Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»ক্ষমতার নতুন অঙ্ক নাকি পুরনো রাজনীতির অবসান?

    ভারতের পাঁচ রাজ্যের নির্বাচন:
    ক্ষমতার নতুন অঙ্ক নাকি পুরনো রাজনীতির অবসান?

    Rashedনিজস্ব প্রতিবেদকMay 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল শুধু আঞ্চলিক রাজনৈতিক পালাবদলের গল্প নয়, জাতীয় রাজনীতিতে গভীর রূপান্তরের স্পষ্ট প্রতিচ্ছবি। পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ফলাফল একত্রে বিশ্লেষণ করলে যে চিত্রটি সামনে আসে, তা হলো—একদিকে বিজেপির ক্রমবর্ধমান দাপট, অন্যদিকে ঐতিহ্যবাহী বাম রাজনীতির পতন, পাশাপাশি কংগ্রেসের আংশিক পুনরুত্থান এবং থালাপতি বিজয়ের মতো নতুন শক্তির আবির্ভাব। এই বহুমাত্রিক ফলাফল ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভেতরে চলমান পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বহন করছে।
    পশ্চিমবঙ্গের ফলাফল নিঃসন্দেহে এই নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক। দীর্ঘ ১৫ বছরের শাসন শেষে তৃণমূল কংগ্রেসের পরাজয়, ‘বাংলার মাটি, বাংলার মানুষ’ স্লোগানে প্রতিষ্ঠিত আঞ্চলিক শক্তির পতন এবং তার জায়গায় একটি সর্বভারতীয় দলের উত্থান কেন্দ্রীয় রাজনীতির প্রভাব বৃদ্ধির দিকেই ইঙ্গিত করে। এখানে ‘অ্যান্টি-ইনকাম্বেন্সি’ বা ক্ষমতাবিরোধী মনোভাব বড় ভূমিকা পালন করেছে। তৃণমূলের দীর্ঘদিনের শাসনে দুর্নীতি, প্রশাসনিক অকার্যকারিতা এবং রাজনৈতিক ক্লান্তি ভোটারদের মনোভাব বদলে দিয়েছে।
    যে বাংলা একসময় স্বামী বিবেকানন্দের মানবিক চেতনার প্রতিনিধিত্ব করত, সেখানে আজ শ্যামাপ্রসাদের হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান ঘটেছে। বলে রাখা ভালো, দুজনই বাংলার মানুষ হলেও পশ্চিমবঙ্গ কখনও শ্যামাপ্রসাদের ধর্মীয় ঐতিহ্যে পরিচালিত হয়নি।
    মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সংগঠন পুনর্গঠন এবং বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা। অথচ তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকৃতি জানানোর মতো অপরিক্কতার প্রমাণ দিচ্ছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে সৃষ্ট জনঅসন্তোষ, দুর্নীতির অভিযোগ এবং প্রশাসনিক ক্লান্তি তার ভিত্তিকে দুর্বল করেছে। অন্যদিকে, বামপন্থীরা প্রচারে সক্রিয় থাকলেও ভোটে তার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে, যা তাদের সাংগঠনিক সংকটকেই তুলে ধরে। কিছু এলাকায় সাম্প্রদায়িক ভাষ্য ব্যবহার করে ব্যক্তিগত সাফল্য এলেও তা বৃহত্তর রাজনীতিতে টেকসই প্রভাব ফেলতে পারেনি। এখানেই ফুরফুরা শরীফের পীরজাদা ‘ভাইজান’ নওশাদ সিদ্দিকী কিংবা পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির উদ্গাতা হুমায়ূন কবীর ধরনের রাজনীতির সীমাবদ্ধতা স্পষ্ট। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আদর্শভিত্তিক বিভাজনের বদলে ধর্মীয় পরিচয় এবং ক্ষমতার রাজনীতিই ভবিষ্যতে প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
    আসামেও একই প্রবণতা দেখা গেছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল জয় এবং হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে পুনরায় সরকার গঠন উত্তর-পূর্ব ভারতে দলটির সাংগঠনিক শক্তির প্রমাণ দেয়। আসামে বিজেপির এই ধারাবাহিক সাফল্য কেবল নির্বাচনি কৌশলের ফল নয়; বরং এটি পরিচয়বাদী রাজনীতি, উন্নয়নের প্রতিশ্রুতি এবং প্রদেশের সঙ্গে কেন্দ্রের ক্ষমতার সমন্বয়ের ফলাফল।
    অন্যদিকে, কেরালার ফলাফল ভারতের বাম রাজনীতির জন্য এক ঐতিহাসিক ধাক্কা। গত পাঁচ দশকে প্রথমবারের মতো কোনো রাজ্যেই বাম সরকার না থাকা ভারতীয় রাজনীতির একটি যুগের অবসানকে নির্দেশ করে। ১৯৫৭ সালে কেরালায় বিশ্বের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠার যে ইতিহাস, তা আজ এক নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। বাম রাজনীতির এই পতনের পেছনে রয়েছে সংগঠনগত দুর্বলতা, আদর্শিক স্থবিরতা এবং নতুন প্রজন্মের সঙ্গে সংযোগহীনতা। একই সঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ-এর বিজয় প্রমাণ করে যে, এখনও জাতীয় স্তরে কংগ্রেস সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যায়নি।
