Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার এবং জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সংবিধান সংশোধন করা ছাড়া বর্তমান সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই। এই নির্বাচনে যারা জনগণের ম্যান্ডেট পেয়েছেন, তাদের মূল লক্ষ্যই হলো জুলাই সনদের প্রতিটি লাইন, সেমিকলন ও দাঁড়ি-কমা হুবহু বাস্তবায়ন করা। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন। মতবিনিময় সভায় অন্য চার হুইপ উপস্থিত ছিলেন। চিফ হুইপ দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল দর্শন হলো দেশের প্রতিটি মানুষের মুখে খাবার তুলে…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা, মানুষকে সচেতন করে গড়ে তোলা। কারণ সুস্থ জাতি ছাড়া দেশকে সামনেএগিয়ে নেওয়া সম্ভব নয়। সোমবার দুপুর ২টার দিকে ১০ তলাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই হাসপাতালের উদ্যোগ নতুন নয়। ২০০৬ সালে মরহুমা বেগম খালেদা জিয়া এই কাজ অনুমোদন করেছিলেন। গত ২০ বছর যে কাজটি হয়নি, আজকে সেটি আবার শুরু হলো। হাসপাতালটি ৫০০ শয্যার হবে এবং নির্মাণে প্রায় আড়াই বছর সময় লাগবে। চিকিৎসা সেবায় ‘প্রিভেনশন’ বা প্রতিরোধভিত্তিক নীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা যদি…
প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের (চট্টগ্রাম-১৬) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর…
১৯৭৬ সালের ১ নভেম্বর যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উলাশীতে দেশের প্রথম স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির সূচনা করেন, তখন ৩০ বছরের টগবগে যুবক শাহাদাত হোসেন ঝুড়ি-কোদাল হাতে রাষ্ট্রপতির সঙ্গী হয়েছিলেন। আজ ৮০ বছর বয়সে সেই একই স্থানে দাঁড়িয়ে শাহাদাত হোসেন দেখলেন তার যৌবনের স্মৃতিধন্য সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করছেন শহীদ জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী যখন উপস্থিত বয়োজ্যেষ্ঠদের সাথে কুশল বিনিময় করছিলেন, তখন সাদা দাড়ি আর বয়সের ভারে ন্যুব্জ শাহাদাত হোসেনকে দেখে তিনি নিজেই এগিয়ে যান। পরম শ্রদ্ধায় প্রবীণ এই মানুষটির হাত ধরে প্রধানমন্ত্রী স্মিত হেসে জিজ্ঞেস করেন,…
হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনামলে শেখ হাসিনা নিজের অধীনে বন্দী ছিলেন বলে জেরায় উল্লেখ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। সোমবার জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের জেরায় তিনি এ কথা উল্লেখ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। প্যানেলের অপর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। জেরায় আযমীর উদ্দেশে দুলু বলেন, শেখ হাসিনার সঙ্গে আপনার কখনো দেখা হয়েছিল কি না। জবাবে আযমী বলেন, ১৯৮৩ সালে শেখ হাসিনার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছিল। হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনামলে হেয়ার রোডের…
চীন-মার্কিন সম্পর্কে নতুন সমীকরণবর্তমানে বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মাঝে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা স্পষ্ট হচ্ছে। পরাশক্তি রাষ্ট্রগুলো একে অন্যের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে বিভিন্ন ধরনের ডিপ্লোম্যাসি গ্রহণ করে। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সুসম্পর্ক প্রতিষ্ঠায় পান্ডা ডিপ্লোমেসি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমগুলোর খবরে উঠে এসেছে। চীনের সফট পাওয়ারের কৌশল হিসেবে এই কূটনীতি গ্রহণ করে। যখন কোনো দেশের সাথে চীনের সুসম্পর্ক থাকে কিংবা নতুন সম্পর্ক প্রতিষ্ঠায় পান্ডা পাঠানো হয়। আবার, সম্পর্কের টানাপোড়েন হলে পান্ডাগুলো ফেরত আনা হয়। নানাবিধ বাণিজ্য এবং ইরান যুদ্ধ ঘিরে তলানিতে থাকা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক ভিন্ন মাত্রায় নিতে গত শুক্রবার (২৪ এপ্রিল) পান্ডা কূটনীতি ঘোষণা দেওয়া হয়েছে। এই কূটনৈতিক…
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার বলেন, হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। যদিও তিনি মনে করেন যে, এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র থাকার সম্ভাবনা কম। হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া থেকে এটা আমাকে বিরত রাখতে পারবে না। এর সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল কি না আমি জানি…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা। রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন পাঁচটি, সংশোধিত পাঁচটি ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প চারটি। এগুলোতে ব্যয় ধরা অর্থের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন আট হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ পাঁচ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা। ১৪টি প্রকল্প হলো- এক্সপান্ডিং অ্যাকসেস ফর ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার অব দ্য আরবান পপুলেশন প্রজেক্ট। কাস্টমস আধুনিকায়ন…
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’ এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন। তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি।…
সারাদেশে জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে দেশের রেলপথের এমন নাজুক দশা চলায় রেল পরিচালনায় বেশ ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং রেল ভ্রমণ নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ করে পূর্বাঞ্চলের রেললাইন সংস্কারে ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের করা লিখিত প্রশ্নে এ তথ্য জানান রেলপথ মন্ত্রী। মন্ত্রী জানান, প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে ইতোমত্যে দুটি প্যাকেজের আওতায় দরপত্র আহ্বান…