Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, তবে রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছামতো…

Read More

ভূমির অবৈধ দখল উচ্ছেদ, বৃক্ষরোপণ কার্যক্রম, খেলার মাঠ, পার্ক ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে খাল রক্ষণাবেক্ষণ করতে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ মন্ত্রণালয়ের অধিবেশনে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর/সংস্থাসমূহ শতাব্দীর অধিককাল ধরে জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সরকারের সংশ্লিষ্ট সব কার্যক্রমে বাস্তবায়নকারীর ভূমিকা পালন করছে। দীর্ঘদিন সরকারের আস্থা ও বিশ্বস্ততার সঙ্গে দেশের অবকাঠামো নির্মাণ, আবাসন সুবিধা প্রদান ও নগর সুব্যবস্থাপনার বৃহৎ কার্যক্রম সম্পাদনের জন্য…

Read More

আগামী এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশনে অংশ নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জেলা প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকারবিষয়ক এ অধিবেশনটি হয়। মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি- আমরা চাই, চেষ্টা করবো, এক বছরের মধ্যে আগামী স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়ার জন্য।’ স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার শক্তিশালী করতে পারলে রাষ্ট্র শক্তিশালী হবে। ডিসি সম্মেলনে আমরা তাদের সামনে এই কথাটাই বলার…

Read More

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল শুধু আঞ্চলিক রাজনৈতিক পালাবদলের গল্প নয়, জাতীয় রাজনীতিতে গভীর রূপান্তরের স্পষ্ট প্রতিচ্ছবি। পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ফলাফল একত্রে বিশ্লেষণ করলে যে চিত্রটি সামনে আসে, তা হলো—একদিকে বিজেপির ক্রমবর্ধমান দাপট, অন্যদিকে ঐতিহ্যবাহী বাম রাজনীতির পতন, পাশাপাশি কংগ্রেসের আংশিক পুনরুত্থান এবং থালাপতি বিজয়ের মতো নতুন শক্তির আবির্ভাব। এই বহুমাত্রিক ফলাফল ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভেতরে চলমান পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বহন করছে। পশ্চিমবঙ্গের ফলাফল নিঃসন্দেহে এই নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক। দীর্ঘ ১৫ বছরের শাসন শেষে তৃণমূল কংগ্রেসের পরাজয়, ‘বাংলার মাটি, বাংলার মানুষ’ স্লোগানে প্রতিষ্ঠিত আঞ্চলিক শক্তির পতন এবং তার জায়গায় একটি সর্বভারতীয় দলের উত্থান…

Read More

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশইনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কি না, সে সিদ্ধান্ত নেবে ভারত। ড. খলিলুর রহমান জানান, জুন মাসে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে বলে জানান তিনি।

Read More

ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে অটো জেনারেটেড (স্বয়ংক্রিয়) নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধে হাজিরা না দিলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির কার্যক্রমও শুরু হচ্ছে। রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন রুটে চলাচলরত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং প্রতিবন্ধকতা তৈরিকারী ট্রাফিক আইন অমান্যকারী মালিক ও চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।…

Read More

# সবচেয়ে বেশি ফ্ল্যাট যুক্তরাজ্যে ৮০০ টি # বিদেশে মোট সম্পত্তির মূল্য বাংলাদেশি টাকায় ১১ হাজার কোটি টাকা # ভারতে নাগরিকত্ব নিয়েছেন ২০১২ সালে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কম্বোডিয়াসহ বিশ্বের নয়টি দেশে ১১২২টি ফ্ল্যাট, প্লট ও বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশি টাকায় এসব সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১১ হাজার কোটি টাকা। খোঁজ পাওয়া সম্পদের বিবরণ অনুযায়ী, সবচেয়ে বেশি সম্পদ যুক্তরাজ্যে— সেখানে ৮০৬টি স্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া কম্বোডিয়ায় ১১৬টি, দুবাইতে ৭৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, যুক্তরাষ্ট্রে ৪১টি, থাইল্যান্ডে ২৪টি, ভারতে ১১টি, ভিয়েতনামে ৪টি এবং ফিলিপাইনে ২টি সম্পদ মিলেছে।…

Read More

স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে হাম টিকাদান কর্মসূচিতে এরইমধ্যে ৮১ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে এবং দ্রুত শতভাগ কভারেজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে কাজ চলছে। একইসঙ্গে ভেজাল ওষুধ ও অপচিকিৎসা রোধে সারা দেশে মোবাইল টিমের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি জানান। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। জেলা প্রশাসকদের কাছ থেকে বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় উঠে এসেছে এবং সেগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, বিগত সময়ে অপরিকল্পিতভাবে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যে প্রস্তাব দিয়েছে, তা গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম। তাছাড়া গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের প্রতি দেশটি যা করেছে, তার জন্য এখনো ‘যথেষ্ট বড় মূল্য’ দেয়নি। শনিবার ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি জানায়, ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার নতুন প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবটির প্রসঙ্গে শনিবার (২ মে) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটা নিয়ে পরে আপনাদের জানাবো। সাংবাদিকদের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি কল্পনাও…

Read More

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিধায় এর বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ। রোববার টিআইবি কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জনআস্থা পুনর্নির্মাণ: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কামাল আহমেদ বলেন, অর্থনৈতিক কারণে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে। মালিকদের প্রভাব ও কর্পোরেট স্বার্থ এখনও বিদ্যমান। সরকার পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও সরকারের দিক থেকে এখন পর্যন্ত কোনো চাপ অনুভব করছি না, তবে কতদিন এই পরিস্থিতি থাকবে, তা দেখার বিষয়।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ধরনের অপতথ্য গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে জানিয়ে তিনি বলেন,…

Read More