    তামিলনাড়ুর ফলাফল এই নির্বাচনের সবচেয়ে নাটকীয় দিক। চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয়ের দল ‘টিভিকে’-র অভূতপূর্ব সাফল্য দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রথম নির্বাচনে ১০৭টি আসন জয় করা কোনো নতুন দলের জন্য বিরল ঘটনা। এটি শুধু ব্যক্তিগত জনপ্রিয়তার প্রতিফলন নয়; বরং প্রচলিত রাজনৈতিক শক্তির প্রতি জনতার অসন্তোষের বহিঃপ্রকাশ। ডিএমকে এবং এআইএডিএমকে-র মতো দীর্ঘদিনের শক্তিগুলোর বাইরে নতুন বিকল্পের সন্ধান যে ভোটাররা করছেন, তা স্পষ্ট।
    বিজয়ের জনপ্রিয়তা অবশ্যই একটি ফ্যাক্টর। তবে একে শুধুমাত্র ‘স্টার পাওয়ার’ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তিনি সামাজিক ন্যায়, যুবসমাজের আকাঙ্ক্ষা এবং দুর্নীতিবিরোধী অবস্থানকে দক্ষভাবে রাজনৈতিক ভাষ্যে রূপ দিয়েছেন। পাশাপাশি শক্তিশালী সাংগঠনিক প্রস্তুতি ও সময়োপযোগী কৌশল তাকে দ্রুত গ্রহণযোগ্য করে তুলেছে। ফলে তামিলনাড়ুর এই ফলাফল দেখায় যে, ভারতের রাজনীতিতে এখন কেবল আদর্শ নয়, বিশ্বাসযোগ্য বিকল্প হাজির করতে পারাই সাফল্যের চাবিকাঠি।
    পুদুচেরিতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের ক্ষমতা ধরে রাখা দেখায় যে, ছোট অঞ্চলগুলোতেও দলটির প্রভাব ক্রমশ বিস্তৃত হচ্ছে। যদিও সেখানে কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক শক্তির উপস্থিতি এখনও গুরুত্বপূর্ণ, তবুও বিজেপির সাংগঠনিক সক্ষমতা এখানে দৃশ্যমান।
    এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কংগ্রেসের অবস্থান। যদিও পশ্চিমবঙ্গ ও আসামে দলটি দুর্বল, কেরালায় তাদের জোরালো প্রত্যাবর্তন এবং তামিলনাড়ুতে সম্ভাব্য জোট রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা প্রমাণ করে যে, কংগ্রেস ভারতের রাজনীতিতে নতুন করে নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করতে পারছে। তবে তাদের ভবিষ্যৎ নির্ভর করবে সংগঠন পুনর্গঠন, নেতৃত্বের দৃঢ়তা এবং আঞ্চলিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের ওপর।
    বিজেপির উত্থান এই নির্বাচনের কেন্দ্রীয় থিম। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে দলটির শিকড় তুলনামূলকভাবে দুর্বল ছিল, সেখানে সরকার গঠনের সম্ভাবনা একটি বড় পরিবর্তন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, পশ্চিম বাংলার মানুষের কাছে যিনি ‘দিদি’, সেই তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে ভরাডুবি বরণ করেছেন।
    তবে এই নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কও কম নয়। পশ্চিমবঙ্গ ও আসামে বিরোধী দলগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ভোট কারচুপি, প্রশাসনিক হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছে, তা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। যদিও এসব অভিযোগ এখনও প্রমাণিত হয়নি, তবুও রাজনৈতিক আস্থার সংকটকে অস্বীকার করা যায় না।
    এই প্রেক্ষাপটে সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্ন হলো—ভারতের গণতন্ত্র কোন পথে যাচ্ছে? একদিকে শক্তিশালী কেন্দ্রীয় দলের উত্থান, অন্যদিকে আঞ্চলিক শক্তির দুর্বলতা গণতান্ত্রিক ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। বহুদলীয় গণতন্ত্রের জায়গায় কি একদলীয় আধিপত্য প্রতিষ্ঠিত হচ্ছে? নাকি এটি কেবল রাজনৈতিক পুনর্বিন্যাসের একটি সাময়িক পর্যায়?
    সব মিলিয়ে, ভারতের এই পাঁচ রাজ্যের নির্বাচন একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এটি একদিকে ক্ষমতার কেন্দ্রীকরণ এবং অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের দ্বৈত বাস্তবতা তুলে ধরে। বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের জন্যও এই নির্বাচন গুরুত্বপূর্ণ, কারণ ভারতের রাজনৈতিক পরিবর্তন আঞ্চলিক কূটনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।
    অতএব, এই নির্বাচনের ফলাফলকে শুধু সংখ্যার অঙ্ক হিসেবে দেখলে ভুল হবে। এটি একটি বৃহত্তর রাজনৈতিক রূপান্তরের অংশ, যেখানে পুরনো শক্তি দুর্বল হচ্ছে, নতুন শক্তি উঠে আসছে, এবং গণতন্ত্র নতুন এক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। ভারতের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাবে, তার অনেকটাই নির্ধারিত হবে এই পরিবর্তনের ধারাবাহিকতায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    নেপালে আকস্মিক বন্যা
    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.