশেষ করে ইরানের বন্দরগুলোতে…
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে এবং জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশ সুইস বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ সুইস পণ্যের উচ্চ গুণগতমান সম্পর্কে অবহিত। বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখ যোগ্য অংশ মধ্যবিত্ত শ্রেণির উল্লেখ করে তিনি বলেন, সুইস পণ্যের দাম প্রতিযোগিতামূলক হলে তারা বেশি গ্রাহক আকর্ষণ করতে…
মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে কৌশলে ভুলিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে রিজভী বলেন, মুক্তিযুদ্ধ এ দেশের মানুষের রক্তের ইতিহাস। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ত্যাগ কোনোভাবেই ভোলার নয়। কেউ যদি কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, জাতি তা প্রতিহত করবে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানর নেতৃত্বে দেশ বর্তমান সংকট কাটিয়ে উঠবে। তারমতে, নির্বাচনের মাধ্যমে গঠিত…
যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এতে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা এবং সিনেটের নিয়ন্ত্রণ রক্ষা- দুটোই কঠিন হয়ে উঠতে পারে রিপাবলিকানদের জন্যে। এ অবস্থায় নির্বাচনি প্রচারণায় এক ভিন্নধর্মী কৌশল গ্রহণ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দল। প্রেসিডেন্টের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় তাকে প্রচারণার মূল কেন্দ্রবিন্দু থেকে সরিয়ে রাখার পরিকল্পনা করছেন দলের শীর্ষ নীতি-নির্ধারকরা। কৌশলে পরিবর্তন: ব্যক্তি নয়, নীতিই প্রাধান্য: সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্পের রাজনৈতিক উপদেষ্টাদের এক রুদ্ধদ্বার বৈঠকে এই নির্বাচনি রূপরেখা নিয়ে আলোচনা হয়। সেখানে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস ও জেমস ব্লেয়ারের মতো শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের সূত্র অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীরা এখন ট্রাম্পের…
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার থেকে তিন দিনের রিমান্ডে ছিলেন তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ওই সেনাসদস্য। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে আদালতে তোলা হয় হাফিজুরকে। এ সময় ১৬৪ ধারায় তিনি জবানবন্দি না দেওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তবে রিমান্ডে তিনি কোনো তথ্য…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে একটি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশ এবং জনগণের কাছে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছি, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং, বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, বিয়ামের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত অগ্রযাত্রার দিন তারিখগুলো প্রমাণ করে দেশ ও…
বিএনপি প্রত্যেকটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন।’ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আয়োজিত এক সমাবেশে দলের আমির শফিকুর রহমান এসব কথা বলেন। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতো আজ তারা কোথায়? আর তারা (বিএনপি) একই কাজ শুরু করেছে। যে আওয়ামী লীগ তাদের পোষ্য লাঠিয়ালদের দিয়ে সমাজের…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ভঙ্গুর অর্থনীতি ও ঋণের বিশাল বোঝা উত্তরাধিকার হিসেবে পেয়েছি। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ইউরোপীয় শ্রমবাজারে ১০ লাখ দক্ষ জনশক্তি : মাস্টারপ্ল্যান (২০২৬-২০৩১) উপস্থাপন এবং প্রবাসীদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি এবং বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ ও অর্থনীতিকে স্বনির্ভর করতে রেমিট্যান্স আয়ের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে কর্মসংস্থান এবং বৈদেশিক…