Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও তার দল জামায়াতে ইসলামী কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, আজ বিভিন্নভাবে বিএনপির কর্মকাণ্ডের ওপর ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা চলছে। বিভেদ সৃষ্টি করার পাঁয়তারা চলছে। ৫ আগস্টের পর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটি নষ্ট করার অপচেষ্টা চলছে। নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে- জামায়াত আমিরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, তিনি (জামায়াত আমীর) ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন…
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, টাকা ছাপিয়ে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে আমরা সরবো না। তিনি বলেন, এই ধরনের নীতিতে একদিকে সুদের হার বেড়ে যায়, অন্যদিকে বেসরকারি খাত ‘ক্রাউড আউট’ হয়ে পড়ে, যা কোনোভাবেই টেকসই অর্থনীতির জন্য সহায়ক নয়। শনিবার অর্থ মন্ত্রণালয় আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের নিউজ কাভার করা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন একটি নীতিগত অবস্থানে থাকতে চায়, যেখানে উচ্চমাত্রার মুদ্রা সরবরাহ (হাই পাওয়ার…
যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রতিনিধিদের পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগে ওই দাবি করেছে তেহরান। শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, আমাদের সামরিক সক্ষমতা আজ এক প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে এবং শত্রুপক্ষ বর্তমানে যুদ্ধের যে চোরাবালিতে আটকা পড়েছে, সেখান থেকে মানসম্মান নিয়ে বাঁচিয়ে পালানোর পথ খুঁজছে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। এই আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হিসেবে…
ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে ইরান। তবে সেই প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে এখনো তিনি নিশ্চিত নন। ফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে বিস্তারিত কিছু না জানালেও ট্রাম্প বলেছেন, বর্তমানে ইরানের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গেই মার্কিন প্রতিনিধি দল আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্যমতে, ইরান আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের দাবিগুলো সমাধানের লক্ষ্যেই তেহরান এই প্রস্তাব তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় এসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। শনিবার ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া…
হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪২টি শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২০৯ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৪ হাজার ৪৬০ শিশু। আর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৩০ হাজার ৬০৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ শিশু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৫ এপ্রিল…
ইরান বিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করায় স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার মার্কিন হুমকির মুখে পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার নিকোসিয়ায় এক শীর্ষ সম্মেলনে তিনি স্পেনকে ন্যাটোর একটি ‘নির্ভরযোগ্য সদস্য’ হিসেবে দাবি করে বলেন, পেন্টাগনের অভ্যন্তরীণ ইমেইলের ভিত্তিতে সৃষ্ট এই গুঞ্জন নিয়ে তিনি একেবারেই উদ্বিগ্ন নন এবং স্পেন আন্তর্জাতিক আইন মেনেই তার সব দায়িত্ব পালন করছে। রয়টার্সের বরাত দিয়ে নিকোসিয়া থেকে এএফপি জানায়, একজন মার্কিন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) একটি অভ্যন্তরীণ ইমেইলে এমন সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে; যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করা ন্যাটো…
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, তারেক রহমানের সরকার দেশ পরিচালনার জন্য সমস্ত কিছুতে কৃচ্ছ্রসাধন করছে। আমাদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন কৃচ্ছ্রসাধন করতে। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি। তিনি চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্য। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করার চেষ্টা করছেন। বাংলাদেশের সকল জনগণের সহযোগিতায় আমরা সফল হবো ইনশাআল্লাহ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় পিজি খামারিদের মাঝে উপকরণ…
দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে সুপারিশ করতে সরকার ও বিরোধীদলের সদস্যদের সমন্বয়ে ১০ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করে সরকারি দলের পাঁচ সদস্যের নামের কথা জানান। পাশাপাশি বিরোধীদলকে পাঁচ সদস্যের নাম দিতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। এসময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানান, দ্রুত তারা নাম দেবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় কমিটি গঠনের কথা জানান প্রধানমন্ত্রী। গত বুধবার জ্বালানি সংকট নিয়ে বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি দল এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই আলোচনা করে একমত হয়েছিলাম বা একটি বিষয়ে আমরা…
দেশে লোডশেডিং হচ্ছে, গ্রামে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীকে বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে সংকট মোকাবিলায় বড় ধরনের ড্রাইভ দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাজশাহীতে গতকাল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। এই সংকট মোকাবিলা করতে সরকারকে আরো তৎপর হতে হবে। বিদ্যুৎ মন্ত্রীকে আরো তৎপর হতে হবে। গরম মোকাবিলা করার জন্য সারাদেশে যে তাপ প্রবাহ চলছে সেটা মোকাবিলা করার জন্য, বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে হবে। সংকট নাই…